পাকিস্তান ও আফগানিস্তানকে আলোচনায় বসার আহ্বান চীনের
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৮ ফেব্রুয়ারি, ২০২৬, ০১:৩৯
আফগানিস্তান ও পাকিস্তান সীমান্তে চলমান উত্তেজনা এবং প্রাণঘাতী সংঘাত ঘিরে গভীর উদ্বেগ প্রকাশ করেছে চীন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে উভয় পক্ষকে অবিলম্বে সংলাপ ও আলোচনার মাধ্যমে সংকট সমাধানের আহ্বান জানিয়েছে বেইজিং।
শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এক প্রতিবেদনে এ তথ্য জানায়।
চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, তারা নিজস্ব কূটনৈতিক মাধ্যম ব্যবহার করে দুই দেশের মধ্যে মধ্যস্থতার চেষ্টা চালিয়ে যাচ্ছে। বেইজিং মনে করে, উত্তেজনা কমিয়ে দ্বিপক্ষীয় সম্পর্ক উন্নয়নে তারা সক্রিয় ও গঠনমূলক ভূমিকা পালন করতে প্রস্তুত।
চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাও নিং এক সংবাদ সম্মেলনে বলেন, “প্রতিবেশী ও বন্ধু রাষ্ট্র হিসেবে চীন বর্তমান পরিস্থিতি নিয়ে গভীরভাবে উদ্বিগ্ন। সীমান্তে সংঘাতে হতাহতের ঘটনায় আমরা অত্যন্ত দুঃখিত। যে কোনো ধরনের সামরিক উত্তেজনা উভয় দেশের সাধারণ মানুষের জন্য ক্ষতিকর।”
বিবৃতিতে আরও বলা হয়েছে, সংঘাত বন্ধ করা উভয় দেশ ও তাদের জনগণের মৌলিক স্বার্থের সঙ্গে জড়িত। বেইজিং বিশ্বাস করে, আলাপ-আলোচনার মাধ্যমে স্থিতিশীলতা ফিরে এলে তা সামগ্রিক আঞ্চলিক শান্তি বজায় রাখতে সহায়ক হবে। দীর্ঘ সীমান্ত বিরোধ ও সাম্প্রতিক সময়ের পাল্টাপাল্টি হামলার জেরে পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে সম্পর্ক এখন তলানিতে ঠেকেছে।
আরও পড়ুন
- • আওয়ামী লীগের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ
- • মেসি ম্যাজিকে অস্ট্রিয়াকে হারিয়ে নক আউটে আর্জেন্টিনা
- • লেবাননে হিজবুল্লাহর গোপন ড্রোন কারখানার দাবি ইসরায়েলের
- • ম্যাচ উপভোগ করতে ঢাবিতে আর্জেন্টিনার রাষ্ট্রদূত
- • ক্লোসাকে ছাড়িয়ে বিশ্বকাপের সর্বোচ্চ গোলদাতা মেসি
- • চার দিনের সফরে চীনে পৌঁছেছেন প্রধানমন্ত্রী
- • আইসিসির মাসসেরা ক্রিকেটার মুশফিক
- • মেসির পেনাল্টি মিসে হতবাক ডালাস
- • প্রতিশোধের মানসিকতা থেকে বেরিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর
- • ডেভিডের হ্যাটট্রিকে কাতারকে উড়িয়ে দিল কানাডা
- • চট্টগ্রাম বন্দরে কন্টেইনার হ্যান্ডলিংয়ে সর্বোচ্চ রেকর্ড
- • প্রধানমন্ত্রীর সফর উপলক্ষ্যে বন্ধ থাকবে মৌলভীবাজারের ৯২ চা বাগান
- • দুবাইয়ে গ্রেফতার বেনজীর, সামনে দীর্ঘ প্রত্যর্পণ প্রক্রিয়া
- • বেনজীরকে দেশে ফেরাতে সক্রিয় দুদক, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে যাচ্ছে নথি
- • কবি আল মুজাহিদীর মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক প্রকাশ
- • সংসদে ‘আই হ্যাভ অ্যা প্ল্যান’র ব্যাখ্যা দিলেন প্রধানমন্ত্রী
- • বগুড়ার সেই দুই ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশে প্রধানমন্ত্রীর
- • আরেকটি অঘটনের খুব কাছে গিয়েও জয় পেল না সৌদি আরব
