২৮ জুন ২০২৬, রবিবার, ১৮:০৫

শিরোনাম
দেশে চিকিৎসা ব্যয়ের ৮০ শতাংশ রোগীর বহন করে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী কুমিল্লায় প্রথম নারী জেলা প্রশাসক হলেন রোজী আক্তার সিলেটের নতুন জেলা প্রশাসক মুহাম্মদ রেজা হাসান প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ আগস্টেই জাতীয় গ্রিডে যুক্ত হবে রূপপুরের বিদ্যুৎ পাঁচ দিনের সফরে চেক রিপাবলিক ও স্লোভাকিয়ায় গেলেন সেনাপ্রধান দেশে কমছে গুরুতর অপরাধ, মাঠ প্রশাসনের সমন্বিত উদ্যোগে ইতিবাচক পরিবর্তন শিল্পের পূর্ণ উৎপাদনে গ্যাস সংকট দূর করার আশ্বাস বাণিজ্যমন্ত্রীর

কুমিল্লায় পুকুরে ডুবে যমজ দুই শিশুর মৃত্যু

কুমিল্লায় পুকুরে ডুবে যমজ দুই শিশুর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৯ মার্চ, ২০২৬, ২২:১২

কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলায় পানিতে ডুবে যমজ দুই শিশুর মৃত্যু হয়েছে। 

রবিবার (২৯ মার্চ) দুপুরে উপজেলার সাহেবাবাদ ইউনিয়নের জিরুইন গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত দুই শিশু আলী ও অলী (৪)। তারা পার্শ্ববর্তী বুড়িচং উপজেলার গিলাতলা গ্রামের বাসিন্দা তারা মিয়ার ছেলে।

স্থানীয় সূত্র জানায়, কিছুদিন আগে আলী ও অলী তাদের মায়ের সঙ্গে জিরুইন গ্রামে নানাবাড়িতে বেড়াতে আসে। রবিবার দুপুরে বাড়ির পাশে খেলতে গিয়ে সবার অগোচরে পাশের একটি পুকুরে পড়ে যায় তারা। পরিবারের সদস্যরা শিশুদের দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন। এক পর্যায়ে পুকুরের পানিতে তাদের ভাসমান অবস্থায় দেখতে পান।পরে দ্রুত তাদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক দুই শিশুকেই মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে ব্রাহ্মণপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তদন্ত টমাস বড়ুয়া জানান, ঘটনাটি এখনো তাদের আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি। জানানো হলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

আরও পড়ুন