মন্ত্রীদের বক্তব্যে লাগাম টানার পরামর্শ চিত্রনায়ক সোহেল রানার
বিনোদন ডেস্ক
প্রকাশিত: ২২ ফেব্রুয়ারি, ২০২৬, ২০:৫৪
সরকারের কিছু মন্ত্রীর লাগামহীন ও ‘টালমাটাল’ বক্তব্যে বিরক্তি প্রকাশ করে তাঁদের মুখে ‘টেপ’ লাগিয়ে দেওয়ার পরামর্শ দিয়েছেন কিংবদন্তি চিত্রনায়ক সোহেল রানা।
গত শুক্রবার (২০ ফেব্রুয়ারি) নিজের ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি প্রধানমন্ত্রী তারেক রহমানের দৃষ্টি আকর্ষণ করে এই মন্তব্য করেন।
সোহেল রানা তাঁর পোস্টে উল্লেখ করেন, প্রধানমন্ত্রী হিসেবে দেশের সাধারণ মানুষ তারেক রহমানকে অত্যন্ত আশা ও আনন্দের সঙ্গে গ্রহণ করেছে। তবে কিছু মন্ত্রীর আচরণ ও বক্তব্য সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ন করতে পারে বলে তিনি আশঙ্কা প্রকাশ করেন। তিনি লেখেন, “কিছু মন্ত্রীকে মুখে দয়া করে টেপ লাগিয়ে দিতে বলুন। কোনো বিশেষ সংবাদ ব্যতিরেকে তাঁদের প্রেসের সম্মুখে এসে টিভি এবং প্রিন্ট মিডিয়ায় চেহারা দেখানোর কোনো প্রয়োজন নেই।”
এই অভিনেতা আরও পরামর্শ দেন যে, দাপ্তরিক কোনো তথ্য থাকলে তা সংশ্লিষ্ট দপ্তরের মুখপাত্রের মাধ্যমেই জানানো উচিত। বিশেষ প্রয়োজনে কোনো মন্ত্রীকে গণমাধ্যমের সামনে আসতে হলে প্রধানমন্ত্রীর অনুমতি নেওয়া প্রয়োজন বলে তিনি মনে করেন। তিনি বলেন, “নতুন যারা কর্মী থেকে এমপি এবং এমপি থেকে মিনিস্টার হয়েছেন, তাঁরা ভুলে গেছেন যে এই মুহূর্তে তাঁরা রাজনৈতিক দলের নেতা হিসেবে নয়, সরকারের প্রতিনিধি হিসেবে কথা বলছেন।”
কেউ কেউ নিজের দপ্তরের বাইরে গিয়ে ‘জিহাদ’ ঘোষণা করছেন উল্লেখ করে সোহেল রানা সতর্কবার্তা দেন যে, এখনই লাগাম টেনে না ধরলে “লাভের গুড় পিঁপড়ায় খেয়ে ফেলবে।” প্রধানমন্ত্রীর সাফল্য কামনা করে তিনি তাঁর এই গঠনমূলক সমালোচনাটি সামাজিক যোগাযোগ মাধ্যমে তুলে ধরেন।
আরও পড়ুন
- • চলতি সপ্তাহেই ৪৭তম বিসিএসের ফল প্রকাশ হওয়ার সম্বাবনা
- • কাতারে সড়ক দুর্ঘটনায় ৫ বাংলাদেশিসহ নিহত ৬
- • যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তির পর যুদ্ধে ইরানকেই বিজয়ী মনে করেন ৯২% ইসরায়েলি
- • সিলেটের ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার
- • মালয়েশিয়ার পথে রওনা হলেন প্রধানমন্ত্রী
- • বিশ্বকাপের নকআউট পর্ব নিশ্চিত করল যে দলগুলো
- • ১ লাখ স্বাস্থ্যকর্মী, ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেবে সরকার
- • অভিনেতা আলভীর ১০ দিনের রিমান্ড চেয়েছে ডিবি পুলিশ
- • প্রতিশোধের মানসিকতা থেকে বেরিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর
- • প্রধানমন্ত্রীর সফর উপলক্ষ্যে বন্ধ থাকবে মৌলভীবাজারের ৯২ চা বাগান
- • সড়কে শৃঙ্খলা ফেরাতে ঢাকার তিন বাস টার্মিনাল সরানোর নির্দেশ প্রধানমন্ত্রীর
- • যানজট নিরসনে সমন্বিত পরিকল্পনা প্রণয়নে সভা করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- • চট্টগ্রাম বন্দরে কন্টেইনার হ্যান্ডলিংয়ে সর্বোচ্চ রেকর্ড
- • বেনজীর আহমেদকে ফেরত নিতে ৩০ দিনের সময় দিল সংযুক্ত আরব আমিরাত
- • দুবাইয়ে গ্রেফতার বেনজীর, সামনে দীর্ঘ প্রত্যর্পণ প্রক্রিয়া
- • সংসদে ‘আই হ্যাভ অ্যা প্ল্যান’র ব্যাখ্যা দিলেন প্রধানমন্ত্রী
- • বেনজীরকে দেশে ফেরাতে সক্রিয় দুদক, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে যাচ্ছে নথি
- • ব্রাজিলের রিও ডি জেনিরোতে দুই হেলিকপ্টারের সংঘর্ষে ছয়জন নিহত
