মতিঝিল আইডিয়ালের উপসহকারী ও তার স্ত্রীর স্থাবর সম্পদ জব্দ
নিউজ ডেস্ক
প্রকাশিত: ০৫ মার্চ, ২০২৬, ১৩:১৮
দুর্নীতির অভিযোগে দুর্নীতি দমন কমিশন (দুদক) দায়ের করা মামলার প্রেক্ষিতে মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের উপসহকারী প্রকৌশলী আতিকুর রহমান খান ও তার স্ত্রী নাহিদা ইসলাম নিপার নামে থাকা বিভিন্ন স্থাবর সম্পদ জব্দের নির্দেশ দিয়েছেন আদালত।
বৃহস্পতিবার (০৫ মার্চ) ঢাকা মহানগর দায়রা জজ আদালত–এর বিচারক মো. সাব্বির ফয়েজ দুদকের করা পৃথক দুটি আবেদনের শুনানি শেষে এ আদেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন আদালতের বেঞ্চ সহকারী মো. রিয়াজ হোসেন।
আদালতের আদেশ অনুযায়ী, আতিকুর রহমান খানের নামে থাকা বনশ্রী ও রামপুরা এলাকার দুটি ফ্ল্যাট ও জমি, পাশাপাশি গাজীপুরের কালীগঞ্জে অবস্থিত প্রায় ৯৫২ শতাংশ জমি জব্দ করা হয়েছে। অন্যদিকে তার স্ত্রী নাহিদা ইসলাম নিপার নামে বাড্ডা এলাকায় থাকা ছয়তলা একটি বাড়ি ও প্রায় সাড়ে তিন কাঠা জমিও জব্দের আওতায় আনা হয়েছে।
দুদকের উপপরিচালক মানসী বিশ্বাস আদালতে করা আবেদনে উল্লেখ করেন, আতিকুর রহমান তার জমা দেওয়া সম্পদ বিবরণীতে প্রায় ১ কোটি ৭৪ লাখ ৫৩ হাজার ৩৫ টাকার স্থাবর ও অস্থাবর সম্পদের তথ্য গোপন করেছেন। একই সঙ্গে তিনি মিথ্যা তথ্য প্রদান করে নিজের বৈধ আয়ের উৎসের সঙ্গে অসামঞ্জস্যপূর্ণ প্রায় ২ কোটি ৩৫ লাখ ১ হাজার ১৩৫ টাকার সম্পদ অবৈধভাবে অর্জন ও নিজের দখলে রেখেছেন বলে অভিযোগ রয়েছে।
এছাড়া তদন্তে উঠে এসেছে, তার নামে থাকা ৪৭টি ব্যাংক হিসাবে ঘুষ ও দুর্নীতির মাধ্যমে অর্জিত প্রায় ৭ কোটি ২৬ লাখ ৩৭ হাজার ৪৯ টাকার অর্থের প্রকৃত উৎস ও অবস্থান গোপন করা হয়েছে। এসব অভিযোগে তার বিরুদ্ধে দুদকের পক্ষ থেকে মামলা দায়ের করা হয়েছে, যা বর্তমানে তদন্তাধীন।
আবেদনে আরও বলা হয়, তদন্ত চলাকালে নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে আতিকুর রহমান তার মালিকানাধীন বা স্বার্থসংশ্লিষ্ট স্থাবর সম্পত্তি হস্তান্তরের চেষ্টা করছেন। এ কারণে সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচার নিশ্চিত করতে তার এবং তার স্ত্রীর নামে থাকা সম্পত্তি জব্দ করা প্রয়োজন বলে দুদক আদালতকে জানায়।
আরও পড়ুন
- • দেশে আরও ৩ শিশুর মৃত্যু, ২৪ ঘণ্টায় হামের উপসর্গ শনাক্ত ১,০৬৩ জনের
- • চলতি সপ্তাহেই ৪৭তম বিসিএসের ফল প্রকাশ হওয়ার সম্বাবনা
- • কাতারে সড়ক দুর্ঘটনায় ৫ বাংলাদেশিসহ নিহত ৬
- • যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তির পর যুদ্ধে ইরানকেই বিজয়ী মনে করেন ৯২% ইসরায়েলি
- • সিলেটের ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার
- • মালয়েশিয়ার পথে রওনা হলেন প্রধানমন্ত্রী
- • বিশ্বকাপের নকআউট পর্ব নিশ্চিত করল যে দলগুলো
- • ১ লাখ স্বাস্থ্যকর্মী, ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেবে সরকার
- • প্রতিশোধের মানসিকতা থেকে বেরিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর
- • প্রধানমন্ত্রীর সফর উপলক্ষ্যে বন্ধ থাকবে মৌলভীবাজারের ৯২ চা বাগান
- • সড়কে শৃঙ্খলা ফেরাতে ঢাকার তিন বাস টার্মিনাল সরানোর নির্দেশ প্রধানমন্ত্রীর
- • যানজট নিরসনে সমন্বিত পরিকল্পনা প্রণয়নে সভা করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- • চট্টগ্রাম বন্দরে কন্টেইনার হ্যান্ডলিংয়ে সর্বোচ্চ রেকর্ড
- • বেনজীর আহমেদকে ফেরত নিতে ৩০ দিনের সময় দিল সংযুক্ত আরব আমিরাত
- • দুবাইয়ে গ্রেফতার বেনজীর, সামনে দীর্ঘ প্রত্যর্পণ প্রক্রিয়া
- • সংসদে ‘আই হ্যাভ অ্যা প্ল্যান’র ব্যাখ্যা দিলেন প্রধানমন্ত্রী
- • বেনজীরকে দেশে ফেরাতে সক্রিয় দুদক, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে যাচ্ছে নথি
- • ব্রাজিলের রিও ডি জেনিরোতে দুই হেলিকপ্টারের সংঘর্ষে ছয়জন নিহত
