দেশের সকল শিক্ষাপ্রতিষ্ঠানে জরুরি নির্দেশনা জারি
নিউজ ডেস্ক
প্রকাশিত: ১৫ মার্চ, ২০২৬, ১৯:১৯
শিক্ষাপ্রতিষ্ঠানে মাদকবিরোধী ডকুমেন্টারি প্রদর্শন, ইভ টিজিং প্রতিরোধ, ‘র্যাগ ডে’-এর নামে বিশৃঙ্খলা বন্ধ এবং শিক্ষার্থীদের রাতে পড়াশোনায় উৎসাহিত করতে নেওয়া পদক্ষেপ সম্পর্কে তথ্য চেয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি)। আগামী ৩০ মার্চের মধ্যে নির্ধারিত ই-মেইল ঠিকানায় এসব তথ্য পাঠাতে বলা হয়েছে।
রবিবার (১৫ মার্চ) মাউশির জারি করা এক চিঠিতে এ নির্দেশনা দেওয়া হয়। চিঠিটি অধিদপ্তরের আঞ্চলিক পরিচালক ও উপপরিচালকদের কাছে পাঠানো হয়েছে এবং বিষয়টিকে জরুরি হিসেবে উল্লেখ করা হয়েছে।
চিঠিতে বলা হয়, গত ২৫ ফেব্রুয়ারি শিক্ষা মন্ত্রণালয়ের অধীন বিভিন্ন দপ্তর ও সংস্থার অংশগ্রহণে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিবের সভাপতিত্বে আইন-শৃঙ্খলা সংক্রান্ত একটি সভা অনুষ্ঠিত হয়। ওই সভায় নেওয়া সিদ্ধান্তের আলোকে শিক্ষাপ্রতিষ্ঠানে মাদকের ক্ষতিকর দিক সম্পর্কে সচেতনতা বাড়াতে প্রচার-প্রচারণা জোরদার করার কথা বলা হয়েছে।
এ জন্য মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর নির্মিত মাদকবিরোধী ডকুমেন্টারি ও থিম সং শিক্ষাপ্রতিষ্ঠানে প্রদর্শনের ব্যবস্থা নিতে বলা হয়েছে। পাশাপাশি ইভ টিজিং প্রতিরোধ, ‘র্যাগ ডে’-এর নামে বিশৃঙ্খলা বন্ধ এবং শিক্ষার্থীদের রাতে পড়াশোনায় মনোযোগী করতে সচেতনতামূলক কার্যক্রমের অগ্রগতির তথ্যও জমা দিতে হবে।
নির্দেশনায় বলা হয়েছে, আঞ্চলিক পরিচালক ও উপপরিচালকদের নিজ নিজ অঞ্চলের জেলা ও উপজেলা পর্যায়ের সব শিক্ষাপ্রতিষ্ঠানের নেওয়া পদক্ষেপের অগ্রগতি প্রতিবেদন সংগ্রহ করে নির্ধারিত ছক অনুযায়ী একত্রে সংকলন করে পাঠাতে হবে। এসব তথ্য আগামী ৩০ মার্চের মধ্যে ই-মেইল ([email protected]) ঠিকানায় পাঠানোর কথা বলা হয়েছে।
প্রতিবেদনে সংশ্লিষ্ট অঞ্চলের নাম, ওই অঞ্চলের আওতাধীন প্রতিষ্ঠানের সংখ্যা, বাস্তবায়নকারী প্রতিষ্ঠানের শতকরা হার, বাস্তবায়ন না হওয়া প্রতিষ্ঠানের শতকরা হার (যদি থাকে), বাস্তবায়ন না হওয়ার কারণ এবং প্রয়োজনীয় মন্তব্য উল্লেখ করতে হবে।
আরও পড়ুন
- • দেশে আরও ৩ শিশুর মৃত্যু, ২৪ ঘণ্টায় হামের উপসর্গ শনাক্ত ১,০৬৩ জনের
- • চলতি সপ্তাহেই ৪৭তম বিসিএসের ফল প্রকাশ হওয়ার সম্বাবনা
- • কাতারে সড়ক দুর্ঘটনায় ৫ বাংলাদেশিসহ নিহত ৬
- • যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তির পর যুদ্ধে ইরানকেই বিজয়ী মনে করেন ৯২% ইসরায়েলি
- • সিলেটের ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার
- • মালয়েশিয়ার পথে রওনা হলেন প্রধানমন্ত্রী
- • বিশ্বকাপের নকআউট পর্ব নিশ্চিত করল যে দলগুলো
- • ১ লাখ স্বাস্থ্যকর্মী, ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেবে সরকার
- • প্রতিশোধের মানসিকতা থেকে বেরিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর
- • প্রধানমন্ত্রীর সফর উপলক্ষ্যে বন্ধ থাকবে মৌলভীবাজারের ৯২ চা বাগান
- • সড়কে শৃঙ্খলা ফেরাতে ঢাকার তিন বাস টার্মিনাল সরানোর নির্দেশ প্রধানমন্ত্রীর
- • যানজট নিরসনে সমন্বিত পরিকল্পনা প্রণয়নে সভা করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- • চট্টগ্রাম বন্দরে কন্টেইনার হ্যান্ডলিংয়ে সর্বোচ্চ রেকর্ড
- • বেনজীর আহমেদকে ফেরত নিতে ৩০ দিনের সময় দিল সংযুক্ত আরব আমিরাত
- • দুবাইয়ে গ্রেফতার বেনজীর, সামনে দীর্ঘ প্রত্যর্পণ প্রক্রিয়া
- • সংসদে ‘আই হ্যাভ অ্যা প্ল্যান’র ব্যাখ্যা দিলেন প্রধানমন্ত্রী
- • বেনজীরকে দেশে ফেরাতে সক্রিয় দুদক, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে যাচ্ছে নথি
- • ব্রাজিলের রিও ডি জেনিরোতে দুই হেলিকপ্টারের সংঘর্ষে ছয়জন নিহত
