ইসরায়েল থেকে স্থায়ীভাবে রাষ্ট্রদূত প্রত্যাহার স্পেনের
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১১ মার্চ, ২০২৬, ২০:১১
ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সামরিক অভিযানের তীব্র বিরোধিতা করায় ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্কের চরম অবনতি ঘটেছে স্পেনের। এই টানাপোড়েনের জেরে তেল আবিব থেকে নিজেদের রাষ্ট্রদূতকে স্থায়ীভাবে প্রত্যাহার করে নিয়েছে মাদ্রিদ।
বুধবার (১১ মার্চ) স্পেনের সরকারি গেজেটে এই সিদ্ধান্ত আনুষ্ঠানিকভাবে প্রকাশিত হয়েছে।
দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, এখন থেকে তেল আবিবে স্পেনের দূতাবাস একজন ‘চার্জ দ্য অ্যাফেয়ার্স’ বা অন্তর্বর্তীকালীন প্রধানের নেতৃত্বে পরিচালিত হবে। মূলত গাজা যুদ্ধ এবং পরবর্তীতে ইরানের ওপর চালানো মার্কিন-ইসরায়েলি যৌথ হামলার কঠোর সমালোচনা করে আসা স্পেনকে গত মার্চের শুরুতেই ‘স্বৈরাচারীদের সহযোগী’ হিসেবে অভিযুক্ত করেছিলেন ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী গিডিয়ন সার। এরপরই দুই দেশের মধ্যকার কূটনৈতিক অচলাবস্থা চূড়ান্ত রূপ নেয়।
এর আগে গত বছরের সেপ্টেম্বর মাসেই কূটনৈতিক বিবাদের জেরে স্পেন তাদের রাষ্ট্রদূতকে মাদ্রিদে তলব করেছিল। এছাড়াও, গাজায় ইসরায়েলি বাহিনীর সামরিক অভিযানের প্রতিবাদে স্পেন ইতোমধ্যেই ইসরায়েলের ওপর পূর্ণ অস্ত্র নিষেধাজ্ঞা আরোপ করেছে এবং কোনো অস্ত্রবাহী বিমান বা জাহাজকে স্পেনের বন্দর ও আকাশসীমা ব্যবহারের অনুমতি দিচ্ছে না।
আরও পড়ুন
- • আওয়ামী লীগের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ
- • মেসি ম্যাজিকে অস্ট্রিয়াকে হারিয়ে নক আউটে আর্জেন্টিনা
- • লেবাননে হিজবুল্লাহর গোপন ড্রোন কারখানার দাবি ইসরায়েলের
- • ম্যাচ উপভোগ করতে ঢাবিতে আর্জেন্টিনার রাষ্ট্রদূত
- • ক্লোসাকে ছাড়িয়ে বিশ্বকাপের সর্বোচ্চ গোলদাতা মেসি
- • চার দিনের সফরে চীনে পৌঁছেছেন প্রধানমন্ত্রী
- • আইসিসির মাসসেরা ক্রিকেটার মুশফিক
- • মেসির পেনাল্টি মিসে হতবাক ডালাস
- • চট্টগ্রাম বন্দরে কন্টেইনার হ্যান্ডলিংয়ে সর্বোচ্চ রেকর্ড
- • ডেভিডের হ্যাটট্রিকে কাতারকে উড়িয়ে দিল কানাডা
- • প্রতিশোধের মানসিকতা থেকে বেরিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর
- • প্রধানমন্ত্রীর সফর উপলক্ষ্যে বন্ধ থাকবে মৌলভীবাজারের ৯২ চা বাগান
- • দুবাইয়ে গ্রেফতার বেনজীর, সামনে দীর্ঘ প্রত্যর্পণ প্রক্রিয়া
- • কবি আল মুজাহিদীর মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক প্রকাশ
- • বেনজীরকে দেশে ফেরাতে সক্রিয় দুদক, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে যাচ্ছে নথি
- • সংসদে ‘আই হ্যাভ অ্যা প্ল্যান’র ব্যাখ্যা দিলেন প্রধানমন্ত্রী
- • বগুড়ার সেই দুই ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশে প্রধানমন্ত্রীর
- • আরেকটি অঘটনের খুব কাছে গিয়েও জয় পেল না সৌদি আরব
