৫ দিন ধরে নিখোঁজ সিরাজুল, 'কুইক রেসপন্স টিম' গঠন
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৪ জুন, ২০২৬, ০০:২১
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) সমাজবিজ্ঞান বিভাগের ২০তম ব্যাচের শিক্ষার্থী মোহাম্মদ সিরাজুল ইসলাম গত পাঁচ দিন ধরে নিখোঁজ থাকায় তার সন্ধান পেতে জরুরি মতবিনিময় সভা করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। সভায় শিক্ষার্থীকে দ্রুত খুঁজে বের করতে প্রচারণা জোরদার, আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সমন্বয় বৃদ্ধি এবং একটি ‘কুইক রেসপন্স টিম’ গঠনের উদ্যোগ নেওয়ার সিদ্ধান্ত হয়েছে।
মঙ্গলবার (২৩ জুন) বিকালে বিশ্ববিদ্যালয়ের কনফারেন্স রুমে উপাচার্য অধ্যাপক ড. মো. রইছ উদ্দীন এ তথ্য জানান।
উপাচার্য অধ্যাপক ড. মো. রইছ উদ্দীন নিখোঁজ শিক্ষার্থীর ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে বলেন, বিষয়টি জানার পরপরই আমি ওয়ারী বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) এবং সংশ্লিষ্ট গোয়েন্দা সংস্থার কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করেছি। শিক্ষার্থীকে দ্রুত খুঁজে বের করার জন্য সম্ভাব্য সব ধরনের পদক্ষেপ নিয়ে সংশ্লিষ্টদের মতামত গ্রহণ করা প্রয়োজন।
তিনি আরও বলেন, বিশ্ববিদ্যালয় পরিবারের কোনো সদস্য বিপদে পড়লে সবার সম্মিলিত উদ্যোগ ও পারস্পরিক সহযোগিতার মাধ্যমে দ্রুত সাড়া দেওয়া প্রয়োজন। এ ধরনের পরিস্থিতিতে সমন্বিত পদক্ষেপ নিশ্চিত করতে একটি ‘কুইক রেসপন্স টিম’ গঠনের প্রক্রিয়া চলমান রয়েছে।
সভায় উপস্থিত জকসু প্রতিনিধি, বিভিন্ন ছাত্রসংগঠনের নেতৃবৃন্দ ও সাংবাদিক প্রতিনিধিরা সিরাজুল ইসলামের নিখোঁজ হওয়ার ঘটনায় গভীর উৎকণ্ঠা প্রকাশ করেন। তারা তার সন্ধান পেতে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারণা আরও জোরদার করার পাশাপাশি গণমাধ্যমে বিষয়টি গুরুত্বের সঙ্গে তুলে ধরার আহ্বান জানান।
সভায় গৃহীত সিদ্ধান্ত অনুযায়ী, নিখোঁজ শিক্ষার্থীর সন্ধানে বিশ্ববিদ্যালয় প্রশাসন ও শিক্ষার্থীদের সমন্বয়ে প্রচারণা কার্যক্রম আরও বিস্তৃত করা হবে। পাশাপাশি মঙ্গলবার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের প্রক্টরের নেতৃত্বে বিভিন্ন ছাত্রসংগঠনের নেতৃবৃন্দকে নিয়ে একটি প্রতিনিধিদল সংশ্লিষ্ট থানার সঙ্গে যোগাযোগ করে অনুসন্ধান কার্যক্রমের অগ্রগতি সম্পর্কে খোঁজ নেবে।
এছাড়া শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের যেকোনো জরুরি পরিস্থিতিতে দ্রুত সাড়া দেওয়ার লক্ষ্যে ‘কুইক রেসপন্স টিম’ দ্রুত গঠনের বিষয়েও নীতিগত সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।
এসময় বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মোহাম্মদ নাসির উদ্দিনসহ সহকারী প্রক্টরবৃন্দ, জকসু প্রতিনিধিবৃন্দ, বিভিন্ন ক্রিয়াশীল ছাত্রসংগঠনের নেতৃবৃন্দ, সাংবাদিক প্রতিনিধি এবং বিশ্ববিদ্যালয় প্রশাসনের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
প্রতিফলন/টিএস
আরও পড়ুন
- • বিদ্যুৎ খাতে বেসরকারি বিনিয়োগ চায় সরকার
- • ভালোবাসার লিও, এই বৃষ্টি তোমার নামে লিখে দিলাম: মেসিকে নিয়ে পোস্ট পরীমনির
- • জামায়াত থেকে বহিষ্কার এমপি গাজী নজরুল
- • রোমে কনটেন্ট ক্রিয়েটর বনি আমিনের ওপর হামলা, ভাইরাল ভিডিও ঘিরে তোলপাড়
- • দেশে জ্বালানি তেলের সংকট নেই, গুজবে কান না দেওয়ার আহ্বান সরকারের
- • ফ্রিল্যান্সারদের জন্য বৈদেশিক আয় দেশে আনতে নতুন সুবিধা দিল বাংলাদেশ ব্যাংক
- • মৃত্যুর ২৫ বছর পর বুদ্ধিজীবী কবরস্থানে ঠাঁই পেল আহমদ ছফার দেহাবশেষ
- • শুল্কছাড়েও কমেনি মসলার দাম, জিরা ছাড়া সব মসলাই চড়া
- • সরকার কোনো উগ্রবাদকে প্রশ্রয় দেবে না: প্রধানমন্ত্রী
- • কাতারের সাবেক আমিরের নামে ঢাকায় সড়কের নামকরণের সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর
- • প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি আরবের উচ্চপর্যায়ের প্রতিনিধি দলের বৈঠক
- • বৈষম্যহীন বাংলাদেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
- • হঠাৎ কাতার সফরে গেলেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী
- • বৃহস্পতিবার চট্টগ্রামে সকাল-সন্ধ্যা হরতালের আহ্বান
- • ১০ হাজার পুলিশ নিয়োগের পরিকল্পনা করছে সরকার
- • আগামী ৫ দিন ভারী বর্ষণের আশঙ্কা: আবহাওয়া অধিদপ্তর
- • প্রধানমন্ত্রীর মুখে মধু হলেও অন্তরে ছলনা: নাহিদ ইসলাম
- • বাংলাদেশি শিক্ষার্থীদের ৫০০ শিক্ষাবৃত্তি দেবে সৌদি আরব
