২৩ জুন ২০২৬, মঙ্গলবার, ০৩:২২

শিরোনাম
আওয়ামী লীগের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ ম্যাচ উপভোগ করতে ঢাবিতে আর্জেন্টিনার রাষ্ট্রদূত চার দিনের সফরে চীনে পৌঁছেছেন প্রধানমন্ত্রী আইসিসির মাসসেরা ক্রিকেটার মুশফিক ৭ কলেজের সব নথিতে ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’ ব্যবহারের নির্দেশনা রাজধানীতে ফের আকস্মিক ভূমিকম্প! ভারতের লখনৌতে কোচিং সেন্টারে আগুন, নিহত অন্তত ১৫ মালয়েশিয়ার শ্রমবাজার দ্রুত খোলার সম্ভাবনা কম শাহজালাল (রহ.) মাজারের দানবাক্সে চার দিনে জমা ১৭ লাখ টাকার বেশি তাপপ্রবাহে বিপর্যস্ত ফ্রান্স, বন্ধ শত শত স্কুল

পাথরঘাটায় ভিক্ষুকের কানের নোলক-নাকফুল ছিনতাই

পাথরঘাটায় ভিক্ষুকের কানের নোলক-নাকফুল ছিনতাই

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ০৯ মার্চ, ২০২৬, ১৯:৪৯

বরগুনার পাথরঘাটায় ভিক্ষা করতে যাওয়ার পথে রাবেয়া (৬৫) নামের এক বৃদ্ধার কানের নোলক ও নাকফুল ছিনতাইয়ের ঘটনা ঘটেছে।

সোমবার (৯ মার্চ) দুপুর ১টার দিকে পৌর শহরের পাথরঘাটা সরকারি মডেল প্রাথমিক বিদ্যালয়ের পেছনে এই ঘটনা ঘটে। ভুক্তভোগী রাবেয়া চরদুয়ানী ইউনিয়নের টাকার খাল এলাকার মৃত চান মিয়া খায়ের স্ত্রী।

রাবেয়া অভিযোগ করেন, ভিক্ষার জন্য যাওয়ার পথে মডেল স্কুলের পেছনে পৌঁছালে এক কিশোর হঠাৎ তাঁর নাকের নাকফুল ও বাম কানের নোলক খুলে নেয়। এরপর ডান কানের নোলকটি জোরপূর্বক ছিঁড়ে নিয়ে সে দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

পাথরঘাটা প্রেস ক্লাবের সাবেক সভাপতি আমিন সোহেল ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, কান্নাকাটি করা অবস্থায় বৃদ্ধা তাঁর কাছে আসলে তাঁকে পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। বিষয়টি পাথরঘাটা থানাকেও অবহিত করা হয়েছে। 

আরও পড়ুন