২২ জুলাই ২০২৬, বুধবার, ১৭:২৮

শিরোনাম
দেশে জ্বালানি তেলের সংকট নেই, গুজবে কান না দেওয়ার আহ্বান সরকারের মৃত্যুর ২৫ বছর পর বুদ্ধিজীবী কবরস্থানে ঠাঁই পেল আহমদ ছফার দেহাবশেষ ম্যানিলায় চীনা পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই-এর সঙ্গে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর দ্বিপাক্ষিক বৈঠক প্রধানমন্ত্রীর সঙ্গে টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ একনেকে ১৪ হাজার ৪১ কোটি টাকার ৮ প্রকল্প অনুমোদন প্রধানমন্ত্রীর সভাপতিত্বে চলছে একনেক সভা ইউনিয়ন পরিষদ  চেয়ারম্যান পদে শিক্ষাগত যোগ্যতা কমপক্ষে স্নাতক, রুল জারি করেছে হাইকোর্ট প্রবাসীদের ভোটব্যবস্থা নিয়ে আজ বৈঠকে বসছে নির্বাচন কমিশন

ফকিরহাটে অসদুপায় অবলম্বনে এসএসসি পরীক্ষার্থী বহিষ্কার

ফকিরহাটে অসদুপায় অবলম্বনে এসএসসি পরীক্ষার্থী বহিষ্কার

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৪ এপ্রিল, ২০২৬, ০১:০৫

বাগেরহাটের ফকিরহাট উপজেলায় এসএসসি পরীক্ষা চলাকালে কক্ষে মোবাইল পাওয়ায় এক ছাত্রীকে বহিষ্কার করা হয়েছে।

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) দুপুরে উপজেলার মূলঘর সরকারি উচ্চ বিদ্যালয় কেন্দ্রের বাংলা দ্বিতীয় পত্র পরীক্ষায় এ ঘটনা ঘটে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, পরীক্ষার দ্বিতীয় তলার একটি কক্ষে ওই ছাত্রী মাথা নিচু করে কিছু দেখে উত্তর লিখছিলেন। বিষয়টি সন্দেহ হলে দায়িত্বপ্রাপ্ত এক শিক্ষিকা তাকে তল্লাশি করে একটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন উদ্ধার করেন।

পরে দেখা যায়, খাতায় লেখা উত্তরের সঙ্গে মোবাইলে থাকা স্ক্রিনশটে থাকা উত্তরের হুবহু মিল রয়েছে।

এ ঘটনায় কেন্দ্র কর্তৃপক্ষ বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করে এবং পরীক্ষার নিয়ম অনুযায়ী ওই ছাত্রীকে বহিষ্কার করা হয়। বহিষ্কৃত শিক্ষার্থী উপজেলার শিরিণহক পাইলট বালিকা বিদ্যালয়ের ছাত্রী।

বিষয়টি নিশ্চিত করে উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. গোলাম মোস্তফা বলেন, ‘নকলমুক্ত পরিবেশে পরীক্ষা নিতে প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে। কেউ অসদুপায় অবলম্বন করলে বহিষ্কার ছাড়া অন্য কোনো সুযোগ নেই।’

আরও পড়ুন