দ্বিগুণ দামে ৯ কার্গো এলএনজি আসছে এপ্রিলে
নিউজ ডেস্ক
প্রকাশিত: ০২ এপ্রিল, ২০২৬, ২৩:৩৫
ইরানের সঙ্গে ইসরায়েল-যুক্তরাষ্ট্রের চলমান সংঘাতের জেরে মধ্যপ্রাচ্যে উদ্ভূত যুদ্ধ পরিস্থিতির আঁচ লাগচ্ছে পুরো বিশ্বে। বিশেষ করে ইরানের হরমুজ প্রণালি অবরোধের মুখে বড় ধরনের ধাক্কার সম্মুখীন বৈশ্বিক জ্বালানি বাজার। এমন পরিস্থিতির মধ্যে দেশের জ্বালানি সংকট সামলাতে চেষ্টা চালিয়ে যাচ্ছে সরকার।
এরই ধারাবাহিকতায় প্রয়োজনীয় চাহিদা মেটাতে এপ্রিল মাসের জন্য ৯ কার্গো তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) কিনেছে বাংলাদেশ। এর মধ্যে ৮ কার্গোই কেনা হয়েছে স্পট মার্কেট থেকে, যার জন্য দ্বিগুণ দাম দিতে হচ্ছে সরকারকে।
বৃহস্পতিবার (২ এপ্রিল) বাংলাদেশ তেল, গ্যাস ও খনিজসম্পদ করপোরেশনের (পেট্রোবাংলা) পরিচালক (অর্থ) এ কে এম মিজানুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, এপ্রিল মাসের জন্য মোট ৯ কার্গো এলএনজি কেনা হয়েছে। এর মধ্যে ৮ কার্গো স্পট মার্কেট থেকে এবং বাকি এক কার্গো দীর্ঘমেয়াদি চুক্তির আওতায় কেনা হয়েছে।’
এই এলএনজি কিনতে গিয়ে প্রতি এমএমবিটিইউ’তে (১০ লাখ মেট্রিক ব্রিটিশ থার্মাল ইউনিট) গড়ে ২১ ডলার করে পড়েছে বলে জানান মিজানুর রহমান।
যদিও স্বাভাবিক সময়ে এলএনজি কার্গোর প্রতি এমএমবিটিইউ গড়ে ১০ থেকে ১১ ডলার হয়ে থাকে; তবে এখন মধ্যপ্রাচ্যে যুদ্ধের কারণে হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচল কঠিন হয়ে পড়ায় এ জ্বালানির দাম দ্বিগুণ বেড়েছে।
আরও পড়ুন
- • আওয়ামী লীগের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ
- • মেসি ম্যাজিকে অস্ট্রিয়াকে হারিয়ে নক আউটে আর্জেন্টিনা
- • লেবাননে হিজবুল্লাহর গোপন ড্রোন কারখানার দাবি ইসরায়েলের
- • ম্যাচ উপভোগ করতে ঢাবিতে আর্জেন্টিনার রাষ্ট্রদূত
- • ক্লোসাকে ছাড়িয়ে বিশ্বকাপের সর্বোচ্চ গোলদাতা মেসি
- • চার দিনের সফরে চীনে পৌঁছেছেন প্রধানমন্ত্রী
- • আইসিসির মাসসেরা ক্রিকেটার মুশফিক
- • মেসির পেনাল্টি মিসে হতবাক ডালাস
- • প্রতিশোধের মানসিকতা থেকে বেরিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর
- • চট্টগ্রাম বন্দরে কন্টেইনার হ্যান্ডলিংয়ে সর্বোচ্চ রেকর্ড
- • ডেভিডের হ্যাটট্রিকে কাতারকে উড়িয়ে দিল কানাডা
- • প্রধানমন্ত্রীর সফর উপলক্ষ্যে বন্ধ থাকবে মৌলভীবাজারের ৯২ চা বাগান
- • দুবাইয়ে গ্রেফতার বেনজীর, সামনে দীর্ঘ প্রত্যর্পণ প্রক্রিয়া
- • বেনজীরকে দেশে ফেরাতে সক্রিয় দুদক, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে যাচ্ছে নথি
- • সংসদে ‘আই হ্যাভ অ্যা প্ল্যান’র ব্যাখ্যা দিলেন প্রধানমন্ত্রী
- • কবি আল মুজাহিদীর মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক প্রকাশ
- • বগুড়ার সেই দুই ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশে প্রধানমন্ত্রীর
- • আরেকটি অঘটনের খুব কাছে গিয়েও জয় পেল না সৌদি আরব
