চকরিয়ায় বন্য হাতি হত্যা, মাটিচাপা দিয়ে গোপনের চেষ্টা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৮ মার্চ, ২০২৬, ০০:২৯
কক্সবাজারের চকরিয়ায় একটি বন্য হাতিকে হত্যা করে ধানখেতে মাটিচাপা দেওয়া হয়েছে। পরে ওই স্থানে ঝুপড়ি ঘর তৈরি করে হাতি হত্যার বিষয়টি আড়াল করার চেষ্টা করা হয়েছে বলে জানিয়েছে বন বিভাগ।
বৃহস্পতিবার (২৬ মার্চ) দুপুরে চকরিয়া উপজেলার কাকারা ইউনিয়নের মুসলিমনগর এলাকায় সংরক্ষিত বনাঞ্চলের পাশের একটি ধানখেত থেকে হাতিটির মরদেহ উদ্ধার করা হয়। দুর্গন্ধের উৎস খুঁজতে গিয়ে বন বিভাগের কর্মীরা মাটি খুঁড়ে হাতির মরদেহ দেখতে পান।
বন বিভাগের কর্মী ও স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, প্রায় এক মাস আগে মুসলিমনগর সংরক্ষিত বনাঞ্চলে একটি বন্য হাতিকে হত্যা করা হয়। পরে হাতিটির মরদেহ ধানখেতে মাটিচাপা দেওয়া হয়। বিষয়টি আড়াল করতে মরদেহ পুঁতে রাখা স্থানের ওপর একটি ঝুপড়ি ঘর তৈরি করে ধানখেত পাহারা দেওয়া হচ্ছিল। কয়েক দিন ধরে ওই স্থান থেকে দুর্গন্ধ ছড়ালে বনপ্রহরীরা বন বিভাগকে বিষয়টি জানান। বন বিভাগ ও পুলিশ ঘটনাস্থলে গিয়ে মাটি খুঁড়ে হাতির মরদেহ উদ্ধার করে। পরে ডুলাহাজারা সাফারি পার্কের ভেটেরিনারি সার্জন মোস্তাফিজুর রহমান ঘটনাস্থলে গিয়ে ময়নাতদন্তের জন্য আলামত সংগ্রহ করেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, হাতিটির বয়স আনুমানিক ১০ বছর।
কক্সবাজার উত্তর বন বিভাগের ফাঁসিয়াখালী রেঞ্জ কর্মকর্তা মো. সাদেকুর রহমান বলেছেন, “ওই হাতিকে কীভাবে হত্যা করা হয়েছে, তা নিশ্চিত হতে ময়নাতদন্তের জন্য আলামত সংগ্রহ করা হয়েছে। এ ঘটনায় জড়িতদের শনাক্ত করে আইনি ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।”
আরও পড়ুন
- • আওয়ামী লীগের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ
- • মেসি ম্যাজিকে অস্ট্রিয়াকে হারিয়ে নক আউটে আর্জেন্টিনা
- • লেবাননে হিজবুল্লাহর গোপন ড্রোন কারখানার দাবি ইসরায়েলের
- • ম্যাচ উপভোগ করতে ঢাবিতে আর্জেন্টিনার রাষ্ট্রদূত
- • ক্লোসাকে ছাড়িয়ে বিশ্বকাপের সর্বোচ্চ গোলদাতা মেসি
- • চার দিনের সফরে চীনে পৌঁছেছেন প্রধানমন্ত্রী
- • আইসিসির মাসসেরা ক্রিকেটার মুশফিক
- • মেসির পেনাল্টি মিসে হতবাক ডালাস
- • প্রতিশোধের মানসিকতা থেকে বেরিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর
- • চট্টগ্রাম বন্দরে কন্টেইনার হ্যান্ডলিংয়ে সর্বোচ্চ রেকর্ড
- • ডেভিডের হ্যাটট্রিকে কাতারকে উড়িয়ে দিল কানাডা
- • প্রধানমন্ত্রীর সফর উপলক্ষ্যে বন্ধ থাকবে মৌলভীবাজারের ৯২ চা বাগান
- • দুবাইয়ে গ্রেফতার বেনজীর, সামনে দীর্ঘ প্রত্যর্পণ প্রক্রিয়া
- • বেনজীরকে দেশে ফেরাতে সক্রিয় দুদক, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে যাচ্ছে নথি
- • কবি আল মুজাহিদীর মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক প্রকাশ
- • সংসদে ‘আই হ্যাভ অ্যা প্ল্যান’র ব্যাখ্যা দিলেন প্রধানমন্ত্রী
- • বগুড়ার সেই দুই ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশে প্রধানমন্ত্রীর
- • আরেকটি অঘটনের খুব কাছে গিয়েও জয় পেল না সৌদি আরব
