কেরানীগঞ্জে ঘটনাস্থল পরিদর্শনে শ্রমমন্ত্রী, নিহতদের পরিবার পাবে ২ লাখ টাকা
নিউজ ডেস্ক
প্রকাশিত: ০৫ এপ্রিল, ২০২৬, ০১:০৪
ঢাকার কেরানীগঞ্জের কদমতলীতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত গ্যাস লাইট কারখানা পরিদর্শন করেছেন শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী। তিনি ঘটনাস্থল ঘুরে দেখেন এবং অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতি সম্পর্কে বিস্তারিত খোঁজখবর নেন। এ সময় এই মর্মান্তিক ঘটনায় হতাহত শ্রমিকদের পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা জানান তিনি।
শনিবার (৪ এপ্রিল) শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. শরীফুল ইসলামের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
কারখানা পরিদর্শন শেষে মন্ত্রী সরাসরি জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে যান। সেখানে তিনি চিকিৎসাধীন দগ্ধ শ্রমিকদের শয্যাপাশে কিছু সময় কাটান এবং তাদের শারীরিক অবস্থার খোঁজ নেন। আহতদের উন্নত চিকিৎসা নিশ্চিত করতে তিনি হাসপাতাল কর্তৃপক্ষকে প্রয়োজনীয় নির্দেশনা দেন এবং সরকারের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস প্রদান করেন।
ক্ষতিগ্রস্ত শ্রমিকদের সহায়তায় বিশেষ তহবিলের ঘোষণা দেন মন্ত্রী। তিনি জানান, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন থেকে নিহত প্রত্যেক শ্রমিকের পরিবারকে ২ লাখ টাকা এবং আহত ও চিকিৎসাধীন শ্রমিকদের জন্য সর্বোচ্চ ১ লাখ টাকা পর্যন্ত আর্থিক সহায়তা দেওয়া হবে।
অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ উদঘাটন ও দায়ীদের শনাক্ত করতে মন্ত্রী কঠোর পদক্ষেপ গ্রহণ করেন। এ লক্ষ্যে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের একজন যুগ্ম সচিবের নেতৃত্বে ৫ সদস্যের একটি তদন্ত কমিটি গঠনের নির্দেশ দেন তিনি। কমিটিকে আগামী ৫ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। পাশাপাশি ঢাকা জেলার জেলা প্রশাসককেও পৃথকভাবে একটি তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে।
গণমাধ্যমের সঙ্গে আলাপকালে আরিফুল হক চৌধুরী বলেন, “শ্রমিকদের কল্যাণে বর্তমান সরকার সম্পূর্ণভাবে প্রতিশ্রুতিবদ্ধ। মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী শ্রমিকদের নিরাপত্তা ও জীবনমান উন্নয়নে আমাদের কার্যক্রম অব্যাহত থাকবে। কোনো শ্রমিকের জীবন যেন অবহেলার কারণে ঝুঁকিতে না পড়ে, সে বিষয়ে আমরা কঠোর অবস্থানে রয়েছি।”
পরিদর্শনকালে মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং স্থানীয় প্রশাসনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
আরও পড়ুন
- • বিদ্যুৎ খাতে বেসরকারি বিনিয়োগ চায় সরকার
- • ভালোবাসার লিও, এই বৃষ্টি তোমার নামে লিখে দিলাম: মেসিকে নিয়ে পোস্ট পরীমনির
- • জামায়াত থেকে বহিষ্কার এমপি গাজী নজরুল
- • রোমে কনটেন্ট ক্রিয়েটর বনি আমিনের ওপর হামলা, ভাইরাল ভিডিও ঘিরে তোলপাড়
- • দেশে জ্বালানি তেলের সংকট নেই, গুজবে কান না দেওয়ার আহ্বান সরকারের
- • ফ্রিল্যান্সারদের জন্য বৈদেশিক আয় দেশে আনতে নতুন সুবিধা দিল বাংলাদেশ ব্যাংক
- • মৃত্যুর ২৫ বছর পর বুদ্ধিজীবী কবরস্থানে ঠাঁই পেল আহমদ ছফার দেহাবশেষ
- • শুল্কছাড়েও কমেনি মসলার দাম, জিরা ছাড়া সব মসলাই চড়া
- • সরকার কোনো উগ্রবাদকে প্রশ্রয় দেবে না: প্রধানমন্ত্রী
- • কাতারের সাবেক আমিরের নামে ঢাকায় সড়কের নামকরণের সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর
- • প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি আরবের উচ্চপর্যায়ের প্রতিনিধি দলের বৈঠক
- • বৈষম্যহীন বাংলাদেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
- • হঠাৎ কাতার সফরে গেলেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী
- • ১০ হাজার পুলিশ নিয়োগের পরিকল্পনা করছে সরকার
- • বৃহস্পতিবার চট্টগ্রামে সকাল-সন্ধ্যা হরতালের আহ্বান
- • আগামী ৫ দিন ভারী বর্ষণের আশঙ্কা: আবহাওয়া অধিদপ্তর
- • প্রধানমন্ত্রীর মুখে মধু হলেও অন্তরে ছলনা: নাহিদ ইসলাম
- • বাংলাদেশি শিক্ষার্থীদের ৫০০ শিক্ষাবৃত্তি দেবে সৌদি আরব
