২২ জুলাই ২০২৬, বুধবার, ১৮:০৭

শিরোনাম
দেশে জ্বালানি তেলের সংকট নেই, গুজবে কান না দেওয়ার আহ্বান সরকারের মৃত্যুর ২৫ বছর পর বুদ্ধিজীবী কবরস্থানে ঠাঁই পেল আহমদ ছফার দেহাবশেষ ম্যানিলায় চীনা পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই-এর সঙ্গে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর দ্বিপাক্ষিক বৈঠক প্রধানমন্ত্রীর সঙ্গে টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ একনেকে ১৪ হাজার ৪১ কোটি টাকার ৮ প্রকল্প অনুমোদন প্রধানমন্ত্রীর সভাপতিত্বে চলছে একনেক সভা ইউনিয়ন পরিষদ  চেয়ারম্যান পদে শিক্ষাগত যোগ্যতা কমপক্ষে স্নাতক, রুল জারি করেছে হাইকোর্ট প্রবাসীদের ভোটব্যবস্থা নিয়ে আজ বৈঠকে বসছে নির্বাচন কমিশন

গোবিন্দগঞ্জে ১০ বছরের শিশুকে ধর্ষণচেষ্টা, গ্রেপ্তার ১

গোবিন্দগঞ্জে ১০ বছরের শিশুকে ধর্ষণচেষ্টা, গ্রেপ্তার ১

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ০৭ মার্চ, ২০২৬, ০০:১২

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় ১০ বছরের এক শিশুকন্যাকে ধর্ষণচেষ্টার অভিযোগে জাহিদুল ইসলাম (৫২) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার (৫ মার্চ) রাত ৯টার দিকে গোবিন্দগঞ্জের  মহিমাগঞ্জ ইউনিয়নের জীবনপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ। অভিযুক্ত জাহিদুল ওই এলাকার মৃত নুরুল ইসলামের ছেলে।

পুলিশ ও ভুক্তভোগীর পরিবার জানায়, বৃহস্পতিবার রাতে জীবনপুর গ্রামের রফিকুল ইসলামের ১০ বছর বয়সী শিশুকন্যাকে চকলেটের লোভ দেখিয়ে ডেকে নিয়ে ধর্ষণের চেষ্টা করে প্রতিবেশী জাহিদুল ইসলাম। এসময় শিশুটি চিৎকার করলে জাহিদুল দ্রুত সরে পড়ে। আতঙ্কিত শিশুটি পরিবার ও আশেপাশের  লোকজনকে বিষয়টি জানালে সবাই মিলে জাহিদুলকে ধরে ফেলে পুলিশে খবর দেয়।

খবর পেয়ে গোবিন্দগঞ্জ থানার পুলিশ সদস্যরা ঘটনাস্থলে গিয়ে তাকে আটক করে থানায় নিয়ে আসে। 

গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মোজাম্মেল হক জানান, ভুক্তভোগী শিশুটির বাবা থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে ধর্ষণচেষ্টা মামলা দায়ের করেন। অভিযুক্ত জাহিদুলকে গ্রেপ্তার দেখিয়ে শুক্রবার বিকেলে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। শিশুটিকে মেডিক্যাল পরীক্ষার জন্য গাইবান্ধা জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

এ ঘটনায় এলাকায় তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। স্থানীয়রা জাহিদুলের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন।

আরও পড়ুন