'২০ হাজার কিলোমিটার খাল খননের মহাপরিকল্পনা সরকারের'
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১১ এপ্রিল, ২০২৬, ২২:৪৩
পানিসম্পদ মন্ত্রী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, দেশের কৃষি উন্নয়ন ও জলাবদ্ধতা নিরসনে সরকার সমন্বিতভাবে কাজ করছে। আগামী পাঁচ বছরে ২০ হাজার কিলোমিটার খাল খননের মাধ্যমে গ্রামীণ অবকাঠামো ও কৃষি ব্যবস্থায় বৈপ্লবিক পরিবর্তন আনা হবে।
শনিবার (১১ এপ্রিল) বিকেল সাড়ে ৪টার দিকে মেহেরপুর সদর উপজেলার পিরোজপুর ইউনিয়নের বলিয়ারপুর গ্রামে জিয়া খাল পুনঃখনন কাজের উদ্বোধন উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, মেহেরপুর অঞ্চলে কৃষিভিত্তিক উন্নয়নের লক্ষ্যে একটি সমন্বিত প্রকল্প হাতে নেওয়া হয়েছে। প্রথম পর্যায়ে ভৈরব ও কাজলা নদীর সঙ্গে সংযুক্ত খালগুলোতে সুইচগেট নির্মাণ এবং পুনঃখননের কাজ চলছে। এসব প্রকল্প দ্রুত বাস্তবায়ন করা গেলে জলাবদ্ধতা দূর হওয়ার পাশাপাশি কৃষি উৎপাদন উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাবে এবং এলাকার সার্বিক চিত্র বদলে যাবে।
তিনি আরও বলেন, দেশের ৫৪টি জেলায় ইতোমধ্যে এ ধরনের প্রকল্প শুরু হয়েছে। খাল খননের মাধ্যমে কৃষি উৎপাদন বাড়ার পাশাপাশি খালের দুই পাড়ে বৃক্ষরোপণ করা হবে, যা পরিবেশের ভারসাম্য রক্ষায় ভূমিকা রাখবে।
অনুষ্ঠানে মন্ত্রী নিজ হাতে মাটি কেটে খাল খননের উদ্বোধন করেন এবং পরে একটি গাছের চারা রোপণ করেন।
মন্ত্রী বলেন, কৃষিকে অগ্রাধিকার দিয়ে সরকার বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে। এর মধ্যে কৃষি ঋণের ১০ হাজার টাকা পর্যন্ত সুদ মওকুফ, ফ্যামিলি কার্ড বিতরণ এবং আগামী ১৪ এপ্রিল কৃষি কার্ড বিতরণ কার্যক্রম উদ্বোধনের পরিকল্পনা রয়েছে। তিনি স্বনির্ভর বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করেন।
মেহেরপুর জেলা প্রশাসক শিল্পী রানী রায়-এর সভাপতিত্বে বলিয়ারপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য দেন মেহেরপুর-১ আসনের সংসদ সদস্য তাজ উদ্দিন আহমেদ, জেলা বিএনপির সভাপতি জাভেদ মাসুদ মিল্টন, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট কামরুল হাসান, সাবেক সংসদ সদস্য মাসুদ অরুণ এবং আমজাদ হোসেন।
এ সময় পুলিশ সুপার উত্তম কুমার রায়সহ স্থানীয় প্রশাসনের কর্মকর্তা, পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
পানি উন্নয়ন বোর্ড সূত্রে জানা গেছে, দেশব্যাপী নদী-নালা, খাল ও জলাধার খনন ও পুনঃখনন কর্মসূচির আওতায় বাস্তবায়িত এ প্রকল্পে মেহেরপুর পানি উন্নয়ন বোর্ডের অধীনে প্রায় ২৬ লাখ টাকার বেশি ব্যয়ে ১ হাজার ১০০ মিটার জিয়া খাল পুনঃখনন করা হচ্ছে। আলোচনা শেষে অতিথিরা পুনঃখননকৃত জিয়া খাল পরিদর্শন করেন।
আরও পড়ুন
- • যেসব লক্ষণ হিটস্ট্রোকের ইঙ্গিত দেয়
- • নৈতিকতার চরম অবনতি দায় আসলে কার?
- • বাকস্বাধীনতা কোথায়?
- • রেলপথে নিরাপত্তাহীনতায় বাড়ছে ছিনতাই, প্রাণ সংশয়ে যাত্রীরা
- • আফগানিস্তানের বিপক্ষেও অপরাজিত বাংলাদেশ
- • দিল্লির হোটেলে অগ্নিকাণ্ডে বাংলাদেশিসহ নিহত ২২
- • পদোন্নতিতে বৈষম্যের অভিযোগে অবসরে যাচ্ছেন সিআইডি প্রধান
- • বজ্রপাতে দেশে ১২ জনের মৃত্যু
- • ফ্রিল্যান্সারদের আয়ে থাকছে না সাড়ে সাত শতাংশ কর
- • ফ্লোরিডা নয়, ডোবার পাশেই মিলবে মশা দমনের শিক্ষা: প্রধানমন্ত্রী
- • বৈশ্বিক অস্থিরতায় স্বর্ণের দামে নতুন প্রভাব
- • জানা গেলো মৃত নুরজাহান বেগমের তিন ছেলে ও এক কন্যার পরিচয়
- • পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ানের পদত্যাগ
- • নতুন গানে পরীমণি
- • প্রশাসনে বড় রদবদল, সাত অতিরিক্ত সচিবকে নতুন দায়িত্ব
- • ৫ দিনের বৃষ্টির খবর দিল আবহাওয়া অফিস
- • বুধবার বিদ্যুতের নতুন মূল্যহার ঘোষণা করবে বিইআরসি
- • তাপমাত্রা পৌঁছাতে পারে ৪০ ডিগ্রির কাছাকাছি
