২২ জুলাই ২০২৬, বুধবার, ১৭:৪৮

শিরোনাম
দেশে জ্বালানি তেলের সংকট নেই, গুজবে কান না দেওয়ার আহ্বান সরকারের মৃত্যুর ২৫ বছর পর বুদ্ধিজীবী কবরস্থানে ঠাঁই পেল আহমদ ছফার দেহাবশেষ ম্যানিলায় চীনা পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই-এর সঙ্গে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর দ্বিপাক্ষিক বৈঠক প্রধানমন্ত্রীর সঙ্গে টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ একনেকে ১৪ হাজার ৪১ কোটি টাকার ৮ প্রকল্প অনুমোদন প্রধানমন্ত্রীর সভাপতিত্বে চলছে একনেক সভা ইউনিয়ন পরিষদ  চেয়ারম্যান পদে শিক্ষাগত যোগ্যতা কমপক্ষে স্নাতক, রুল জারি করেছে হাইকোর্ট প্রবাসীদের ভোটব্যবস্থা নিয়ে আজ বৈঠকে বসছে নির্বাচন কমিশন

যেদিকে তাকাই সেদিকেই অনিয়ম-দুর্নীতি: মির্জা ফখরুল

যেদিকে তাকাই সেদিকেই অনিয়ম-দুর্নীতি: মির্জা ফখরুল

নিউজ ডেস্ক

প্রকাশিত: ০২ মে, ২০২৬, ১৯:০৩

যেদিকে তাকাই সেদিকেই অনিয়ম ও দুর্নীতি উল্লেখ করে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সরকারের ভেতর যতই ঢুকছি ততই আতঙ্কিত হচ্ছি। ফ্যাসিস্ট আওয়ামী লীগ এমন একটি সমাজ তৈরি করেছে, যা এথিক্স হারিয়েছে আর হাসিনা সরকার দেশের অর্থনীতি ধ্বংস করে গেছে।

শনিবার (২ মে) রাজধানীর শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় অডিটরিয়ামে জিয়া পরিষদের সাবেক চেয়ারম্যান ডা. মো. আব্দুল কুদ্দুসের স্মরণসভায় এ কথা বলেন তিনি।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যারা নির্বাচিত হবেন তারা সংবিধান সংস্কার পরিষদ ও উচ্চকক্ষে পিআর গঠন করবে—এ প্রসঙ্গে বিএনপি কখনোই একমত পোষণ করেনি।

সংস্কার প্রসঙ্গে তিনি বলেন, বিএনপি সংস্কারের জনক, সংস্কারের নামে জামায়াত বর্তমানে যে আন্দোলন করছে তার উদ্দেশ্য হচ্ছে দেশকে অস্থিতিশীল করা। দেশকে এগিয়ে নিতে সবাইকে ঐক্যবদ্ধ থেকে কাজ করতে হবে।

মির্জা ফখরুল বলেন, জুলাই সনদের প্রতিটি জায়গায় আমরা ছিলাম। আমরা নোট অব ডিসেন্ট দিয়েছি কিছু জায়গায়। আমরা স্বাক্ষরও করেছি। এখন অবলীলায় বলছে, সবটাই করতে হবে। উচ্চকক্ষে পিআরে আমরা একমত হইনি। সংবিধান সংস্কার পরিষদের বিষয়েও আমরা একমত হইনি। সব কিছু সংসদের করতে হবে।

আরও পড়ুন