২৩ জুন ২০২৬, মঙ্গলবার, ০৫:৪০

শিরোনাম
আওয়ামী লীগের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ ম্যাচ উপভোগ করতে ঢাবিতে আর্জেন্টিনার রাষ্ট্রদূত চার দিনের সফরে চীনে পৌঁছেছেন প্রধানমন্ত্রী আইসিসির মাসসেরা ক্রিকেটার মুশফিক ৭ কলেজের সব নথিতে ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’ ব্যবহারের নির্দেশনা রাজধানীতে ফের আকস্মিক ভূমিকম্প! ভারতের লখনৌতে কোচিং সেন্টারে আগুন, নিহত অন্তত ১৫ মালয়েশিয়ার শ্রমবাজার দ্রুত খোলার সম্ভাবনা কম শাহজালাল (রহ.) মাজারের দানবাক্সে চার দিনে জমা ১৭ লাখ টাকার বেশি তাপপ্রবাহে বিপর্যস্ত ফ্রান্স, বন্ধ শত শত স্কুল

গোমস্তাপুর সীমান্ত দিয়ে দুই নারীকে পাঠালো বিএসএফ

গোমস্তাপুর সীমান্ত দিয়ে দুই নারীকে পাঠালো বিএসএফ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ০৬ এপ্রিল, ২০২৬, ২২:৩৪

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার রোকনপুর সীমান্ত দিয়ে দুই নারীকে ঠেলে পাঠিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। পরে বাংলাদেশে অনুপ্রবেশের অভিযোগে ওই দুই নারীকে আটক করেছে বাংলাদেশ সীমান্তরক্ষী বাহিনী (বিজিবি)।

আটকরা হলো যশোরের শার্শা থানার গোগা পাঁচভুলাট গ্রামের গোলাম হোসেনের মেয়ে মাছুরা খাতুন (৪৮) এবং কুমিল্লার হোমনা থানার ভিটি কালমিনা গ্রামের মালু মিয়ার মেয়ে লাকী বেগম (২৩)।

বিজিবির বরাতে পুলিশ জানায়, সোমবার (৬ এপ্রিল) সকাল ৭টার দিকে আন্তর্জাতিক সীমান্ত পিলার ২১৯/৭১ আর হতে প্রায় ১ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে জোড়াব্রিজ নামক স্থান দিয়ে বাংলাদেশে অনুপ্রবেশকালে ওই দুই নারীকে আটক করা হয়।

গোমস্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আলম বলেন, ‘সোমবার বিকেল ৩টার দিকে জিডি করে ওই দুই নারীকে থানায় হস্তান্তর করে সংশ্লিস্ট নওগাঁ ব্যাটালিয়নের (১৬ বিজিবি) রোকনপুর বিওপির সদস্যরা। এরপর ওই নারীদের বাড়িতে যোগাযোগ করে তাদের পরিচয় নিশ্চিত করা হয়েছে। পরিবারের সদস্যদেরও ডাকা হয়েছে। তারা আসার পর ওই নারীদের পরিবারের জিম্মায় দেওয়া হবে।’

ওসি আরো বলেন, জিজ্ঞাসাবাদে জানা যায়, মাছুরা প্রায় ৩ বছর ও লাকী প্রায় দেড় বছর আগে অবৈধভাবে সীমান্ত পেরিয়ে ভারতের মুম্মাই শহরে যায়। মাসখানেক পূর্বে মাছুরা ও প্রায় তিন মাস পূর্বে লাকী ভারতীয় পুলিশের নিকট আটক হয়। এরপর হাজতবাস শেষে তাদের বিএসএফের নিকট হস্তান্তর করে ভারতের পুলিশ। পরে ৮৮ বিএসএফ ব্যাটালিয়নের ইটাঘাটা ক্যাম্পের দায়িত্বপূর্ণ সীমান্ত দিয়ে ওই দুই নারীকে সোমবার ভোরে বাংলাদেশে ঠেলে পাঠায় বিএসএফ।

রোকনপুর বিওপির হাবিলদার সাজত আলী বলেন, ‘ওই দুই নারী পাসপোর্ট ছাড়াই ভারতে অনুপ্রবেশ করেছিল। পরে সোমবার ভোররাতে তাদের বাংলাদেশে ঠেলে দেয় বিএসএফ।’

আরও পড়ুন