হাসপাতাল থেকে নিজের বাসভবনে ফেরত সেলিম খান
বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১৭ মার্চ, ২০২৬, ১৯:২৭
মস্তিষ্কে রক্তক্ষরণের পর হাসপাতালে ভর্তি হওয়া কিংবদন্তি চিত্রনাট্যকার সেলিম খান অবশেষে সুস্থতার পথে।
মঙ্গলবার (১৭ মার্চ) কয়েকদিনের উদ্বেগ কাটিয়ে মুম্বাইয়ের হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন তিনি। ফিরছেন নিজের বাসভবন ‘গ্যালাক্সি’তে।
গত ১৭ ফেব্রুয়ারি হঠাৎ অসুস্থ হয়ে পড়লে ৯০ বছর বয়সী এই প্রবীণ তারকাকে দ্রুত হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে কিছু সময় ভেন্টিলেশন সাপোর্টেও রাখা হয়েছিল তাঁকে। পরে চিকিৎসায় সাড়া দিতে শুরু করলে ধীরে ধীরে উন্নতি হয় তাঁর শারীরিক অবস্থার।
এই সময় নিয়মিত বাবার পাশে ছিলেন সালমান খান ও আরবাজ খান। পরিবারের পক্ষ থেকে শুরুতে তাঁর স্বাস্থ্যের আপডেট জানানো হলেও পরবর্তীতে গোপনীয়তা বজায় রাখার অনুরোধ করা হয়।
হাসপাতালে সেলিম খানের খোঁজ নিতে গিয়েছিলেন তাঁর দীর্ঘদিনের সহকর্মী জাভেদ আখতার। ‘শোলে’, ‘দিওয়ার’ ও ‘ডন’-এর মতো কালজয়ী ছবির এই দুই স্রষ্টার পুনর্মিলনও নজর কেড়েছে ভক্তদের।
বর্তমানে অনেকটাই স্থিতিশীল সেলিম খান। নিজে বসতে পারছেন, পরিবারের সঙ্গে কথা বলছেন স্বাভাবিকভাবেই।
তাঁর সুস্থতার খবরে স্বস্তির নিশ্বাস ফেলেছে বলিউড ও অগণিত অনুরাগী।
আরও পড়ুন
- • মালয়েশিয়ার যাত্রা শেষে চীন সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী
- • স্কুল দখল ও টাকা আত্মসাতের অভিযোগ এমপির বিরুদ্ধে
- • হঠাৎ সাবস্ক্রিপশন চালু: ফেসবুক-হোয়াটসঅ্যাপ চালাতে দিতে হবে টাকা,
- • সংসদে ‘আই হ্যাভ অ্যা প্ল্যান’র ব্যাখ্যা দিলেন প্রধানমন্ত্রী
- • পুশইন ইস্যুতে সরকার পরিস্থিতি পর্যবেক্ষণ করছে: আইনমন্ত্রী
- • প্রধানমন্ত্রীর কাছে পঞ্চগড়ে ক্যান্টনমেন্টের স্থাপনের দাবি সারজিসের
- • পুরুষের যেসব ব্যক্তিত্ব মেয়েদের কাছে বেশি আকর্ষণীয়
- • চালের বাজার স্থিতিশীল, মজুতেও নেই ঘাটতি: বাণিজ্যমন্ত্রী
- • অস্ট্রেলিয়াকে হারিয়ে প্রথমবার ওয়ানডে সিরিজ বাংলাদেশের
- • মহারাষ্ট্রে একই পরিবারের চারজনের রহস্যজনক মৃত্যু
- • বেনজীর আহমেদ দুবাইয়ে গ্রেপ্তার
- • যানজট নিরসনে সমন্বিত পরিকল্পনা প্রণয়নে সভা করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- • সৌদিতে চাকরি ও ভিসা প্রক্রিয়ায় বড় পরিবর্তন
- • সড়কে শৃঙ্খলা ফেরাতে ঢাকার তিন বাস টার্মিনাল সরানোর নির্দেশ প্রধানমন্ত্রীর
- • ব্রাজিলের রিও ডি জেনিরোতে দুই হেলিকপ্টারের সংঘর্ষে ছয়জন নিহত
- • বেনজীর আহমেদকে ফেরত নিতে ৩০ দিনের সময় দিল সংযুক্ত আরব আমিরাত
- • শুরু হচ্ছে ফিফা বিশ্বকাপ ২০২৬ এর প্রথম ম্যাচ
- • শিক্ষা খাতে সর্বোচ্চ বরাদ্দ দিয়েছে সরকার: শিক্ষামন্ত্রী
