ইরানের ‘পিকঅ্যাক্স পর্বত’ ধ্বংস করার হুমকি দিল ট্রাম্প
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৫ জুলাই, ২০২৬, ২১:৫৫
যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনা ক্রমশ অবনতির দিকে যাচ্ছে। এমন পরিস্থিতিতে ইরানের দক্ষিণে অবস্থিত ‘পিকঅ্যাক্স পর্বত’ নামে পরিচিত অত্যন্ত সুরক্ষিত স্থাপনাটি ধ্বংস করে দেওয়ার হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
মঙ্গলবার (১৪ জুলাই) আল জাজিরা এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।
পাহাড়ের গভীরে লুকানো এই স্থাপনাটিকে ইরানের অন্যতম গুরুত্বপূর্ণ ও সুরক্ষিত সামরিক-পারমাণবিক কমপ্লেক্স হিসেবে বিবেচনা করা হয়। সেখানে মাটির অনেক নিচে দুটি বিশাল সুড়ঙ্গ কমপ্লেক্স রয়েছে, যা শক্তিশালী বাঙ্কার-বাস্টার বোমা দিয়েও সহজে ধ্বংস করা কঠিন বলে মনে করা হয়। মার্কিন গোয়েন্দা সংস্থাগুলোর মতে, এটি কয়েকশ মিটার গভীরে কঠিন গ্রানাইট পাথরের নিচে তৈরি করা হয়েছে।
আল-মনিটরসহ বিভিন্ন সূত্রের বরাত দিয়ে জানা যায়, ইরান এখানে গোপনে উন্নত ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কার্যক্রম চালানোর চেষ্টা করছে বলে ওয়াশিংটন সন্দেহ করে। এটি তেহরানের পারমাণবিক কর্মসূচির জন্য একটি ‘কৌশলগত ব্যাকআপ’ হিসেবে কাজ করতে পারে।
তবে ইরান সরকার ২০২০ সালে নির্মাণ শুরুর পর থেকেই দাবি করে আসছে যে, এই স্থাপনা শুধুমাত্র উন্নত সেন্ট্রিফিউজ সংযোজন ও উৎপাদনের জন্য ব্যবহৃত হচ্ছে। পারমাণবিক অস্ত্র তৈরির কোনো পরিকল্পনা তাদের নেই।
সম্প্রতি দ্য হিউ হিউইট শোতে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প স্পষ্ট হুঁশিয়ারি দিয়ে বলেন, আমরা পিকঅ্যাক্স পর্বত গুঁড়িয়ে দেব। ইরানিদের প্রস্তুত থাকতে বলুন।
তিনি আরও বলেন, আমরা এই এলাকা খুব নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছি। সেখানে তেমন কোনো কার্যক্রম এখন চোখে পড়ছে না। তাদের পারমাণবিক অবস্থান খুব একটা সুবিধাজনক নয়। যখনই আমরা কোনো সন্দেহজনক তথ্য পাই, আমরা তা ধ্বংস করে দিই। তাই তারা এ নিয়ে খুব একটা কথা বলতে চায় না। তবে খুব শিগগিরই আমরা পিকঅ্যাক্স পর্বতে হামলা চালাতে পারি।
প্রতিফলন/টিএস
আরও পড়ুন
- • বিদ্যুৎ খাতে বেসরকারি বিনিয়োগ চায় সরকার
- • ভালোবাসার লিও, এই বৃষ্টি তোমার নামে লিখে দিলাম: মেসিকে নিয়ে পোস্ট পরীমনির
- • জামায়াত থেকে বহিষ্কার এমপি গাজী নজরুল
- • রোমে কনটেন্ট ক্রিয়েটর বনি আমিনের ওপর হামলা, ভাইরাল ভিডিও ঘিরে তোলপাড়
- • দেশে জ্বালানি তেলের সংকট নেই, গুজবে কান না দেওয়ার আহ্বান সরকারের
- • ফ্রিল্যান্সারদের জন্য বৈদেশিক আয় দেশে আনতে নতুন সুবিধা দিল বাংলাদেশ ব্যাংক
- • মৃত্যুর ২৫ বছর পর বুদ্ধিজীবী কবরস্থানে ঠাঁই পেল আহমদ ছফার দেহাবশেষ
- • শুল্কছাড়েও কমেনি মসলার দাম, জিরা ছাড়া সব মসলাই চড়া
- • সরকার কোনো উগ্রবাদকে প্রশ্রয় দেবে না: প্রধানমন্ত্রী
- • কাতারের সাবেক আমিরের নামে ঢাকায় সড়কের নামকরণের সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর
- • প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি আরবের উচ্চপর্যায়ের প্রতিনিধি দলের বৈঠক
- • বৈষম্যহীন বাংলাদেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
- • হঠাৎ কাতার সফরে গেলেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী
- • বৃহস্পতিবার চট্টগ্রামে সকাল-সন্ধ্যা হরতালের আহ্বান
- • ১০ হাজার পুলিশ নিয়োগের পরিকল্পনা করছে সরকার
- • আগামী ৫ দিন ভারী বর্ষণের আশঙ্কা: আবহাওয়া অধিদপ্তর
- • প্রধানমন্ত্রীর মুখে মধু হলেও অন্তরে ছলনা: নাহিদ ইসলাম
- • বাংলাদেশি শিক্ষার্থীদের ৫০০ শিক্ষাবৃত্তি দেবে সৌদি আরব
