টঙ্গীতে চলন্ত প্রাইভেট কারে আগুন
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৩০ মার্চ, ২০২৬, ১৯:৩২
ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে চলন্ত অবস্থায় একটি প্রাইভেট কারে আগুন লেগেছে।
সোমবার (৩০ মার্চ) বিকেল সাড়ে ৫টার দিকে মহাসড়কের টঙ্গী-আব্দুল্লাহপুর উড়াল সেতুর টঙ্গীর কাদেরিয়া মিল এলাকায় এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, ঢাকা থেকে ছেড়ে আসা ময়মনসিংহগামী একটি প্রাইভেট কার উড়াল সেতু থেকে মহাসড়কে নামার সময় হঠাৎ গাড়িটিতে আগুন ধরে যায়। এ সময় গাড়ির যাত্রীরা দ্রুত নেমে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে আসার আগেই গাড়িটির অধিকাংশ পুড়ে যায়।
ওই গাড়ি থেকে নেমে আসা এক নারী যাত্রী জানান, তারা উবারে করে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা থেকে টঙ্গীর চেরাগআলী আসছিলেন। গন্তব্যে পৌঁছার আগ মুহূর্তে গাড়িতে আগুন লেগে গেলে তারা সবাই নেমে যান।
টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান বলেন, গাড়িতে হঠাৎ আগুন ধরে যায়। যান্ত্রিক ত্রুটির কারণে আগুন লেগেছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। এ ঘটনায় হতাহতের খবর পাওয়া যায়নি।
আরও পড়ুন
- • আওয়ামী লীগের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ
- • মেসি ম্যাজিকে অস্ট্রিয়াকে হারিয়ে নক আউটে আর্জেন্টিনা
- • লেবাননে হিজবুল্লাহর গোপন ড্রোন কারখানার দাবি ইসরায়েলের
- • ম্যাচ উপভোগ করতে ঢাবিতে আর্জেন্টিনার রাষ্ট্রদূত
- • ক্লোসাকে ছাড়িয়ে বিশ্বকাপের সর্বোচ্চ গোলদাতা মেসি
- • চার দিনের সফরে চীনে পৌঁছেছেন প্রধানমন্ত্রী
- • আইসিসির মাসসেরা ক্রিকেটার মুশফিক
- • মেসির পেনাল্টি মিসে হতবাক ডালাস
- • চট্টগ্রাম বন্দরে কন্টেইনার হ্যান্ডলিংয়ে সর্বোচ্চ রেকর্ড
- • প্রতিশোধের মানসিকতা থেকে বেরিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর
- • ডেভিডের হ্যাটট্রিকে কাতারকে উড়িয়ে দিল কানাডা
- • প্রধানমন্ত্রীর সফর উপলক্ষ্যে বন্ধ থাকবে মৌলভীবাজারের ৯২ চা বাগান
- • দুবাইয়ে গ্রেফতার বেনজীর, সামনে দীর্ঘ প্রত্যর্পণ প্রক্রিয়া
- • বেনজীরকে দেশে ফেরাতে সক্রিয় দুদক, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে যাচ্ছে নথি
- • কবি আল মুজাহিদীর মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক প্রকাশ
- • সংসদে ‘আই হ্যাভ অ্যা প্ল্যান’র ব্যাখ্যা দিলেন প্রধানমন্ত্রী
- • বগুড়ার সেই দুই ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশে প্রধানমন্ত্রীর
- • আরেকটি অঘটনের খুব কাছে গিয়েও জয় পেল না সৌদি আরব
