হাদি হত্যা মামলায় আরেক সন্দেহভাজন ভারতে গ্রেপ্তারের দাবি
নিউজ ডেস্ক
প্রকাশিত: ১৪ মার্চ, ২০২৬, ২০:২৬
ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি হত্যা মামলায় ফিলিপ সাংমা নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। পশ্চিমবঙ্গ পুলিশের বিশেষ টাস্কফোর্স (এসটিএফ) এ তথ্য জানিয়েছে। এ ছাড়া তদন্তে গুরুত্বপূর্ণ অগ্রগতি হয়েছে বলেও দাবি করেছে বাহিনীটি।
পশ্চিমবঙ্গ এসটিএফ জানিয়েছে, শুক্রবার ও শনিবারের মধ্যবর্তী সময়ে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। বর্তমানে তাকে এসটিএফের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
তদন্তকারীদের দাবি, ফিলিপ সাংমা একজন বাংলাদেশি নাগরিক এবং তিনি হাদি হত্যা মামলার মূল দুই অভিযুক্তকে মেঘালয় সীমান্ত দিয়ে ভারতে প্রবেশ করতে সহায়তা করেছিলেন।
প্রাথমিক তথ্যানুযায়ী, পশ্চিমবঙ্গের কল্যাণী এক্সপ্রেসওয়ে সংলগ্ন একটি এলাকা থেকে তাকে আটক করা হয়েছে। আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর কর্মকর্তারা বলছেন, এ ঘটনায় আরো কেউ জড়িত আছে কি না তা খতিয়ে দেখা হচ্ছে এবং তদন্ত অব্যাহত রয়েছে।
ত্রয়োদশ জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণার পরদিন ১২ ডিসেম্বর (ডিসেম্বর) রাজধানীর পুরানা পল্টনের বক্স কালভার্ট সড়কে চলন্ত মোটরসাইকেল থেকে দুর্বৃত্তরা রিকশায় থাকা ওসমান হাদিকে গুলি করেন। ঢাকা-৮ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করার জন্য প্রচারণা চালাচ্ছিলেন তিনি।
পরে আশঙ্কাজনক অবস্থায় দ্রুত তাকে ঢাকা মেডিক্যালের জরুরি বিভাগে নেওয়া হয়। পরবর্তীতে পরিবারের ইচ্ছায় তাকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে স্থানান্তর করা হয়েছিল।
পরে ১৫ ডিসেম্বর (সোমবার) দুপুরে উন্নত চিকিৎসার জন্য এয়ার অ্যাম্বুলেন্সে করে তাকে সিঙ্গাপুরে নেওয়া হয়েছিল। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ১৮ ডিসেম্বর মারা যান তিনি।
আরও পড়ুন
- • ইসলাম গ্রহণ নিয়ে বিশ্বজুড়ে আলোচনায় ব্রেকিং ব্যাড তারকা
- • টি–টোয়েন্টিতে বাংলাদেশের হতাশা, অস্ট্রেলিয়ার কাছে হোয়াইটওয়াশ
- • দেশে আরও ৩ শিশুর মৃত্যু, ২৪ ঘণ্টায় হামের উপসর্গ শনাক্ত ১,০৬৩ জনের
- • চলতি সপ্তাহেই ৪৭তম বিসিএসের ফল প্রকাশ হওয়ার সম্বাবনা
- • কাতারে সড়ক দুর্ঘটনায় ৫ বাংলাদেশিসহ নিহত ৬
- • যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তির পর যুদ্ধে ইরানকেই বিজয়ী মনে করেন ৯২% ইসরায়েলি
- • সিলেটের ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার
- • মালয়েশিয়ার পথে রওনা হলেন প্রধানমন্ত্রী
- • প্রতিশোধের মানসিকতা থেকে বেরিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর
- • প্রধানমন্ত্রীর সফর উপলক্ষ্যে বন্ধ থাকবে মৌলভীবাজারের ৯২ চা বাগান
- • সড়কে শৃঙ্খলা ফেরাতে ঢাকার তিন বাস টার্মিনাল সরানোর নির্দেশ প্রধানমন্ত্রীর
- • যানজট নিরসনে সমন্বিত পরিকল্পনা প্রণয়নে সভা করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- • চট্টগ্রাম বন্দরে কন্টেইনার হ্যান্ডলিংয়ে সর্বোচ্চ রেকর্ড
- • বেনজীর আহমেদকে ফেরত নিতে ৩০ দিনের সময় দিল সংযুক্ত আরব আমিরাত
- • দুবাইয়ে গ্রেফতার বেনজীর, সামনে দীর্ঘ প্রত্যর্পণ প্রক্রিয়া
- • সংসদে ‘আই হ্যাভ অ্যা প্ল্যান’র ব্যাখ্যা দিলেন প্রধানমন্ত্রী
- • বেনজীরকে দেশে ফেরাতে সক্রিয় দুদক, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে যাচ্ছে নথি
- • ব্রাজিলের রিও ডি জেনিরোতে দুই হেলিকপ্টারের সংঘর্ষে ছয়জন নিহত
