আগামীকাল ১৬ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৬ জুলাই, ২০২৬, ২১:৩৬
গ্যাস পাইপলাইনের জরুরি টাই-ইন কাজের কারণে আগামীকাল গাজীপুর ও টাঙ্গাইলের কয়েকটি গুরুত্বপূর্ণ এলাকায় টানা ১৬ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে বলে জানিয়েছে।তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন পিএলসি।
সোমবার (৬ জুলাই) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, মঙ্গলবার (৭ জুলাই) সকাল ৮টা থেকে রাত ১২টা পর্যন্ত গাজীপুর ডিভিশনের আওতাধীন জয়দেবপুর, নাওজোর, ইটাহাটা, কড্ডা, কোনাবাড়ী, কাশিমপুর, মৌচাক, সফিপুর, চন্দ্রা (পল্লী বিদ্যুৎ), কালিয়াকৈড় এবং টাঙ্গাইলের মির্জাপুর এলাকায় ১০ ইঞ্চি ও ২০ ইঞ্চি ব্যাসের ১৪০ পিএসআইজি গ্যাস পাইপলাইনের জরুরি টাই-ইন কাজ পরিচালিত হবে। এ কারণে নির্ধারিত সময়জুড়ে এসব এলাকায় গ্যাস সরবরাহ সম্পূর্ণ বন্ধ রাখা হবে।
এর প্রভাবে জয়দেবপুর থেকে টাঙ্গাইলের কুমুদিনী পর্যন্ত এলাকায় অবস্থিত সব শিল্পকারখানা, ক্যাপটিভ পাওয়ার প্ল্যান্ট এবং সিএনজি রিফুয়েলিং স্টেশনে গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। পাশাপাশি সংলগ্ন এলাকাগুলোতে গ্যাসের চাপ কমে যেতে পারে বলে জানিয়েছে তিতাস গ্যাস।
সাময়িক এ ভোগান্তির জন্য গ্রাহকদের কাছে আন্তরিক দুঃখ প্রকাশ করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ। একই সঙ্গে কাজ শেষ হওয়ার পর দ্রুততম সময়ে গ্যাস সরবরাহ স্বাভাবিক করার আশ্বাস দিয়েছে সংস্থাটি।
প্রতিফলন/টিএস
আরও পড়ুন
- • ভালোবাসার লিও, এই বৃষ্টি তোমার নামে লিখে দিলাম: মেসিকে নিয়ে পোস্ট পরীমনির
- • জামায়াত থেকে বহিষ্কার এমপি গাজী নজরুল
- • রোমে কনটেন্ট ক্রিয়েটর বনি আমিনের ওপর হামলা, ভাইরাল ভিডিও ঘিরে তোলপাড়
- • দেশে জ্বালানি তেলের সংকট নেই, গুজবে কান না দেওয়ার আহ্বান সরকারের
- • ফ্রিল্যান্সারদের জন্য বৈদেশিক আয় দেশে আনতে নতুন সুবিধা দিল বাংলাদেশ ব্যাংক
- • মৃত্যুর ২৫ বছর পর বুদ্ধিজীবী কবরস্থানে ঠাঁই পেল আহমদ ছফার দেহাবশেষ
- • শুল্কছাড়েও কমেনি মসলার দাম, জিরা ছাড়া সব মসলাই চড়া
- • সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন 'গডজিলা' সিরিজের অভিনেত্রী কেলি হটল
- • সরকার কোনো উগ্রবাদকে প্রশ্রয় দেবে না: প্রধানমন্ত্রী
- • কাতারের সাবেক আমিরের নামে ঢাকায় সড়কের নামকরণের সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর
- • প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি আরবের উচ্চপর্যায়ের প্রতিনিধি দলের বৈঠক
- • বৈষম্যহীন বাংলাদেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
- • হঠাৎ কাতার সফরে গেলেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী
- • ১০ হাজার পুলিশ নিয়োগের পরিকল্পনা করছে সরকার
- • বৃহস্পতিবার চট্টগ্রামে সকাল-সন্ধ্যা হরতালের আহ্বান
- • আগামী ৫ দিন ভারী বর্ষণের আশঙ্কা: আবহাওয়া অধিদপ্তর
- • প্রধানমন্ত্রীর মুখে মধু হলেও অন্তরে ছলনা: নাহিদ ইসলাম
- • বাংলাদেশি শিক্ষার্থীদের ৫০০ শিক্ষাবৃত্তি দেবে সৌদি আরব
