২১ জুন ২০২৬, রবিবার, ১৬:৫৭

শিরোনাম
দেশে আরও ৩ শিশুর মৃত্যু, ২৪ ঘণ্টায় হামের উপসর্গ শনাক্ত ১,০৬৩ জনের মালয়েশিয়ার পথে রওনা হলেন প্রধানমন্ত্রী চলতি বছরের শেষে শাহজালাল বিমানবন্দরের থার্ড টার্মিনাল উদ্বোধন: বিমানমন্ত্রী প্রাথমিক স্বাস্থ্যসেবায় বড় পরিবর্তন আনছে সরকার দায়িত্ব নেওয়ার পর আজ, প্রথম বিদেশ সফরে মালয়েশিয়া যাচ্ছেন প্রধানমন্ত্রী বগুড়ার ৩ ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর রোববার মালয়েশিয়া যাচ্ছেন প্রধানমন্ত্রী, এরপর চীন সফর বন্ধ কারখানাগুলোয় বিদেশি বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর

খালি পেটে আনারস খাওয়া কি উপকারী? যা বলছেন বিশেষজ্ঞরা

খালি পেটে আনারস খাওয়া কি উপকারী? যা বলছেন বিশেষজ্ঞরা

লাইফস্টাইল ডেস্ক 

প্রকাশিত: ০৮ ফেব্রুয়ারি, ২০২৬, ০০:২২

পুষ্টিগুণে ভরপুর টক-মিষ্টি ও রসালো ফল আনারস এখন সারা বছরই পাওয়া যায়। শরীরের রোগপ্রতিরোধ ক্ষমতা বাড়াতে আনারস অনন্য হলেও, এটি খালি পেটে খাওয়া কতটা নিরাপদ তা নিয়ে অনেকের মনেই প্রশ্ন রয়েছে। পুষ্টিবিদদের মতে, সঠিক নিয়মে আনারস খেলে শরীরের নানাবিধ উপকার হয়।

আনারসে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন ‘এ’ ও ‘সি’, ক্যালসিয়াম, পটাশিয়াম, ফসফরাস এবং বেটা ক্যারোটিন। এসব উপাদান দেহের পুষ্টির অভাব পূরণে কার্যকরী ভূমিকা পালন করে।

খালি পেটে আনারস খেলে কী হয়? পুষ্টিবিদদের মতে, সকালে খালি পেটে আনারস খেলে শরীরে পুষ্টির শোষণ ভালো হয়। তবে যাদের অ্যাসিডিটির সমস্যা আছে, তাদের ক্ষেত্রে এটি কিছুটা অস্বস্তি তৈরি করতে পারে। সাধারণত সকালের নাস্তার পর ফল হিসেবে আনারস খেলে সবচেয়ে বেশি উপকার পাওয়া যায়।

আনারসের নানাবিধ স্বাস্থ্যগুণ:

  • রোগপ্রতিরোধে: ভাইরাসজনিত ঠান্ডা-কাশি, জ্বর ও জন্ডিসের প্রকোপ কমাতে আনারস বেশ উপকারী। এটি নাক দিয়ে পানি পড়া বা গলা ব্যথার প্রাকৃতিক ওষুধ হিসেবেও কাজ করে।

  • দৃষ্টিশক্তি রক্ষায়: আনারসের বেটা ক্যারোটিন চোখের রেটিনা নষ্ট হওয়া (ম্যাক্যুলার ডিগ্রেডেশন) রোধ করে। নিয়মিত আনারস খেলে অন্ধত্বের ঝুঁকি প্রায় ৩০ শতাংশ কমে যায়।

  • ক্যানসার ও হৃদরোগ প্রতিরোধ: এতে থাকা অ্যান্টি-অক্সিডেন্ট দেহের কোষকে ফ্রি রেডিকেলের ক্ষতিকর প্রভাব থেকে রক্ষা করে, যা ক্যানসার ও হৃদরোগের ঝুঁকি কমায়।

  • হাড় ও দাঁতের সুরক্ষায়: হাড় মজবুত করতে এবং দাঁত ও মাড়ির সুরক্ষায় আনারস অত্যন্ত কার্যকর।

  • ত্বকের যত্নে: আনারসের ‘আলফা হাইড্রক্সি অ্যাসিড’ ত্বকের বলিরেখা দূর করে এবং ব্রণের সমস্যা কমিয়ে জেল্লা বাড়ায়।

তীব্র গরমে দেহকে সুস্থ ও রোগমুক্ত রাখতে এবং ওজন নিয়ন্ত্রণে রাখতে নিয়মিত খাদ্যতালিকায় আনারস রাখার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা।

আরও পড়ুন