‘নিজের বয়স ৩০ মনে হয়, খেলতে চাই ৪২ বছর পর্যন্ত’
ডেস্ক রিপোর্ট
প্রকাশিত: ১৫ জানুয়ারি, ২০২২, ১০:১৫
চলতি মৌসুমে জুভেন্টাস থেকে পুরোনো ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেডে যোগ দিয়েছেন। এরপর থেকেই বেশ ছন্দে রয়েছেন তিনি। ইতোমধ্যে দলটির হয়ে ২২ ম্যাচ থেকে করেছেন ১৪টি গোল। চ্যাম্পিয়নস লিগে তার করা গোলই রেডডেভিলদের গ্রুপ পর্ব পার করে শেষ ষোলোতে উত্তীর্ণ করে। লিগেও পর্তুগিজ ফরোয়ার্ডের গোল দলকে ১৩ পয়েন্ট এনে দিয়েছে এ পর্যন্ত।
আরও পড়ুন: জোকোতে বিরক্ত নাদাল, ওসাকার সহানুভূতি
তার বয়সের কারণে অনেকেই তার অবসরে যাওয়া নিয়ে মুখ খুলেছিলেন। কেউ কেউ তার শেষ দেখে ফেলেছিলেন। কিন্তু এ নিয়ে তিনি মুখ খোলেননি। অবশেষে অবসরের বিষয়ে মুখ খুললেন সিআরসেভেন। জানালেন, এখনই অবসরে যাওয়ার কোনও ইচ্ছা নেই। বরং ৪২ বছর পর্যন্ত তার ক্যারিয়ারকে টেনে নিতে চান তিনি।
সম্প্রতি ইএসপিএন ব্রাজিলের কাছে এক সাক্ষাতকার দিয়েছেন ম্যানইউ তারকা। সেখানে পেশাদার ফুটবলে কাটিয়ে দেয়া দুই দশক নিয়ে অনেক কথাই বলেছেন। তারই এক ফাঁকে তিনি বলেন, ফুটবলার হিসেবে এখনও নিজের সময়টা যথেষ্ট উপভোগ করছি এবং দেখিয়ে দিয়েছি যে বয়স হয়ে গেলেও শীর্ষ পর্যায়ে খেলার মতো যোগ্যতা আমার রয়েছে।
২০১৮ সালে রিয়াল মাদ্রিদ ছেড়ে জুভেন্টাসে যোগ দেন রোনালদো। সে সময় ৩৪ বছর বয়সী রোনালদোর ফিটনেস দেখে মুগ্ধ হয়েছিল জুভেন্টাসের চিকিৎসক দল। তাদের মনে হয়েছিল রোনালদোর ফিটনেস বিশের ঘরে থাকা ফুটবলারের মতো। ফিটনেস সচেতন বলেই এখনো শীর্ষ পর্যায়ে নিজের সেরাটা দিতে পারেন রোনালদো।
সেই সাক্ষাতকারে পাঁচবারের ব্যালন ডি’অর জয়ী এ তারকা আরও বলেন, এখনও মনে হয় আমার বয়স ৩০ বছর। শরীর এবং মনের খেয়াল খুব ভালভাবেই রাখি। সম্প্রতি আমি এটা জানতে পেরেছি যে ৩৩ বছরের পরেও শারীরিক পরিশ্রম করা সম্ভব। কিন্তু আসল সমস্যা হল মানসিক। অনেক কিছুর মধ্যে দিয়ে যেতে হয় আমাদের। তার পরেও শীর্ষ পর্যায়ে খেলে যাওয়া খুবই কঠিন কাজ। সেটাও আমি গত কয়েক বছর ধরে অনায়াসে করে চলেছি। তবে এখন মনের উপর অনেক বেশি জোর দিচ্ছি। দেখতে চাই ৪০, ৪১ বা ৪২ বছর পর্যন্ত আমি খেলতে পারি কিনা।
শীর্ষ পর্যায়ে একজন স্ট্রাইকারের জন্য কাজটা কঠিন হলেও সিরি ‘আ’তে ইব্রাহিমোভিচ এখনো সেটিই করে দেখাচ্ছেন। ইংলিশ প্রিমিয়ার লিগেও ৪০ বছর বয়সে খেলেছেন টেডি শেরিংহাম। ক্লাবের পূর্বসূরির পথে হাঁটার ব্যাপারে রোনালদোকে তাই আত্মবিশ্বাসী দেখাচ্ছে।
আরও পড়ুন
- • ইসলাম গ্রহণ নিয়ে বিশ্বজুড়ে আলোচনায় ব্রেকিং ব্যাড তারকা
- • টি–টোয়েন্টিতে বাংলাদেশের হতাশা, অস্ট্রেলিয়ার কাছে হোয়াইটওয়াশ
- • দেশে আরও ৩ শিশুর মৃত্যু, ২৪ ঘণ্টায় হামের উপসর্গ শনাক্ত ১,০৬৩ জনের
- • চলতি সপ্তাহেই ৪৭তম বিসিএসের ফল প্রকাশ হওয়ার সম্বাবনা
- • কাতারে সড়ক দুর্ঘটনায় ৫ বাংলাদেশিসহ নিহত ৬
- • যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তির পর যুদ্ধে ইরানকেই বিজয়ী মনে করেন ৯২% ইসরায়েলি
- • সিলেটের ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার
- • মালয়েশিয়ার পথে রওনা হলেন প্রধানমন্ত্রী
- • প্রতিশোধের মানসিকতা থেকে বেরিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর
- • প্রধানমন্ত্রীর সফর উপলক্ষ্যে বন্ধ থাকবে মৌলভীবাজারের ৯২ চা বাগান
- • সড়কে শৃঙ্খলা ফেরাতে ঢাকার তিন বাস টার্মিনাল সরানোর নির্দেশ প্রধানমন্ত্রীর
- • যানজট নিরসনে সমন্বিত পরিকল্পনা প্রণয়নে সভা করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- • চট্টগ্রাম বন্দরে কন্টেইনার হ্যান্ডলিংয়ে সর্বোচ্চ রেকর্ড
- • বেনজীর আহমেদকে ফেরত নিতে ৩০ দিনের সময় দিল সংযুক্ত আরব আমিরাত
- • দুবাইয়ে গ্রেফতার বেনজীর, সামনে দীর্ঘ প্রত্যর্পণ প্রক্রিয়া
- • সংসদে ‘আই হ্যাভ অ্যা প্ল্যান’র ব্যাখ্যা দিলেন প্রধানমন্ত্রী
- • বেনজীরকে দেশে ফেরাতে সক্রিয় দুদক, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে যাচ্ছে নথি
- • ব্রাজিলের রিও ডি জেনিরোতে দুই হেলিকপ্টারের সংঘর্ষে ছয়জন নিহত
