২১ জুন ২০২৬, রবিবার, ১৮:২২

শিরোনাম
দেশে আরও ৩ শিশুর মৃত্যু, ২৪ ঘণ্টায় হামের উপসর্গ শনাক্ত ১,০৬৩ জনের মালয়েশিয়ার পথে রওনা হলেন প্রধানমন্ত্রী চলতি বছরের শেষে শাহজালাল বিমানবন্দরের থার্ড টার্মিনাল উদ্বোধন: বিমানমন্ত্রী প্রাথমিক স্বাস্থ্যসেবায় বড় পরিবর্তন আনছে সরকার দায়িত্ব নেওয়ার পর আজ, প্রথম বিদেশ সফরে মালয়েশিয়া যাচ্ছেন প্রধানমন্ত্রী বগুড়ার ৩ ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর রোববার মালয়েশিয়া যাচ্ছেন প্রধানমন্ত্রী, এরপর চীন সফর বন্ধ কারখানাগুলোয় বিদেশি বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর

ব্যক্তিগত কারণে ২ সহকারী অ্যাটর্নি জেনারেলের পদত্যাগ

ব্যক্তিগত কারণে ২ সহকারী অ্যাটর্নি জেনারেলের পদত্যাগ

নিউজ ডেস্ক

প্রকাশিত: ০৪ এপ্রিল, ২০২৬, ২৩:৩৮

ব্যক্তিগত কারণ দেখিয়ে দুই সহকারী অ্যাটর্নি জেনারেল পদত্যাগ করেছেন। বৃহস্পতিবার (২ এপ্রিল)  অ্যাটর্নি জেনারেল কার্যালয়ের মাধ্যমে রাষ্ট্রপতি বরাবর তারা পদত্যাগপত্র দেন। তারা হলেন মুহা. মুজাহিদুল ইসলাম ও আহমদ মুসাননা চৌধুরী।

শনিবার (০৪ এপ্রিল) বিকেল সাড়ে ৫টার দিকে অ্যাটর্নি জেনারেল কার্যালয়ের একটি সূত্র জানায়, দুই সহকারী অ্যাটর্নি জেনারেলের পদত্যাগপত্র তারা পেয়েছে।

এর আগে অন্তর্বর্তী সরকারের আমলে ২০২৪ সালের ২৮ আগস্ট মুজাহিদুল ইসলাম ও আহমদ মুসাননা চৌধুরীকে সহকারী অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ দেওয়া হয়। এর পর থেকেই তারা এ দায়িত্বে কর্মরত ছিলেন।

এদিকে দায়িত্ব গ্রহণের পর নবনিযুক্ত অ্যাটর্নি জেনারেল মো. রুহুল কুদ্দুস কর্মরত ডেপুটি অ্যাটর্নি জেনারেল (ডিএজি) ও সহকারী অ্যাটর্নি জেনারেলদের (এএজি) কর্মদক্ষতা মূল্যায়ন প্রক্রিয়া শুরু করেন। 

গত মঙ্গলবার ডেপুটি অ্যাটর্নি জেনারেলদের এবং গতকাল বুধবার ও আজ সহকারী অ্যাটর্নি জেনারেলদের পারফরম্যান্স ইভাল্যুশন টেস্ট বা কর্মদক্ষতা মূল্যায়ন পরীক্ষা অনুষ্ঠিত হয়।

দুই সহকারী অ্যাটর্নি জেনারেলের পদত্যাগের আগে অ্যাটর্নি জেনারেল কার্যালয়ে এএজির সংখ্যা ছিল ২৩০। আর ডেপুটি অ্যাটর্নি জেনারেলের সংখ্যা ছিল ১০৩।

আরও পড়ুন