২২ জুন ২০২৬, সোমবার, ১৬:১০

শিরোনাম
হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু দুদকের চেয়ারম্যান ও কমিশনার নিয়োগে সার্চ কমিটি গঠন বিনিয়োগ বাড়াতে ব্যবসা শুরুর বাধা দূর করা হবে: বাণিজ্যমন্ত্রী আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে ৬ জেলায় সেনা মোতায়েনের সিদ্ধান্ত ২৩ জুন ঘিরে ঢাকাজুড়ে নিশ্ছিদ্র নিরাপত্তা, মাঠে থাকবে ১৮ হাজার পুলিশ তারেক রহমানের সঙ্গে আনোয়ার ইব্রাহিমের দ্বিপাক্ষিক বৈঠক শুরু, শ্রমবাজার ও বিনিয়োগে জোর অতিরিক্ত লাইসেন্সে বিপাকে পেট্রোল পাম্প মালিকরা সরকারি চাকরিতে ৪ লাখ ৬৮ হাজার ২২০টি পদ শূন্য, জানালেন প্রতিমন্ত্রী

স্থানীয় সরকার নির্বাচনে অংশ নেবে জাতীয় পার্টি

স্থানীয় সরকার নির্বাচনে অংশ নেবে জাতীয় পার্টি

প্রতিফলন ডেস্ক

প্রকাশিত: ২৩ ফেব্রুয়ারি, ২০২৬, ০১:২৫

আগামী স্থানীয় সরকার নির্বাচনে অংশগ্রহণের ঘোষণা দিয়েছে জাতীয় পার্টি (জাপা)। রোববার (২২ ফেব্রুয়ারি) গণমাধ্যমে পাঠানো এক প্রেস বার্তায় এ তথ্য নিশ্চিত করেন দলটির দপ্তর সম্পাদক মাহমুদুল আলম।

প্রেস বার্তায় বলা হয়, দলের চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের-এর নির্দেশক্রমে জাতীয় পার্টি আগামী স্থানীয় সরকার নির্বাচনে অংশগ্রহণ করবে।

এতে আরও জানানো হয়, দেশের সব সিটি করপোরেশন, উপজেলা, পৌরসভা ও ইউনিয়ন পর্যায়ের নেতাকর্মীদের নির্বাচনে অংশ নেওয়ার লক্ষ্যে এখন থেকেই সর্বাত্মক প্রস্তুতি গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে।

দলীয় সূত্র মতে, তৃণমূল থেকে কেন্দ্র পর্যন্ত সাংগঠনিক প্রস্তুতি জোরদারের মাধ্যমে নির্বাচনে সক্রিয় উপস্থিতি নিশ্চিত করতে চায় জাতীয় পার্টি।

আরও পড়ুন