২১ জুন ২০২৬, রবিবার, ১৮:২৭

শিরোনাম
দেশে আরও ৩ শিশুর মৃত্যু, ২৪ ঘণ্টায় হামের উপসর্গ শনাক্ত ১,০৬৩ জনের মালয়েশিয়ার পথে রওনা হলেন প্রধানমন্ত্রী চলতি বছরের শেষে শাহজালাল বিমানবন্দরের থার্ড টার্মিনাল উদ্বোধন: বিমানমন্ত্রী প্রাথমিক স্বাস্থ্যসেবায় বড় পরিবর্তন আনছে সরকার দায়িত্ব নেওয়ার পর আজ, প্রথম বিদেশ সফরে মালয়েশিয়া যাচ্ছেন প্রধানমন্ত্রী বগুড়ার ৩ ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর রোববার মালয়েশিয়া যাচ্ছেন প্রধানমন্ত্রী, এরপর চীন সফর বন্ধ কারখানাগুলোয় বিদেশি বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর

চট্টগ্রাম পানির ওপর ভাসছে না, সুন্দর আছে: প্রতিমন্ত্রী

চট্টগ্রাম পানির ওপর ভাসছে না, সুন্দর আছে: প্রতিমন্ত্রী

নিউজ ডেস্ক

প্রকাশিত: ৩০ এপ্রিল, ২০২৬, ০১:১১

চট্টগ্রাম নগরী পানির ওপর ভাসছে না - নগরী সুন্দর আছে বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম। তিনি বলেন, চট্টগ্রাম শহর পানির ওপর ভাসছে না। শহর সুন্দর আছে, যেরকম ছিল সেরকমই আছে।

বুধবার (২৯ এপ্রিল) সন্ধ্যায় প্রবর্তক মোড়ের জলাবদ্ধ এলাকা পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

গত মঙ্গলবার কয়েক ঘণ্টার টানা বৃষ্টিতে নগরীর পুরনো জলাবদ্ধতাপ্রবণ এলাকার সঙ্গে নতুন নতুন এলাকাও প্লাবিত হয়। এর মধ্যে প্রবর্তক মোড় ও আশেপাশের এলাকায় পানি ছিল সবচেয়ে বেশি। আজ আবার বৃষ্টির মধ্যে নগরীর প্রবর্তক মোড় ঘিরে ফের জলাবদ্ধতার সৃষ্টি হয়। তার আগে সোমবারও ওই এলাকায় জলাবদ্ধতা হয়েছিল।

প্রতিমন্ত্রী বলেন, আমি মিডিয়ার প্রতি শ্রদ্ধা রেখে বলতে চাই, আপনারা যেভাবে নিউজটি করেছেন- সামাজিক যোগাযোগ মাধ্যমে, চট্টগ্রাম শহর পানির ওপর ভাসছে। আমি চট্টগ্রাম এসে ঘুরে দেখলাম সন্ধ্যার পর থেকে। চট্টগ্রাম শহর পানির ওপর ভাসছে না। চট্টগ্রাম শহর সুন্দর আছে, যেরকম ছিল সেরকমই আছে।

তিনি বলেন, হঠাৎ করে অতিবৃষ্টির কারণে কিছুটা পানি জমাট বাঁধলেও সঠিক সময়ে পানিটি নিষ্কাশন হয়ে গেছে। ৬০ কিলোমিটার আয়তনের একটি সিটি করপোরেশন। আমরা যেটুকু পানির মধ্যে হাঁটলাম এটা ৬০ ফুটও হবে না। সর্বোচ্চ ৩০ ফুট জায়গা হবে। আমি নিজে পায়ে হেঁটে এর মধ্যে দিয়ে এসেছি। একগোছা পানি হবে।

তিনি আরো বলেন, আপনারা জানেন সিটি করপোরেশনের অনেক খালের মধ্যে ৩৬টি খাল সংস্কার, পুনর্নির্মাণ, পানি প্রবাহ ঠিক রাখার জন্য চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়। যেটা সংক্ষেপে সিডিএ। চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের ইঞ্জিনিয়ারিং ম্যানপাওয়ারের ঘাটতি থাকার কারণে ২০১৬ সালে প্রকল্পটি সেনাবাহিনীর ইঞ্জিনিয়ারিং কোরের মাধ্যমে কাজটি বাস্তবায়ন শুরু করে। ২০১৯ সালে সমাপ্ত না হওয়ায় টাইম বর্ধিত হয়ে ২০২২ সাল হয়। ২২ সালে সমাপ্ত না হওয়ায় এটি ২০২৪ করা হয়। ২৪ সালেও সমাপ্ত না হওয়ায় ২০২৬ সাল পর্যন্ত বর্ধিত করা হয়েছে। সময়ে সময়ে টাকার পরিমাণও বৃদ্ধি করা হয়েছে। আমি ওই দিকে আর যাচ্ছি না। আমার কাছে যেটুকু রিপোর্ট রয়েছে, ৩০টি খালের কাজ সম্পন্ন হয়েছে। ৫টি খালের কাজ এমন পর্যায়ে আছে, সেটি খুব একটা পানিকে বিঘ্ন ঘটাবে না।

আরও পড়ুন