এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৮ ফেব্রুয়ারি, ২০২৬, ০০:৩৮
‘দেশ যাবে নতুন পথে, ফিরবে না আর ফ্যাসিবাদে’—এই স্লোগান সামনে রেখে আজ শনিবার (২৮ ফেব্রুয়ারি) প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন করতে যাচ্ছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। দিবসটি উপলক্ষে রাজধানীর ধানমন্ডির আবাহনী মাঠে কেন্দ্রীয়ভাবে ইফতার মাহফিলের আয়োজন করেছে দলটি।
২০২৪ সালের জুলাই গণ–অভ্যুত্থানের পর ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতন ঘটে। ওই আন্দোলনের নেতৃত্বে থাকা শিক্ষার্থীদের উদ্যোগে গত বছরের ২৮ ফেব্রুয়ারি এনসিপি আত্মপ্রকাশ করে। প্রতিষ্ঠার পর থেকেই সংস্কার ও জুলাই হত্যাকাণ্ডের বিচারের দাবিতে সরব ভূমিকা পালন করে আসছে দলটি। সর্বশেষ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১–দলীয় জোটের হয়ে এনসিপির ছয়জন প্রার্থী সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন, যাদের মধ্যে রয়েছেন দলের আহ্বায়ক নাহিদ ইসলাম ও সদস্যসচিব আখতার হোসেন।
প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন কমিটির আহ্বায়ক আরিফুল ইসলাম আদীব জানান, আজকের আয়োজনে শহীদ পরিবারের সদস্য, ফ্যাসিবাদবিরোধী বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, সাংবাদিক, শিক্ষক ও শ্রমিকসহ সর্বস্তরের মানুষকে আমন্ত্রণ জানানো হয়েছে। ধানমন্ডির আবাহনী মাঠে বিকেল চারটা থেকে শুরু হবে এই অনুষ্ঠান। ইফতারের পাশাপাশি সেখানে জুলাই অভ্যুত্থানের খণ্ডচিত্র নিয়ে ‘স্ট্রিট ওয়াল’ চিত্রপ্রদর্শনী ও দলের এক বছরের পথচলার প্রমো প্রদর্শন করা হবে।
কেন্দ্রীয় কর্মসূচির পর বিভাগীয় পর্যায়েও ইফতার মাহফিল করবে এনসিপি। আগামী ২ মার্চ চট্টগ্রাম থেকে শুরু হয়ে পর্যায়ক্রমে সিলেট, ময়মনসিংহ, ফরিদপুর, বরিশাল, খুলনা, রাজশাহী, রংপুর এবং কুমিল্লায় এই কর্মসূচি পালিত হবে।
আরও পড়ুন
- • বিরোধীদলীয় নেতার সঙ্গে সুইজারল্যান্ডের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ
- • WEF প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের সৌজন্য সাক্ষাৎ
- • এবার চলচ্চিত্র পরিচালনায় নওশাবা, ‘সোমেশ্বরী’ দিয়ে শুরু
- • ডেঙ্গু মোকাবিলায় বিশেষ টাস্কফোর্স গঠনের সিদ্ধান্ত
- • জামায়াতপন্থি ১৬ আইন কর্মকর্তা একসঙ্গে পদত্যাগ
- • গ্যালারিতে শাকিরাকে চুমু দেওয়া তরুণ সম্পর্কে যা জানা গেল
- • হামের উপসর্গের ৩ শিশুর মৃত্যু, ১ দিনে আক্রান্ত ১১৩৫
- • মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর ভিডিওতে কোক স্টুডিও বাংলার ‘মহাজাদু’
- • চট্টগ্রাম বন্দরে কন্টেইনার হ্যান্ডলিংয়ে সর্বোচ্চ রেকর্ড
- • ডেভিডের হ্যাটট্রিকে কাতারকে উড়িয়ে দিল কানাডা
- • প্রতিশোধের মানসিকতা থেকে বেরিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর
- • প্রধানমন্ত্রীর সফর উপলক্ষ্যে বন্ধ থাকবে মৌলভীবাজারের ৯২ চা বাগান
- • কবি আল মুজাহিদীর মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক প্রকাশ
- • বগুড়ার সেই দুই ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশে প্রধানমন্ত্রীর
- • দুবাইয়ে গ্রেফতার বেনজীর, সামনে দীর্ঘ প্রত্যর্পণ প্রক্রিয়া
- • সংসদে ‘আই হ্যাভ অ্যা প্ল্যান’র ব্যাখ্যা দিলেন প্রধানমন্ত্রী
- • বন্ধ কারখানাগুলোয় বিদেশি বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর
- • বগুড়ার ৩ ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর
