যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতার পর হরমুজ নিয়ে নতুন পদক্ষেপ
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ২০ জুন, ২০২৬, ১২:৩৬
যুক্তরাষ্ট্রের সঙ্গে স্বাক্ষরিত সমঝোতা স্মারকের অংশ হিসেবে কৌশলগত হরমুজ প্রণালি নিয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে ইরান। দেশটির সরকার জানিয়েছে, আগামী ৬০ দিনের জন্য এই নৌপথ ব্যবহারকারী বাণিজ্যিক জাহাজগুলোর কাছ থেকে কোনো ধরনের ফি আদায় করা হবে না।
বৃহস্পতিবার (১৮ জুন) সন্ধ্যায় ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদ এক বিবৃতিতে জানায়, নির্ধারিত সময়ের মধ্যে হরমুজ প্রণালি অতিক্রমকারী সব বাণিজ্যিক জাহাজ বিনা খরচে চলাচলের সুযোগ পাবে। এ সময়ের যাবতীয় ব্যয়ভার বহন করবে ইরান সরকার।
একই সঙ্গে শান্তি চুক্তির অংশ হিসেবে প্রণালিতে পাতা মাইন অপসারণের কাজও শুরু করা হয়েছে বলে জানিয়েছে তেহরান। নিরাপত্তা পরিস্থিতি স্বাভাবিক করা এবং আন্তর্জাতিক নৌবাণিজ্য সচল রাখাই এ উদ্যোগের মূল লক্ষ্য।
বিশ্লেষকদের মতে, সাম্প্রতিক মাসগুলোতে যুক্তরাষ্ট্র ও ইরানের সংঘাতের কারণে বৈশ্বিক জ্বালানি সরবরাহ ও নৌবাণিজ্যে চাপ সৃষ্টি হয়েছিল। নতুন এই সিদ্ধান্ত সেই পরিস্থিতি স্বাভাবিক করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
ইরানি কর্তৃপক্ষ জানিয়েছে, হরমুজ প্রণালি ব্যবহারকারী জাহাজগুলোকে পারস্য উপসাগর জলপথ ব্যবস্থাপনা কর্তৃপক্ষের অনুমোদন নিতে হবে এবং নির্ধারিত রুট ও সময়সূচি অনুসরণ করতে হবে।
তেহরান বলছে, ধাপে ধাপে নিরাপত্তা পরিস্থিতি উন্নত হলে প্রণালিতে জাহাজ চলাচল আরও বাড়ানো হবে। সামুদ্রিক কার্যক্রম পুনরুদ্ধার এবং আন্তর্জাতিক বাণিজ্য সচল রাখার লক্ষ্যেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে।
আরও পড়ুন
- • দেশে আরও ৩ শিশুর মৃত্যু, ২৪ ঘণ্টায় হামের উপসর্গ শনাক্ত ১,০৬৩ জনের
- • চলতি সপ্তাহেই ৪৭তম বিসিএসের ফল প্রকাশ হওয়ার সম্বাবনা
- • কাতারে সড়ক দুর্ঘটনায় ৫ বাংলাদেশিসহ নিহত ৬
- • যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তির পর যুদ্ধে ইরানকেই বিজয়ী মনে করেন ৯২% ইসরায়েলি
- • সিলেটের ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার
- • মালয়েশিয়ার পথে রওনা হলেন প্রধানমন্ত্রী
- • বিশ্বকাপের নকআউট পর্ব নিশ্চিত করল যে দলগুলো
- • ১ লাখ স্বাস্থ্যকর্মী, ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেবে সরকার
- • প্রতিশোধের মানসিকতা থেকে বেরিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর
- • প্রধানমন্ত্রীর সফর উপলক্ষ্যে বন্ধ থাকবে মৌলভীবাজারের ৯২ চা বাগান
- • সড়কে শৃঙ্খলা ফেরাতে ঢাকার তিন বাস টার্মিনাল সরানোর নির্দেশ প্রধানমন্ত্রীর
- • যানজট নিরসনে সমন্বিত পরিকল্পনা প্রণয়নে সভা করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- • চট্টগ্রাম বন্দরে কন্টেইনার হ্যান্ডলিংয়ে সর্বোচ্চ রেকর্ড
- • বেনজীর আহমেদকে ফেরত নিতে ৩০ দিনের সময় দিল সংযুক্ত আরব আমিরাত
- • দুবাইয়ে গ্রেফতার বেনজীর, সামনে দীর্ঘ প্রত্যর্পণ প্রক্রিয়া
- • সংসদে ‘আই হ্যাভ অ্যা প্ল্যান’র ব্যাখ্যা দিলেন প্রধানমন্ত্রী
- • বেনজীরকে দেশে ফেরাতে সক্রিয় দুদক, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে যাচ্ছে নথি
- • ব্রাজিলের রিও ডি জেনিরোতে দুই হেলিকপ্টারের সংঘর্ষে ছয়জন নিহত
