২১ জুন ২০২৬, রবিবার, ১৬:৫২

শিরোনাম
মালয়েশিয়ার পথে রওনা হলেন প্রধানমন্ত্রী চলতি বছরের শেষে শাহজালাল বিমানবন্দরের থার্ড টার্মিনাল উদ্বোধন: বিমানমন্ত্রী প্রাথমিক স্বাস্থ্যসেবায় বড় পরিবর্তন আনছে সরকার দায়িত্ব নেওয়ার পর আজ, প্রথম বিদেশ সফরে মালয়েশিয়া যাচ্ছেন প্রধানমন্ত্রী বগুড়ার ৩ ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর রোববার মালয়েশিয়া যাচ্ছেন প্রধানমন্ত্রী, এরপর চীন সফর বন্ধ কারখানাগুলোয় বিদেশি বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর সালমান শাহ হত্যা মামলার বিচারের দাবিতে ভক্তদের মানববন্ধন

জরুরি মজুত থেকে এবার তেল ছাড়ল জাপান

জরুরি মজুত থেকে এবার তেল ছাড়ল জাপান

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১৬ মার্চ, ২০২৬, ২০:৪২

ইরান ও যুক্তরাষ্ট্র-ইসরায়েলের মধ্যকার চলমান সংঘাতের জেরে কৌশলগত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী কার্যত বন্ধ হয়ে যাওয়ায় বিশ্বজুড়ে তীব্র জ্বালানি সংকট তৈরি হয়েছে। এই সংকট মোকাবিলায় জাপান সরকার তাদের কৌশলগত জরুরি মজুত থেকে ৮ কোটি ব্যারেল অপরিশোধিত তেল বাজারে ছাড়ার সিদ্ধান্ত নিয়েছে।

সোমবার দেশটির সরকারি গেজেটে এই সিদ্ধান্তের আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়।

জাপানের প্রধানমন্ত্রী সানা তাকাইচি গত সপ্তাহে এই পদক্ষেপের ইঙ্গিত দিয়েছিলেন। মূলত হরমুজ প্রণালীতে অচলাবস্থার কারণে জ্বালানি সরবরাহ বিঘ্নিত হওয়ার আশঙ্কায় জাপান সরকার এই রক্ষণশীল সিদ্ধান্ত নিয়েছে।

আন্তর্জাতিক জ্বালানি সংস্থা (আইইএ) বৈশ্বিক বাজারে স্থিতিশীলতা ফেরাতে সদস্য দেশগুলোর মাধ্যমে রেকর্ড ৪০ কোটি ব্যারেল তেল ছাড়ার সমন্বিত ঘোষণা দিয়েছে। তবে বিশ্লেষকদের মতে, হরমুজ প্রণালীতে জাহাজ চলাচল স্বাভাবিক না হওয়া পর্যন্ত কেবল জরুরি মজুত দিয়ে জ্বালানির আকাশচুম্বী দাম নিয়ন্ত্রণ করা কঠিন।

জ্বালানি বাজারের অস্থিরতার চিত্রটি বেশ প্রকট। সোমবার আন্তর্জাতিক বাজারে ব্রেন্ট ক্রুডের দাম প্রতি ব্যারেল ১০৪ দশমিক ৮৫ ডলারে লেনদেন হয়েছে, যা ২৮ ফেব্রুয়ারি যুদ্ধ শুরুর পর থেকে প্রায় ৪০ শতাংশ বৃদ্ধি পেয়েছে। বিশ্বের অন্যতম বৃহৎ তেল আমদানিকারক দেশ জাপান, যারা তাদের মোট জ্বালানির প্রায় ৮০ শতাংশ বিদেশ থেকে আমদানি করে, তারা এখন পরিস্থিতি সামলাতে নিজস্ব মজুদ ব্যবহারের ওপরই ভরসা করছে।

এদিকে, হরমুজ প্রণালী সচল করতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মিত্র দেশগুলোর প্রতি যুদ্ধজাহাজ পাঠানোর জোর আহ্বান জানালেও, জাপান তাতে সাড়া দেয়নি। দেশটির প্রধানমন্ত্রী সানা তাকাইচি পার্লামেন্টে স্পষ্ট জানিয়ে দিয়েছেন, ওই অঞ্চলে সামরিক শক্তি মোতায়েনের কোনো পরিকল্পনা তাদের নেই। জাপানের এই রক্ষণশীল অবস্থান মূলত তাদের শান্তিবাদী পররাষ্ট্রনীতি ও সামরিক সীমাবদ্ধতাকেই তুলে ধরে।

আরও পড়ুন