বগুড়ায় ২৪ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৮ জুলাই, ২০২৬, ২৩:০৩
বগুড়া শহর ও আশপাশের এলাকায় জরুরি রক্ষণাবেক্ষণ ও গ্যাস কমিশনিং কাজের জন্য টানা ২৪ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ রাখার নির্দেশনা দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (৯ জুলাই) সন্ধ্যা ৬টা থেকে শুক্রবার সন্ধ্যা ৬টা পর্যন্ত এ সরবরাহ বন্ধ থাকবে বলে জানিয়েছে পশ্চিমাঞ্চল গ্যাস কোম্পানি লিমিটেড (পিজিসিএল)। বুধবার (৮ জুলাই) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
পিজিসিএল সূত্র জানায়, সাসেক-২ প্রকল্পের আওতায় বগুড়া অঞ্চলের বনানী মোড় থেকে তিনমাথা রেলগেট পর্যন্ত বিদ্যমান গ্যাস পাইপলাইন স্থানান্তর ও অপসারণের কাজ চলছে। এ কাজের অংশ হিসেবে বগুড়া ডিস্ট্রিক্ট রেগুলেটিং স্টেশন (ডিআরএস) এবং পাইপ লাইনের দুই প্রান্তে টাই-ইন ও গ্যাস কমিশনিং কাজ করা হবে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, টাই-ইন কাজটি বগুড়া ডিআরএসের সঙ্গে সরাসরি সংযুক্ত থাকায় নির্ধারিত সময়জুড়ে পুরো বগুড়ায় গ্যাস নেটওয়ার্কে সরবরাহ বন্ধ থাকবে। এতে শিল্পকারখানা, ক্যাপটিভ পাওয়ার, সিএনজি ফিলিং স্টেশন, বাণিজ্যিক ও আবাসিকসহ সব শ্রেণির গ্রাহক সাময়িকভাবে গ্যাস-সংযোগ থেকে বঞ্চিত হবেন।
এছাড়া বনানী মোড় ও তিনমাথা রেলগেট ছাড়াও শাকপালা বাসস্ট্যান্ড, মিলেনিয়াম স্কুল, জাহাঙ্গীরাবাদ ক্যান্টনমেন্ট, পল্লী বিদ্যুৎ, শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল, পিজিসিএল, জিটিসিএল এবং অতিথি সিএনজি ফিলিং স্টেশনসহ প্রায় ১২টি স্থানে টাই-ইন কাজ করা হবে।
পিজিসিএল জানিয়েছে, নির্ধারিত কাজ শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই দ্রুততম সময়ে গ্যাস সরবরাহ স্বাভাবিক করা হবে।
সাময়িক এই গ্যাস সরবরাহ বন্ধ থাকায় গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করেছেন পিজিসিএলের ব্যবস্থাপনা পরিচালক এসএম তারিকুল ইসলাম। তিনি কাজটি সফলভাবে সম্পন্ন করতে সবার সহযোগিতা কামনা করেছেন।
প্রতিফলন/টিএস
আরও পড়ুন
- • বিদ্যুৎ খাতে বেসরকারি বিনিয়োগ চায় সরকার
- • ভালোবাসার লিও, এই বৃষ্টি তোমার নামে লিখে দিলাম: মেসিকে নিয়ে পোস্ট পরীমনির
- • জামায়াত থেকে বহিষ্কার এমপি গাজী নজরুল
- • রোমে কনটেন্ট ক্রিয়েটর বনি আমিনের ওপর হামলা, ভাইরাল ভিডিও ঘিরে তোলপাড়
- • দেশে জ্বালানি তেলের সংকট নেই, গুজবে কান না দেওয়ার আহ্বান সরকারের
- • ফ্রিল্যান্সারদের জন্য বৈদেশিক আয় দেশে আনতে নতুন সুবিধা দিল বাংলাদেশ ব্যাংক
- • মৃত্যুর ২৫ বছর পর বুদ্ধিজীবী কবরস্থানে ঠাঁই পেল আহমদ ছফার দেহাবশেষ
- • শুল্কছাড়েও কমেনি মসলার দাম, জিরা ছাড়া সব মসলাই চড়া
- • সরকার কোনো উগ্রবাদকে প্রশ্রয় দেবে না: প্রধানমন্ত্রী
- • কাতারের সাবেক আমিরের নামে ঢাকায় সড়কের নামকরণের সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর
- • প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি আরবের উচ্চপর্যায়ের প্রতিনিধি দলের বৈঠক
- • বৈষম্যহীন বাংলাদেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
- • হঠাৎ কাতার সফরে গেলেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী
- • ১০ হাজার পুলিশ নিয়োগের পরিকল্পনা করছে সরকার
- • বৃহস্পতিবার চট্টগ্রামে সকাল-সন্ধ্যা হরতালের আহ্বান
- • আগামী ৫ দিন ভারী বর্ষণের আশঙ্কা: আবহাওয়া অধিদপ্তর
- • প্রধানমন্ত্রীর মুখে মধু হলেও অন্তরে ছলনা: নাহিদ ইসলাম
- • বাংলাদেশি শিক্ষার্থীদের ৫০০ শিক্ষাবৃত্তি দেবে সৌদি আরব
