২১ জুন ২০২৬, রবিবার, ১৬:৪২

শিরোনাম
মালয়েশিয়ার পথে রওনা হলেন প্রধানমন্ত্রী চলতি বছরের শেষে শাহজালাল বিমানবন্দরের থার্ড টার্মিনাল উদ্বোধন: বিমানমন্ত্রী প্রাথমিক স্বাস্থ্যসেবায় বড় পরিবর্তন আনছে সরকার দায়িত্ব নেওয়ার পর আজ, প্রথম বিদেশ সফরে মালয়েশিয়া যাচ্ছেন প্রধানমন্ত্রী বগুড়ার ৩ ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর রোববার মালয়েশিয়া যাচ্ছেন প্রধানমন্ত্রী, এরপর চীন সফর বন্ধ কারখানাগুলোয় বিদেশি বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর সালমান শাহ হত্যা মামলার বিচারের দাবিতে ভক্তদের মানববন্ধন

এক মাসে ঢাকায় ৭৯৭ ফ্লাইট বাতিল

এক মাসে ঢাকায় ৭৯৭ ফ্লাইট বাতিল

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৮ মার্চ, ২০২৬, ০০:০৬

মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে চলমান যুদ্ধ পরিস্থিতির সরাসরি প্রভাব পড়েছে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর-এর ফ্লাইট পরিচালনায়। গত এক মাসে (২৮ ফেব্রুয়ারি থেকে ২৭ মার্চ) এই রুটে মোট ৭৯৭টি ফ্লাইট বাতিল হয়েছে, যার ফলে চরম ভোগান্তিতে পড়েছেন হাজারো যাত্রী।

বিমানবন্দর সূত্র জানায়, শুক্রবার (২৭ মার্চ) আরও ২২টি ফ্লাইট বাতিলের ঘোষণা দেওয়া হয়েছে।

সূত্র আরও জানায়, যুদ্ধ পরিস্থিতির কারণে ইরান, ইরাক, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, কাতার ও জর্ডান সাময়িকভাবে তাদের আকাশসীমা বন্ধ করে দিয়েছে। এর ফলে ঢাকার সঙ্গে মধ্যপ্রাচ্যের আকাশপথ কার্যত বিঘ্নিত হয়েছে।

বিমানবন্দর কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, ২৮ ফেব্রুয়ারি থেকে ২৭ মার্চ পর্যন্ত প্রতিদিনই একাধিক ফ্লাইট বাতিল হয়েছে। এর মধ্যে ১ মার্চ সর্বোচ্চ ৪০টি এবং ২ মার্চ ৪৬টি ফ্লাইট বাতিল হয়। এছাড়া মাসজুড়ে প্রতিদিন গড়ে ২০ থেকে ৩০টির বেশি ফ্লাইট বাতিল হয়েছে, যা সামগ্রিকভাবে ৭৯৭টিতে পৌঁছেছে।

শুক্রবার (২৭ মার্চ) বাতিল হওয়া ২২টি ফ্লাইটের মধ্যে রয়েছে, কুয়েতগামী ৪টি এয়ার এরাবিয়া (শারজাহ) ৬টি, গালফ এয়ার (বাহরাইন) ২টি, কাতার এয়ারওয়েজ ৪টি, এমিরেটস ২টি এবং জাজিরা এয়ারওয়েজ ৪টি।

ফ্লাইট বাতিলের কারণে অনেক যাত্রী নির্ধারিত সময়ে গন্তব্যে পৌঁছাতে পারছেন না। কেউ কেউ টিকিট পুনঃনির্ধারণ বা ফেরতের জন্য দীর্ঘ সময় অপেক্ষা করছেন।

বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত ফ্লাইট পরিচালনায় এই ধরনের বিঘ্ন অব্যাহত থাকতে পারে। 

আরও পড়ুন