২২ জুলাই ২০২৬, বুধবার, ১৭:০২

শিরোনাম
দেশে জ্বালানি তেলের সংকট নেই, গুজবে কান না দেওয়ার আহ্বান সরকারের মৃত্যুর ২৫ বছর পর বুদ্ধিজীবী কবরস্থানে ঠাঁই পেল আহমদ ছফার দেহাবশেষ ম্যানিলায় চীনা পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই-এর সঙ্গে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর দ্বিপাক্ষিক বৈঠক প্রধানমন্ত্রীর সঙ্গে টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ একনেকে ১৪ হাজার ৪১ কোটি টাকার ৮ প্রকল্প অনুমোদন প্রধানমন্ত্রীর সভাপতিত্বে চলছে একনেক সভা ইউনিয়ন পরিষদ  চেয়ারম্যান পদে শিক্ষাগত যোগ্যতা কমপক্ষে স্নাতক, রুল জারি করেছে হাইকোর্ট প্রবাসীদের ভোটব্যবস্থা নিয়ে আজ বৈঠকে বসছে নির্বাচন কমিশন

লেবাননে ১০ মিনিটে ১০০ বিমান হামলা, হতাহতের শঙ্কা

লেবাননে ১০ মিনিটে ১০০ বিমান হামলা, হতাহতের শঙ্কা

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ০৮ এপ্রিল, ২০২৬, ২১:৪৫

মধ্যপ্রাচ্যে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যকার যুদ্ধবিরতি চুক্তির আবহেই লেবাননজুড়ে নজিরবিহীন ধ্বংসযজ্ঞ চালিয়েছে ইসরায়েল।

বুধবার (৮ এপ্রিল) রাজধানী বৈরুতসহ দেশটির বিভিন্ন প্রান্তে মাত্র ১০ মিনিটের ব্যবধানে অন্তত ১০০টি বিমান হামলা চালানো হয়েছে। আল জাজিরার প্রতিবেদন অনুযায়ী, এই আকস্মিক ও ভয়াবহ হামলায় কয়েক শ মানুষ হতাহত হয়েছেন, যার ফলে রণক্ষেত্রে পরিণত হয়েছে লেবানন।

লেবাননের স্বাস্থ্য কর্তৃপক্ষ জানিয়েছে, হামলার তীব্রতা এতই বেশি ছিল যে নিমেষেই হাসপাতালগুলো আহত ও নিহতদের ভিড়ে উপচে পড়ে। লেবানন রেড ক্রস পরিস্থিতি সামাল দিতে শতাধিক অ্যাম্বুলেন্স মোতায়েন করে ক্ষতিগ্রস্ত এলাকা থেকে লোকজনকে সরিয়ে নিচ্ছে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, কেবল হিজবুল্লাহর ঘাঁটি নয়, বরং হিজবুল্লাহ ঘনিষ্ঠ নয় এমন বেসামরিক এলাকাগুলোতেও বৃষ্টির মতো বোমা বর্ষণ করেছে ইসরায়েলি বাহিনী। এতে সাধারণ মানুষের প্রাণহানির সংখ্যা অনেক বাড়বে বলে আশঙ্কা করা হচ্ছে।

লেবাননের প্রেসিডেন্ট জোসেফ আউন এই বর্বরোচিত হামলার তীব্র নিন্দা জানিয়ে বলেছেন, এটি আন্তর্জাতিক আইন ও মানবিক মূল্যবোধের চরম লঙ্ঘন।

অন্যদিকে, ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান দুই সপ্তাহের যুদ্ধবিরতিতে লেবানন ফ্রন্টকেও অন্তর্ভুক্ত করার দাবি জানিয়ে আসছিল তেহরান। তবে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সেই দাবি সরাসরি প্রত্যাখ্যান করেছেন

আরও পড়ুন