কারাবন্দি পিন্টুর মৃত্যুতে আইজিপি বাহারুলের ফাঁসির দাবিতে মানববন্ধন
প্রকাশিত: ০৬ ডিসেম্বর, ২০২৫, ১৩:০৯
রাজশাহী কেন্দ্রীয় কারাগারে থাকা অবস্থায় বিএনপি নেতা নাসির উদ্দিন আহমেদ পিন্টুর মৃত্যুর বিচার দাবিতে মানববন্ধন করেছেন তার সমর্থকরা।
শনিবার (৬ ডিসেম্বর) 'শহীদ পিন্টু স্মৃতি পরিষদ'র ব্যানারে রাজধানীর প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনকারীদের অভিযোগ, ২০১৫ সালে রাজশাহী কেন্দ্রীয় কারাগারে পিন্টুর মৃত্যু স্বাভাবিক নয় বরং পরিকল্পিত হত্যাকাণ্ড। এ ঘটনায় তৎকালীন ও বর্তমান পুলিশ তথা কারা কর্তৃপক্ষের দায় এড়াতে পারে না।
মানববন্ধনে বক্তারা বর্তমান আইজিপি বাহারুল আলমকে দায়ী করে তার বিচার ও মৃত্যুদণ্ডের দাবি তোলেন। তারা বলেন, পিন্টুকে যথাযথ চিকিৎসা না দিয়ে পরিকল্পিতভাবে মৃত্যুর দিকে ঠেলে দেয়া হয়েছিল।
উল্লেখ্য, পিন্টু পিলখানা বিদ্রোহ মামলায় দণ্ডপ্রাপ্ত হয়ে রাজশাহী কেন্দ্রীয় কারাগারে আটক ছিলেন। ২০১৫ সালের ৩ মে কারা হাসপাতালে নেয়ার কিছুক্ষণ পর মারা যান। পরিবার ও বিএনপি শুরু থেকেই এটিকে 'কারা হেফাজতে হত্যা' বলে আসছে।
এদিকে পিন্টুর ভাই সম্প্রতি রাজশাহীর আদালতে ২৭ জনকে আসামি করে নতুন করে হত্যা মামলার আবেদন করেছেন।
আরও পড়ুন
- • অস্ট্রিয়া ম্যাচের আগে নতুন লুকে মেসি-দে পল
- • রেমিট্যান্স প্রবাহে ধারাবাহিকতা, শক্ত অবস্থানে বৈদেশিক মুদ্রা আয়
- • ২৩ জুন ঘিরে ঢাকাজুড়ে নিশ্ছিদ্র নিরাপত্তা, মাঠে থাকবে ১৮ হাজার পুলিশ
- • সুইজারল্যান্ডে যুক্তরাষ্ট্র-ইরান আলোচনা ‘ইতিবাচক’, গঠিত হলো উচ্চপর্যায়ের কমিটি
- • দুই দফা কমার পর আবারও ঊর্ধ্বমুখী স্বর্ণের বাজার
- • রাজস্ব আদায়ে নতুন রেকর্ড, ১১ মাসে এনবিআরের আয় ৩ লাখ ৬০ হাজার কোটি টাকা
- • যুদ্ধবিরতির পরও কঠোর অবস্থানে ইসরাইল, লেবাননে সেনা মোতায়েন অব্যাহত থাকবে: নেতানিয়াহু
- • বিশ্বকাপে প্রথম জয়ের স্বাদ মিশরের, ৩-১ গোলে বিধ্বস্ত নিউজিল্যান্ড
- • প্রতিশোধের মানসিকতা থেকে বেরিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর
- • চট্টগ্রাম বন্দরে কন্টেইনার হ্যান্ডলিংয়ে সর্বোচ্চ রেকর্ড
- • প্রধানমন্ত্রীর সফর উপলক্ষ্যে বন্ধ থাকবে মৌলভীবাজারের ৯২ চা বাগান
- • সড়কে শৃঙ্খলা ফেরাতে ঢাকার তিন বাস টার্মিনাল সরানোর নির্দেশ প্রধানমন্ত্রীর
- • যানজট নিরসনে সমন্বিত পরিকল্পনা প্রণয়নে সভা করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- • ডেভিডের হ্যাটট্রিকে কাতারকে উড়িয়ে দিল কানাডা
- • দুবাইয়ে গ্রেফতার বেনজীর, সামনে দীর্ঘ প্রত্যর্পণ প্রক্রিয়া
- • বেনজীরকে দেশে ফেরাতে সক্রিয় দুদক, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে যাচ্ছে নথি
- • সংসদে ‘আই হ্যাভ অ্যা প্ল্যান’র ব্যাখ্যা দিলেন প্রধানমন্ত্রী
- • বগুড়ার সেই দুই ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশে প্রধানমন্ত্রীর
