ইজিবাইক চালককে ডেকে নিয়ে গোপনাঙ্গ কেটে হত্যা
প্রকাশিত: ২৬ সেপ্টেম্বর, ২০২৫, ১৩:১৮
নড়াইল সদর উপজেলার আউড়িয়া ইউনিয়নের শড়াতলা গ্রামের ইজিবাইক চালক আকবার ফকিরকে (৬৫) ডেকে নিয়ে নৃশংসভাবে হত্যা করা হয়েছে।
শুক্রবার (২৬ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে পাশের বুড়িখালি গ্রামের একটি বাঁশবাগান থেকে তার গলা ও পুরুষাঙ্গ কাটা লাশ উদ্ধার করে পুলিশ।
নিহত আকবার ফকির মমিন ফকিরের ছেলে। সদর থানার ওসি মো. সাজেদুল ইসলাম এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
নিহতের স্ত্রী ফরিদা বেগম (৫৮) বলেন, বৃহস্পতিবার রাতে ফোনে ডেকে নেওয়ার পর আমার স্বামী আর বাড়ি ফেরেননি। সকালে জানতে পারি তাকে হত্যা করে ফেলে রেখে গেছে।
পুলিশ ও স্থানীয়রা জানান, বৃহস্পতিবার রাতে মোবাইল ফানে কল পেয়ে বাড়ি থেকে বের হন আকবার ফকির। এরপর আর তিনি আর বাড়ি ফেরেননি। পরদিন সকালে স্থানীয়রা বাঁশবাগানে তালগাছের নিচে হাত-পা বাঁধা অবস্থায় তার লাশ দেখতে পান। এ সময় লাশের গলা ও পুরুষাঙ্গ কাটা ছিল। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে।
আরও পড়ুন
- • আওয়ামী লীগের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ
- • মেসি ম্যাজিকে অস্ট্রিয়াকে হারিয়ে নক আউটে আর্জেন্টিনা
- • লেবাননে হিজবুল্লাহর গোপন ড্রোন কারখানার দাবি ইসরায়েলের
- • ম্যাচ উপভোগ করতে ঢাবিতে আর্জেন্টিনার রাষ্ট্রদূত
- • ক্লোসাকে ছাড়িয়ে বিশ্বকাপের সর্বোচ্চ গোলদাতা মেসি
- • চার দিনের সফরে চীনে পৌঁছেছেন প্রধানমন্ত্রী
- • আইসিসির মাসসেরা ক্রিকেটার মুশফিক
- • মেসির পেনাল্টি মিসে হতবাক ডালাস
- • প্রতিশোধের মানসিকতা থেকে বেরিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর
- • চট্টগ্রাম বন্দরে কন্টেইনার হ্যান্ডলিংয়ে সর্বোচ্চ রেকর্ড
- • ডেভিডের হ্যাটট্রিকে কাতারকে উড়িয়ে দিল কানাডা
- • প্রধানমন্ত্রীর সফর উপলক্ষ্যে বন্ধ থাকবে মৌলভীবাজারের ৯২ চা বাগান
- • দুবাইয়ে গ্রেফতার বেনজীর, সামনে দীর্ঘ প্রত্যর্পণ প্রক্রিয়া
- • বেনজীরকে দেশে ফেরাতে সক্রিয় দুদক, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে যাচ্ছে নথি
- • সংসদে ‘আই হ্যাভ অ্যা প্ল্যান’র ব্যাখ্যা দিলেন প্রধানমন্ত্রী
- • কবি আল মুজাহিদীর মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক প্রকাশ
- • বগুড়ার সেই দুই ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশে প্রধানমন্ত্রীর
- • আরেকটি অঘটনের খুব কাছে গিয়েও জয় পেল না সৌদি আরব
