১০ জুন ২০২৬, বুধবার, ০০:০৮

শিরোনাম
প্রধানমন্ত্রীর টেলিফোনের তারের পর মন্ত্রনালয়ের ল্যাপটপ চুরি সরকারি চাকুরীজীবিদের বেতন বাড়বে ৫০ শতাংশ বাজেট অধিবেশনের তৃতীয় বৈঠকে প্রধানমন্ত্রী দক্ষিণ কোরিয়াকে বাণিজ্য ও বিনিয়োগ বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির বাজেট ২০২৬-২৭: যেসব পণ্যের দাম বাড়তে পারে দেশে গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, ৮৬ দিনে প্রাণহানি ৬৩১ চবিতে দেশের প্রথম স্যাটেলাইটভিত্তিক ওশান ডাটা সেন্টারের উদ্বোধন শ্রমবাজার সম্প্রসারণে রাশিয়ার সঙ্গে বাংলাদেশের নতুন পরিকল্পনা

বরিশালসহ ১০ জেলায় ঝড়-বৃষ্টির পূর্বাভাস

বরিশালসহ ১০ জেলায় ঝড়-বৃষ্টির পূর্বাভাস

নিউজ ডেস্ক

প্রকাশিত: ০৯ জুন, ২০২৬, ২১:৩৩

দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের কয়েকটি জেলায় মঙ্গলবার (৯ জুন) রাতের মধ্যে বজ্রবৃষ্টি ও দমকা হাওয়ার সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সম্ভাব্য দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে সংশ্লিষ্ট এলাকার বাসিন্দাদের সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে।

বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের প্রকাশিত পূর্বাভাস অনুযায়ী, রাত ১০টার মধ্যে বরিশাল, যশোর, ঝিনাইদহ, মাগুরা, বাগেরহাট, নড়াইল, পিরোজপুর, ঝালকাঠি, ভোলা ও পটুয়াখালীর বিভিন্ন স্থানে বজ্রসহ বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও ঝোড়ো হাওয়াও বয়ে যেতে পারে।

আবহাওয়াবিদরা জানিয়েছেন, বজ্রপাতের ঝুঁকি থাকায় প্রয়োজন ছাড়া খোলা স্থানে অবস্থান না করাই ভালো। বিশেষ করে বজ্রধ্বনি শোনা গেলে দ্রুত নিরাপদ আশ্রয়ে চলে যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

এছাড়া নদী ও জলাশয়ের আশপাশে থাকা মানুষদেরও সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে, যাতে কোনো ধরনের দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়।

আরও পড়ুন