২২ জুলাই ২০২৬, বুধবার, ১৭:৫৫

শিরোনাম
দেশে জ্বালানি তেলের সংকট নেই, গুজবে কান না দেওয়ার আহ্বান সরকারের মৃত্যুর ২৫ বছর পর বুদ্ধিজীবী কবরস্থানে ঠাঁই পেল আহমদ ছফার দেহাবশেষ ম্যানিলায় চীনা পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই-এর সঙ্গে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর দ্বিপাক্ষিক বৈঠক প্রধানমন্ত্রীর সঙ্গে টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ একনেকে ১৪ হাজার ৪১ কোটি টাকার ৮ প্রকল্প অনুমোদন প্রধানমন্ত্রীর সভাপতিত্বে চলছে একনেক সভা ইউনিয়ন পরিষদ  চেয়ারম্যান পদে শিক্ষাগত যোগ্যতা কমপক্ষে স্নাতক, রুল জারি করেছে হাইকোর্ট প্রবাসীদের ভোটব্যবস্থা নিয়ে আজ বৈঠকে বসছে নির্বাচন কমিশন

আইসিসির নবগঠিত ফ্র্যাঞ্চাইজি লিগ কমিটির চেয়ারম্যান তামিম

আইসিসির নবগঠিত ফ্র্যাঞ্চাইজি লিগ কমিটির চেয়ারম্যান তামিম

ক্রীড়া ডেস্ক

প্রকাশিত: ১৫ জুলাই, ২০২৬, ২৩:১৯

ফুটবলের চ্যাম্পিয়ন্স লিগের আদলে ক্রিকেটে আসর আয়োজনের চেষ্টা করছে কর্তাসংস্থা আইসিসি। এর জন্য সংস্থাটি একটি ফ্র্যাঞ্চাইজি লিগ কমিটি গঠন করেছে। কমিটির চেয়ারম্যানের দায়িত্ব পেয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি তামিম ইকবাল।

বাংলাদেশ ক্রিকেট নিয়েও সিদ্ধান্ত হয়েছে আইসিসির বার্ষিক সাধারণ সভায়। সংস্থাটি জানিয়েছে, ‘বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নবনির্বাচিত সভাপতিকে আইসিসির ফুল মেম্বার ডিরেক্টর (পূর্ণাঙ্গ সদস্য পরিচালক) হিসেবে স্বীকৃতি দিয়েছে আইসিসি বোর্ড।’

এডিনবরায় বার্ষিক সাধারণ সভা শেষে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল আইসিসি বোর্ডের দুটি নতুন উপ-কমিটি গঠন করে। একটি, গভর্ন্যান্স রিভিউ কমিটি (শাসনপ্রণালী পর্যালোচনা কমিটি) যার চেয়ারম্যান হিসেবে আছেন দেবজিৎ সাইকিয়া (বিসিসিআই), ড. মোহাম্মদ মুসাজি (ক্রিকেট সাউথ আফ্রিকা) এবং ড. রস রিভাজ।

তামিমের নেতৃত্বাধীন ফ্র্যাঞ্চাইজি লিগ কমিটিতে আছেন ড. রুডি ফন ভুরেন (ক্রিকেট নামিবিয়া), দেবজিৎ সাইকিয়া (বিসিসিআই), রিচার্ড গোল্ড (ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড) এবং টড গ্রিনবার্গ (ক্রিকেট অস্ট্রেলিয়া)।

এছাড়া বিশ্বজুড়ে ক্রিকেটের ধারাবাহিক প্রসারের আরেকটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে আইসিসি মরিশাসকে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের ১১১তম সদস্য হিসেবে অন্তর্ভুক্তির অনুমোদন দিয়েছে। মরিশাসের এই অন্তর্ভুক্তি বিশ্বব্যাপী ক্রিকেটের পরিধি বাড়াতে, উদীয়মান বাজারগুলোতে ক্রিকেটের অবস্থান শক্তিশালী করতে এবং বিশ্বজুড়ে খেলায় অংশগ্রহণ ও উন্নয়নে আরও বেশি সুযোগ তৈরি করতে আইসিসির প্রতিশ্রুতির প্রতিফলন।

আর্থিক সংকটে ভুগতে থাকা ওয়েস্ট ইন্ডিজকে সহায়তা হিসেবে ১২.৮২ মিলিয়ন মার্কিন ডলার বা প্রায় দেড়শ কোটি টাকার বেশি আর্থিক সহায়তা দেয়ার সিদ্ধান্ত নিয়েছে আইসিসি।

প্রতিফলন/টিএস 

আরও পড়ুন