অন্তর্বর্তী সরকারের অধ্যাদেশ যাচাইয়ে প্রথম সভা ২৪ মার্চ
নিউজ ডেস্ক
প্রকাশিত: ১৭ মার্চ, ২০২৬, ১৮:৫৯
অন্তর্বর্তীকালীন সরকারের আমলে জারি করা ১৩৩টি অধ্যাদেশ যাচাই-বাছাইয়ের আনুষ্ঠানিক কার্যক্রম আগামী মঙ্গলবার (২৪ মার্চ) থেকে শুরু হবে। ওই দিন সকাল ১১টায় সংসদ ভবনস্থ ক্যাবিনেট কক্ষে জাতীয় সংসদের বিশেষ কমিটির প্রথম সভা অনুষ্ঠিত হবে। সভায় সভাপতিত্ব করবেন বিশেষ কমিটির সভাপতি অ্যাডভোকেট জয়নাল আবদিন।
সংসদ সচিবালয় সূত্র জানায়, বিশেষ কমিটির সভায় উপস্থিত থাকার জন্য ইতোমধ্যে কমিটির সদস্য ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছে নোটিশ পাঠানো হয়েছে।
গত ১২ মার্চ সংসদ অধিবেশনের প্রথম দিনে ১৪ সদস্যের বিশেষ কমিটি গঠিত হয়। এরপর ১৫ মার্চ সংসদ অধিবেশনে আইনমন্ত্রী মো. আসাদুজ্জামানের প্রস্তাবের প্রেক্ষিতে স্পিকার অধ্যাদেশগুলো বিশেষ কমিটিতে পাঠান এবং অধ্যাদেশগুলো পর্যালোচনা করে আগামী ২ এপ্রিলের মধ্যে কমিটিকে সংসদে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেন।
সংবিধান অনুযায়ী, রাষ্ট্রপতি কোনো অধ্যাদেশ জারি করলে এরপর অনুষ্ঠিত সংসদের প্রথম বৈঠকে ওই অধ্যাদেশ তুলতে হয়। অন্তর্বর্তী সরকারের আমলে সংসদ কার্যকর না থাকায় ওই অধ্যাদেশগুলো জারি করা হয়।
এদিকে, আগামী ২৮ মার্চ বেলা ১১টায় জাতীয় সংসদ ভবনস্থ সরকারি দলীয় সভাকক্ষে ত্রয়োদশ জাতীয় সংসদের সরকারি দল বিএনপির সংসদীয় দলের সভা অনুষ্ঠিত হবে। ওই সভায় সভাপতিত্ব করবেন সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমান।
সভায় সমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি ও সংসদীয় কার্যক্রমের বিভিন্ন বিষয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে। বিশেষ করে সংসদ অধিবেশনে সরকারি দলের সদস্যদের ভূমিকা কী হবে, তা নিয়ে আলোচনা হবে।
এ ছাড়া সংরক্ষিত নারী আসনের নির্বাচন নিয়েও আলোচনার সম্ভাবনা রয়েছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
আরও পড়ুন
- • রেমিট্যান্স প্রবাহে ধারাবাহিকতা, শক্ত অবস্থানে বৈদেশিক মুদ্রা আয়
- • ২৩ জুন ঘিরে ঢাকাজুড়ে নিশ্ছিদ্র নিরাপত্তা, মাঠে থাকবে ১৮ হাজার পুলিশ
- • সুইজারল্যান্ডে যুক্তরাষ্ট্র-ইরান আলোচনা ‘ইতিবাচক’, গঠিত হলো উচ্চপর্যায়ের কমিটি
- • দুই দফা কমার পর আবারও ঊর্ধ্বমুখী স্বর্ণের বাজার
- • রাজস্ব আদায়ে নতুন রেকর্ড, ১১ মাসে এনবিআরের আয় ৩ লাখ ৬০ হাজার কোটি টাকা
- • যুদ্ধবিরতির পরও কঠোর অবস্থানে ইসরাইল, লেবাননে সেনা মোতায়েন অব্যাহত থাকবে: নেতানিয়াহু
- • বিশ্বকাপে প্রথম জয়ের স্বাদ মিশরের, ৩-১ গোলে বিধ্বস্ত নিউজিল্যান্ড
- • তেল সরবরাহ নিয়ে শঙ্কা, আন্তর্জাতিক বাজারে আবারও ঊর্ধ্বমুখী দাম
- • প্রতিশোধের মানসিকতা থেকে বেরিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর
- • চট্টগ্রাম বন্দরে কন্টেইনার হ্যান্ডলিংয়ে সর্বোচ্চ রেকর্ড
- • প্রধানমন্ত্রীর সফর উপলক্ষ্যে বন্ধ থাকবে মৌলভীবাজারের ৯২ চা বাগান
- • সড়কে শৃঙ্খলা ফেরাতে ঢাকার তিন বাস টার্মিনাল সরানোর নির্দেশ প্রধানমন্ত্রীর
- • যানজট নিরসনে সমন্বিত পরিকল্পনা প্রণয়নে সভা করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- • ডেভিডের হ্যাটট্রিকে কাতারকে উড়িয়ে দিল কানাডা
- • বেনজীর আহমেদকে ফেরত নিতে ৩০ দিনের সময় দিল সংযুক্ত আরব আমিরাত
- • দুবাইয়ে গ্রেফতার বেনজীর, সামনে দীর্ঘ প্রত্যর্পণ প্রক্রিয়া
- • বেনজীরকে দেশে ফেরাতে সক্রিয় দুদক, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে যাচ্ছে নথি
- • সংসদে ‘আই হ্যাভ অ্যা প্ল্যান’র ব্যাখ্যা দিলেন প্রধানমন্ত্রী
