২২ জুলাই ২০২৬, বুধবার, ১৮:২৬

শিরোনাম
বিদ্যুৎ খাতে বেসরকারি বিনিয়োগ চায় সরকার দেশে জ্বালানি তেলের সংকট নেই, গুজবে কান না দেওয়ার আহ্বান সরকারের মৃত্যুর ২৫ বছর পর বুদ্ধিজীবী কবরস্থানে ঠাঁই পেল আহমদ ছফার দেহাবশেষ ম্যানিলায় চীনা পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই-এর সঙ্গে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর দ্বিপাক্ষিক বৈঠক প্রধানমন্ত্রীর সঙ্গে টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ একনেকে ১৪ হাজার ৪১ কোটি টাকার ৮ প্রকল্প অনুমোদন প্রধানমন্ত্রীর সভাপতিত্বে চলছে একনেক সভা ইউনিয়ন পরিষদ  চেয়ারম্যান পদে শিক্ষাগত যোগ্যতা কমপক্ষে স্নাতক, রুল জারি করেছে হাইকোর্ট

অনুমোদনহীন দেশি-বিদেশি বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম বন্ধের নির্দেশ ইউজিসির

অনুমোদনহীন দেশি-বিদেশি বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম বন্ধের নির্দেশ ইউজিসির

নিউজ ডেস্ক

প্রকাশিত: ৩০ মার্চ, ২০২৬, ২০:২৭

অনুমোদন ব্যতীত দেশে পরিচালিত হওয়া সব দেশি-বিদেশি বিশ্ববিদ্যালয়ের শাখা ক্যাম্পাস এবং স্টাডি সেন্টারের শিক্ষা কার্যক্রম স্থগিতের নির্দেশ দিয়েছে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)

সোমবার (৩০ মার্চ) ইউজিসির ইন্টারন্যাশনাল কোলাবোরেশন বিভাগ থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা জারি করা হয়। একইসঙ্গে অনুমোদন পাওয়ার জন্য এসব প্রতিষ্ঠানকে আগামী ২৫ এপ্রিলের মধ্যে কমিশনের কাছে আবেদন করার নির্দেশ দেওয়া হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ সরকার ও ইউজিসির অনুমোদন ছাড়াই বিভিন্ন দেশি-বিদেশি শিক্ষাপ্রতিষ্ঠানের শাখা ক্যাম্পাস, স্টাডি সেন্টার ও টিউটোরিয়াল সেন্টার পরিচালিত হচ্ছে। ইতোমধ্যে এমন বেশ কিছু প্রতিষ্ঠানের তালিকা কমিশনের হাতে এসেছে। ‘বিদেশি বিশ্ববিদ্যালয় বা প্রতিষ্ঠানের শাখা ক্যাম্পাস বা স্টাডি সেন্টার পরিচালনা বিধিমালা, ২০১৪’ অনুযায়ী এসব কার্যক্রম পরিচালনার জন্য অনুমোদন বাধ্যতামূলক।

ইউজিসি জানায়, অননুমোদিত সব প্রতিষ্ঠানকে বিধিমালার ধারা ৪ (৩)-এর দফা (ঝ) অনুসারে অনুমোদনের জন্য আগামী ২৫ এপ্রিলের মধ্যে কমিশনে আবেদন করতে হবে। একইসঙ্গে এসব প্রতিষ্ঠানের শিক্ষা কার্যক্রমসহ সব ধরনের কার্যক্রম আপাতত স্থগিত রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

নির্ধারিত সময়ের মধ্যে আবেদন জমা না দিলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে বিজ্ঞপ্তিতে সতর্ক করা হয়।

আরও পড়ুন