সৌদির উদ্দেশে যাত্রা ৫ হাজার ৬১৩ হজযাত্রীর
নিউজ ডেস্ক
প্রকাশিত: ১৮ এপ্রিল, ২০২৬, ২৩:৪৫
রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে শনিবার (১৮ এপ্রিল) ১৪টি ফ্লাইটে মোট ৫ হাজার ৬১৩ জন হজযাত্রী সৌদি আরবের উদ্দেশে যাত্রা করেছেন।
কর্মকর্তারা জানিয়েছেন, বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ছয়টি ফ্লাইটে যাচ্ছেন ২ হাজার ৪৬৪ জন হজযাত্রী। সৌদি আরবের বিমান সংস্থা সৌদিয়ার চারটি ফ্লাইটে ১ হাজার ৫৩৬ জন এবং ফ্লাইনাসের চারটি ফ্লাইটে ১ হাজার ৬১৮ জন যাত্রী যাচ্ছেন।
হজ ব্যবস্থাপনা অফিসের তথ্য অনুযায়ী, এসব হজযাত্রীর মধ্যে ৩ হাজার ৯৩৯ জন বেসরকারি ব্যবস্থাপনায় এবং ১ হাজার ৬৭৪ জন সরকারি ব্যবস্থাপনায় যাচ্ছেন।
কর্মকর্তারা জানান, ফ্লাইনাসের আরো তিনটি ফ্লাইটে যাত্রীদের চেক-ইন ও বোর্ডিং প্রক্রিয়া চলমান রয়েছে।
হজ ব্যবস্থাপনা অফিস জানায়, প্রাক-হজ ফ্লাইট কার্যক্রম ২১ মে পর্যন্ত চলবে। এ বছর মোট ২০৭টি প্রাক-হজ ফ্লাইট পরিচালনার পরিকল্পনা রয়েছে। এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ১০২টি, সৌদিয়ার ৭৫টি এবং ফ্লাইনাসের ৩০টি ফ্লাইট থাকবে। বাংলাদেশ এ বছর প্রায় ৭৮ হাজার ৫০০ জন হজযাত্রী সৌদি আরবে পাঠাবে বলে আশা করা হচ্ছে। এর মধ্যে ৪ হাজার ৫৬৫ জন সরকারি ব্যবস্থাপনায় এবং ৭৩ হাজার ৯৩৫ জন বেসরকারি ব্যবস্থাপনায় যাবেন।
উল্লেখ্য, চাঁদ দেখার ওপর নির্ভর করে আগামী ২৬ মে পবিত্র হজ অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে। হজ শেষে ফিরতি ফ্লাইট ৩০ মে শুরু হয়ে ১ জুলাই পর্যন্ত চলবে।
আরও পড়ুন
- • বিশ্বকাপের নকআউট পর্ব নিশ্চিত করল যে দলগুলো
- • ১ লাখ স্বাস্থ্যকর্মী, ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেবে সরকার
- • অভিনেতা আলভীর ১০ দিনের রিমান্ড চেয়েছে ডিবি পুলিশ
- • অর্থপাচার মামলায় মাসুদ উদ্দিন চৌধুরীর চার দিনের রিমান্ড মঞ্জুর
- • দেশের ৬ জেলায় বিকেল ৪টার মধ্যে ঝড়-বজ্রবৃষ্টি হওয়ার শঙ্কা
- • অবিভক্ত বাংলাকে পাকিস্তানে যুক্ত করার ষড়যন্ত্র হয়েছিল: নরেন্দ্র মোদি
- • জামিন পেলেন ‘অগ্রযাত্রা প্রতিদিন’র ভারপ্রাপ্ত সম্পাদক রেজানুর ইসলাম
- • সিরিজের শেষ ম্যাচে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ
- • প্রতিশোধের মানসিকতা থেকে বেরিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর
- • প্রধানমন্ত্রীর সফর উপলক্ষ্যে বন্ধ থাকবে মৌলভীবাজারের ৯২ চা বাগান
- • সড়কে শৃঙ্খলা ফেরাতে ঢাকার তিন বাস টার্মিনাল সরানোর নির্দেশ প্রধানমন্ত্রীর
- • যানজট নিরসনে সমন্বিত পরিকল্পনা প্রণয়নে সভা করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- • চট্টগ্রাম বন্দরে কন্টেইনার হ্যান্ডলিংয়ে সর্বোচ্চ রেকর্ড
- • বেনজীর আহমেদকে ফেরত নিতে ৩০ দিনের সময় দিল সংযুক্ত আরব আমিরাত
- • দুবাইয়ে গ্রেফতার বেনজীর, সামনে দীর্ঘ প্রত্যর্পণ প্রক্রিয়া
- • সংসদে ‘আই হ্যাভ অ্যা প্ল্যান’র ব্যাখ্যা দিলেন প্রধানমন্ত্রী
- • বেনজীরকে দেশে ফেরাতে সক্রিয় দুদক, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে যাচ্ছে নথি
- • ব্রাজিলের রিও ডি জেনিরোতে দুই হেলিকপ্টারের সংঘর্ষে ছয়জন নিহত
