যুক্তরাজ্যে আশ্রয় জালিয়াতি, বাংলাদেশ-পাকিস্তানিদের ‘সমকামী’ দাবির অভিযোগ
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৭ এপ্রিল, ২০২৬, ০১:৪৮
সম্প্রতী যুক্তরাজ্যের আশ্রয় ব্যবস্থায় বড় ধরনের জালিয়াতির অভিযোগ উঠেছে।
বিবিসির অনুসন্ধানী প্রতিবেদনে বলা হয়েছে, কিছু আইনি উপদেষ্টা ও আইনজীবী সংস্থা হাজার হাজার পাউন্ডের বিনিময়ে ভিসার মেয়াদ শেষ হয়ে যাওয়া বাংলাদেশি ও পাকিস্তানি অভিবাসীদের সমকামী পরিচয়ের ভুয়া দাবি তৈরি করে আশ্রয় আবেদন করতে সাহায্য করছে।
বিবিসির সাংবাদিকরা পাকিস্তানি ও বাংলাদেশি ছাত্র সেজে গোপনে অনুসন্ধান চালিয়ে দেখেছেন যে, উপদেষ্টারা ক্লায়েন্টদের জন্য পুরোপুরি জাল প্রমাণ তৈরি করে দিচ্ছেন। এর মধ্যে রয়েছে রাতের ক্লাবে তোলা স্টেজড ছবি, এলজিবিটি ইভেন্টে অংশগ্রহণের প্রমাণ, চিকিৎসকের কাছ থেকে জাল মানসিক স্বাস্থ্য রিপোর্ট এবং বিভিন্ন সমর্থনপত্র। উপদেষ্টারা ক্লায়েন্টদের আশ্রয় সাক্ষাৎকারে কীভাবে অভিনয় করতে হবে তাও বিস্তারিত শিখিয়ে দিচ্ছেন। একটি ক্ষেত্রে এমন সেবার জন্য ৭ হাজার পাউন্ডেরও বেশি (প্রায় ১০ লাখ টাকার উপরে) ফি চাওয়া হয়েছে।
যুক্তরাজ্যের আশ্রয় নিয়ম অনুসারে, যারা নিজ দেশে ফিরলে যৌন অভিমুখিতার কারণে নির্যাতন বা মৃত্যুর ঝুঁকিতে পড়বেন, তাদের সুরক্ষা দেওয়া হয়। বাংলাদেশ ও পাকিস্তানে সমকামিতা আইনত দণ্ডনীয় হওয়ায় এ ধরনের দাবি সহজেই গ্রহণযোগ্য হয়। কিন্তু বিবিসির তদন্তে উঠে এসেছে যে, অনেক ক্ষেত্রে এটি সত্যিকারের নয়, বরং ভিসার মেয়াদ বাড়ানোর একটি সহজ উপায় হিসেবে ব্যবহার করা হচ্ছে।
যুক্তরাজ্যের হোম অফিসের তথ্য অনুসারে, ২০২৩ সালে যৌন অভিমুখিতার ভিত্তিতে ৩,৪৩০টি আশ্রয় আবেদন জমা পড়ে। এর মধ্যে ৪২ শতাংশ এসেছে পাকিস্তান থেকে, যদিও সামগ্রিক আশ্রয় আবেদনে পাকিস্তানিদের অংশ মাত্র ৬ শতাংশ। বাংলাদেশ থেকেও উল্লেখযোগ্য সংখ্যক আবেদন এসেছে। এই অস্বাভাবিক প্রবণতা নিয়ে এখন প্রশ্ন উঠেছে।
যুক্তরাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী শাবানা মাহমুদ এই প্রতিবেদনের পর কড়া প্রতিক্রিয়া জানিয়েছেন। তিনি বলেছেন, “যৌন অভিমুখিতা বা লিঙ্গভিত্তিক নির্যাতনের সুরক্ষাকে যারা অপব্যবহার করছে, তাদের প্রতি আমার কোনো সহানুভূতি নেই। যারা ব্রিটিশ জনগণকে প্রতারিত করে দেশে থাকার চেষ্টা করবে, তাদের আশ্রয় আবেদন প্রত্যাখ্যান করা হবে, সহায়তা বন্ধ করা হবে এবং দেশ থেকে বহিষ্কার করা হবে।”
মন্ত্রী আরও স্পষ্ট করে বলেন, “জাল আশ্রয় আবেদন সহায়তাকারী ভুয়া আইনজীবী ও উপদেষ্টাদের বিরুদ্ধে আইনের পূর্ণ শক্তি প্রয়োগ করা হবে।”
সলিসিটরস রেগুলেশন অথরিটি (এসআরএ) ইতিমধ্যে বিবিসির প্রতিবেদনে উল্লিখিত ফার্মগুলোর বিরুদ্ধে জরুরি তদন্ত শুরু করেছে।
আরও পড়ুন
- • আওয়ামী লীগের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ
- • মেসি ম্যাজিকে অস্ট্রিয়াকে হারিয়ে নক আউটে আর্জেন্টিনা
- • লেবাননে হিজবুল্লাহর গোপন ড্রোন কারখানার দাবি ইসরায়েলের
- • ম্যাচ উপভোগ করতে ঢাবিতে আর্জেন্টিনার রাষ্ট্রদূত
- • ক্লোসাকে ছাড়িয়ে বিশ্বকাপের সর্বোচ্চ গোলদাতা মেসি
- • চার দিনের সফরে চীনে পৌঁছেছেন প্রধানমন্ত্রী
- • আইসিসির মাসসেরা ক্রিকেটার মুশফিক
- • মেসির পেনাল্টি মিসে হতবাক ডালাস
- • প্রতিশোধের মানসিকতা থেকে বেরিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর
- • ডেভিডের হ্যাটট্রিকে কাতারকে উড়িয়ে দিল কানাডা
- • চট্টগ্রাম বন্দরে কন্টেইনার হ্যান্ডলিংয়ে সর্বোচ্চ রেকর্ড
- • প্রধানমন্ত্রীর সফর উপলক্ষ্যে বন্ধ থাকবে মৌলভীবাজারের ৯২ চা বাগান
- • দুবাইয়ে গ্রেফতার বেনজীর, সামনে দীর্ঘ প্রত্যর্পণ প্রক্রিয়া
- • বেনজীরকে দেশে ফেরাতে সক্রিয় দুদক, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে যাচ্ছে নথি
- • কবি আল মুজাহিদীর মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক প্রকাশ
- • সংসদে ‘আই হ্যাভ অ্যা প্ল্যান’র ব্যাখ্যা দিলেন প্রধানমন্ত্রী
- • বগুড়ার সেই দুই ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশে প্রধানমন্ত্রীর
- • আরেকটি অঘটনের খুব কাছে গিয়েও জয় পেল না সৌদি আরব
