বিদেশিদের জন্য জাপানের ভিসা ফি পাঁচ গুণ বৃদ্ধি, কার্যকর ১ জুলাই থেকে
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ২২ জুন, ২০২৬, ১৪:৫১
বিদেশি নাগরিকদের জন্য ভিসা ফি উল্লেখযোগ্য হারে বাড়ানোর ঘোষণা দিয়েছে জাপান। প্রায় পাঁচ দশক পর প্রথমবারের মতো ভিসা ফি পুনর্নির্ধারণ করা হয়েছে, যেখানে বিভিন্ন ধরনের ভিসার খরচ পাঁচ গুণ পর্যন্ত বৃদ্ধি পেয়েছে।
বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, আগামী ১ জুলাই থেকে নতুন ফি কার্যকর হবে।
নতুন হার অনুযায়ী, সিঙ্গেল-এন্ট্রি ভিসার ফি ৩ হাজার ইয়েন থেকে বাড়িয়ে ১৫ হাজার ইয়েন নির্ধারণ করা হয়েছে। বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ প্রায় ১১ হাজার ৩৯৫ টাকা। আগে এই ফি ছিল প্রায় ২ হাজার ২৭৮ টাকা।
একইভাবে মাল্টিপল-এন্ট্রি ভিসার ফি ৬ হাজার ইয়েন থেকে বাড়িয়ে ৩০ হাজার ইয়েন করা হয়েছে, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ২২ হাজার ৭৯০ টাকা। আগে এ ফি ছিল প্রায় ৪ হাজার ৫৫৮ টাকা।
জাপানের পররাষ্ট্রমন্ত্রী তশিমিতসু মতেগি বলেছেন, মূল্যস্ফীতি এবং বৈদেশিক মুদ্রার বিনিময় হারের পরিবর্তনের বিষয়টি বিবেচনায় নিয়ে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে এতে দেশটিতে পর্যটক আগমনে তাৎক্ষণিক কোনো বড় ধরনের প্রভাব পড়বে বলে সরকার মনে করছে না।
দীর্ঘদিন ধরে জাপানি ইয়েনের দুর্বল অবস্থানের কারণে সাম্প্রতিক বছরগুলোতে দেশটিতে আন্তর্জাতিক পর্যটকের সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। মহামারির পর পর্যটন খাত ঘুরে দাঁড়ানোর ধারাবাহিকতায় গত বছর জাপানে রেকর্ড ৪ কোটি ২৭ লাখ বিদেশি পর্যটক ভ্রমণ করেছেন।
এদিকে শুধু ভিসা ফি নয়, বিদেশিদের জন্য আরও কয়েকটি সরকারি সেবার ফিও বাড়ানো হয়েছে। সম্প্রতি দেশটির পার্লামেন্টের উচ্চকক্ষে পাস হওয়া একটি আইনে স্থায়ী বসবাসের আবেদন ফি সর্বোচ্চ ৩ লাখ ইয়েন নির্ধারণ করা হয়েছে, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ২ লাখ ২৮ হাজার টাকা। আগের তুলনায় এটি প্রায় ৩০ গুণ বেশি।
এ ছাড়া বসবাসের মর্যাদা পরিবর্তন কিংবা ভিসার মেয়াদ নবায়নের ফি ১০ হাজার ইয়েন থেকে বাড়িয়ে সর্বোচ্চ ১ লাখ ইয়েন করা হয়েছে, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৭৫ হাজার ৯৬৬ টাকা।
বিশ্লেষকদের মতে, প্রশাসনিক ব্যয় বৃদ্ধি ও অর্থনৈতিক বাস্তবতার সঙ্গে সামঞ্জস্য রাখতে জাপান সরকার এই পদক্ষেপ নিয়েছে। তবে নতুন ফি বিদেশি শিক্ষার্থী, কর্মী ও পর্যটকদের ওপর অতিরিক্ত আর্থিক চাপ সৃষ্টি করতে পারে।
প্রতিফলন/ রাশ
আরও পড়ুন
- • ভালোবাসার লিও, এই বৃষ্টি তোমার নামে লিখে দিলাম: মেসিকে নিয়ে পোস্ট পরীমনির
- • জামায়াত থেকে বহিষ্কার এমপি গাজী নজরুল
- • রোমে কনটেন্ট ক্রিয়েটর বনি আমিনের ওপর হামলা, ভাইরাল ভিডিও ঘিরে তোলপাড়
- • দেশে জ্বালানি তেলের সংকট নেই, গুজবে কান না দেওয়ার আহ্বান সরকারের
- • ফ্রিল্যান্সারদের জন্য বৈদেশিক আয় দেশে আনতে নতুন সুবিধা দিল বাংলাদেশ ব্যাংক
- • মৃত্যুর ২৫ বছর পর বুদ্ধিজীবী কবরস্থানে ঠাঁই পেল আহমদ ছফার দেহাবশেষ
- • শুল্কছাড়েও কমেনি মসলার দাম, জিরা ছাড়া সব মসলাই চড়া
- • সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন 'গডজিলা' সিরিজের অভিনেত্রী কেলি হটল
- • সরকার কোনো উগ্রবাদকে প্রশ্রয় দেবে না: প্রধানমন্ত্রী
- • কাতারের সাবেক আমিরের নামে ঢাকায় সড়কের নামকরণের সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর
- • প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি আরবের উচ্চপর্যায়ের প্রতিনিধি দলের বৈঠক
- • বৈষম্যহীন বাংলাদেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
- • হঠাৎ কাতার সফরে গেলেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী
- • ১০ হাজার পুলিশ নিয়োগের পরিকল্পনা করছে সরকার
- • বৃহস্পতিবার চট্টগ্রামে সকাল-সন্ধ্যা হরতালের আহ্বান
- • আগামী ৫ দিন ভারী বর্ষণের আশঙ্কা: আবহাওয়া অধিদপ্তর
- • প্রধানমন্ত্রীর মুখে মধু হলেও অন্তরে ছলনা: নাহিদ ইসলাম
- • বাংলাদেশি শিক্ষার্থীদের ৫০০ শিক্ষাবৃত্তি দেবে সৌদি আরব
