২০ জুন ২০২৬, শনিবার, ০০:৫২

শিরোনাম
কবি আল মুজাহিদীর মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক প্রকাশ ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হকের ফেসবুক আইডি হ্যাক আগের ইউনিফর্মে ফিরছে পুলিশ, গেজেট প্রকাশ ব্যবসায়িক সিন্ডিকেটের পেছনে রয়েছে রাজনৈতিক প্রশ্রয়: জামাতের আমির সোশ্যাল মিডিয়া ব্যবহারে শিক্ষকদের সতর্ক করল প্রাথমিক শিক্ষা অধিদপ্তর দেশে ২৪ ঘণ্টায় হামে আরও ৪ শিশুর মৃত্যু, শনাক্ত ১,১৭৪ জন একুশে পদকপ্রাপ্ত কবি আল মুজাহিদী আর নেই রিজার্ভ চুরি মামলার ‘খসড়া চার্জশিট’ নিয়ে প্রকাশিত তথ্য সিআইডির নয়

বগুড়ার সেই দুই ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশে প্রধানমন্ত্রীর

বগুড়ার সেই দুই ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশে প্রধানমন্ত্রীর

নিউজ ডেস্ক

প্রকাশিত: ১৯ জুন, ২০২৬, ২২:১২

প্রধানমন্ত্রীর নির্দেশে বগুড়ার মোকামতলা উপজেলার নবগঠিত ‘সীমান্ত’ ও ‘দিগন্ত’ ইউনিয়নের নাম পরিবর্তন করা হচ্ছে। শুক্রবার (১৯ জুন) সন্ধ্যায় বগুড়ার জেলা প্রশাসক তৌফিকুর রহমান এ তথ্য জানিয়েছেন।

জেলা প্রশাসক বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী ইউনিয়ন দুটির নাম পরিবর্তনের প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণ করা হচ্ছে। নতুন নাম নির্ধারণের ক্ষেত্রে স্থানীয় জনগণের মতামত, এলাকার ইতিহাস-ঐতিহ্য এবং ভৌগোলিক পরিচিতিকে গুরুত্ব দিয়ে পুনরায় গণশুনানি করা হবে।

জেলা প্রশাসনের সূত্র জানায়, নতুন নাম চূড়ান্ত হওয়ার পর যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে তা গেজেট আকারে প্রকাশ করা হবে।

ইউনিয়ন দুটির নাম প্রতিমন্ত্রী মীর শাহে আলমের দুই সন্তানের নামের সঙ্গে আংশিক সাদৃশ্যপূর্ণ হওয়ায় বিষয়টি নিয়ে বিভিন্ন মহলে আলোচনা-সমালোচনা ও বিভ্রান্তির সৃষ্টি হয়। এতে প্রতিমন্ত্রী নিজেও বিব্রত বোধ করেন এবং বিষয়টি নিয়ে কোনো ধরনের ভুল ব্যাখ্যা বা অপপ্রচারের সুযোগ না রাখতে ইউনিয়ন দুটির নাম পরিবর্তনের জন্য নিজেও জেলা প্রশাসককে অনুরোধ জানান।

প্রতিফলন/টিএস 

আরও পড়ুন