বুধবার ইসির সামনে বিক্ষোভের ডাক দিল এনসিপি
প্রকাশিত: ২০ মে, ২০২৫, ১৫:৩২
নির্বাচন কমিশন (ইসি) পুনর্গঠন ও স্থানীয় সরকার নির্বাচনের দাবিতে আগামীকাল বুধবার (২১ মে) ইসি ভবনের সামনে বিক্ষোভ সমাবেশ করবে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। মঙ্গলবার (২০ মে) রাতে এক ব্রিফিংয়ে এ ঘোষণা দেন দলটির নেতারা।
দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, নির্বাচন কমিশন পক্ষপাতমূলক আচরণ করছে। তাই কমিশনের ওপর ভরসা রাখতে পারছি না। এ সময় দ্রুত নির্বাচন কমিশন পুনর্গঠনেরও দাবি জানান তিনি। ঢাকা উত্তরের প্রশাসক মো. এজাজের প্রসঙ্গে তিনি বলেন, তার সাথে এনসিপির কোনো সম্পর্ক নাই। কিছু রাজনৈতিক দল টেন্ডার না পেয়ে তার বিরুদ্ধে অভিযোগ তুলছে। সরকারের উচিত বিষয়টি তদন্ত করা।
জনকল্যানের সরকারের কাজ করা উচিত উল্লেখ করে তিনি বলেন, কোনও দলকে সন্তুষ্ট করা অন্তবর্তী সরকারের কাজ নয়। স্থানীয় নির্বাচন বিএনপি না চাওয়ার কারণ রয়েছে। সার্বিকভাবে স্থানীয় নির্বাচন দেয়ার মাধ্যমে সংকট সমাধান হবে। এটা ইসির আস্থা আর্জনে এটা ভূমিকা রাখবে।
দলটির মুখ্য সমন্বয়ক নাসিরুদ্দীন পাটোয়ারী বলেন, নির্বাচন কমিশন পক্ষপাতমূলক আচরণ করছে। এই কমিশনকে পুনগর্ঠন করার জন্য আগামীকাল আমরা মাঠে নামব।
সদস্যসচিব আখতার হোসেন বলেন, এই নির্বাচন কমিশনের ওপর আমাদের আস্থা নেই। ইশরাকের হোসেনের মেয়র পদের মামলায় আদালতে জটিল পরিস্থিতি তৈরি হয়েছে। ইসি পুনর্গঠনের দাবিতে আগামীকাল সকাল ১১টায় ইসি ভবনের সামনে বিক্ষোভ সমাবেশ করবে এনিসিপি।
আরও পড়ুন
- • ইরানের পারমাণবিক স্থাপনায় যুক্তরাষ্ট্রের আঘাত
- • তারকাদের আড়ালে স্পেনের আসল স্থপতি লুইস দে লা ফুয়েন্তে
- • ইসলামে তালাক: শেষ সমাধান, প্রথম নয়
- • পাসপোর্টের নকশায় পরিবর্তন, থাকছে আবু সাঈদ-মুগ্ধ-ওয়াসিমের ছবি
- • মার্কিন এলইউসিএএস ড্রোন ভূপাতিত করল ইরান
- • বিশ্বকাপ ফাইনালে তারকাদের জমকালো হাফটাইম শো
- • ফাইনালে আর্জেন্টিনাকেই এগিয়ে রাখলেন শান্ত
- • গ্যাসের দাম বাড়ানোর নতুন তোড়জোড়
- • ‘চোরের দলের খেলা কবে’ লিখতেই আসছে আর্জেন্টিনার তথ্য!
- • আবারও সমন্বয় হলো স্বর্ণের দাম, কার্যকর নতুন মূল্য
- • আগামী ৫ বছরে দেশে ২৫ কোটি গাছ রোপণের ঘোষণা প্রধানমন্ত্রীর
- • সরকার কোনো উগ্রবাদকে প্রশ্রয় দেবে না: প্রধানমন্ত্রী
- • আগামী ২৪ ঘণ্টায় দেশের ১৯ জেলায় বজ্র ঝড়ের পূর্বাভাস
- • বরিশালে সাংগঠনিক সভায় যে যে নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী
- • কাতারের সাবেক আমিরের নামে ঢাকায় সড়কের নামকরণের সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর
- • বন্যা-পাহাড়ধসে বিপর্যস্ত ৭ জেলা, প্রাণহানি বেড়ে ৫১
- • হরমুজ প্রণালি নিয়ে মুখোমুখি ইরান-যুক্তরাষ্ট্র, বাড়ছে উত্তেজনা
- • ১০ হাজার পুলিশ নিয়োগের পরিকল্পনা করছে সরকার
