১০ জুন ২০২৬, বুধবার, ০১:৩৫

শিরোনাম
সবকিছুই ইসলাম নয়: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রীর টেলিফোনের তারের পর মন্ত্রনালয়ের ল্যাপটপ চুরি সরকারি চাকুরীজীবিদের বেতন বাড়বে ৫০ শতাংশ বাজেট অধিবেশনের তৃতীয় বৈঠকে প্রধানমন্ত্রী দক্ষিণ কোরিয়াকে বাণিজ্য ও বিনিয়োগ বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির বাজেট ২০২৬-২৭: যেসব পণ্যের দাম বাড়তে পারে দেশে গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, ৮৬ দিনে প্রাণহানি ৬৩১ চবিতে দেশের প্রথম স্যাটেলাইটভিত্তিক ওশান ডাটা সেন্টারের উদ্বোধন

ঢাকাসহ ১১ অঞ্চলে ঝড়-বৃষ্টির আভাস, নদীবন্দরে ১ নম্বর সতর্কসংকেত

ঢাকাসহ ১১ অঞ্চলে ঝড়-বৃষ্টির আভাস, নদীবন্দরে ১ নম্বর সতর্কসংকেত

নিউজ ডেস্ক

প্রকাশিত: ০৮ জুন, ২০২৬, ১১:২৯

দেশের ১১টি অঞ্চলে ঝড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রবৃষ্টির আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। একই সঙ্গে এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে।

আবহাওয়া অধিদপ্তরের ঝড় সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে, আজ সোমবার ময়মনসিংহ, ঢাকা, ফরিদপুর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার ও সিলেট অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ বা দক্ষিণ-পশ্চিম দিক থেকে অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে। এ সময় বাতাসের গতি ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার পর্যন্ত উঠতে পারে।

গতকাল ঢাকাসহ সিলেট, চট্টগ্রাম, খুলনা ও বরিশাল অঞ্চলে মাঝারি থেকে ভারী বৃষ্টি হয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

তাপমাত্রা নিয়ে পূর্বাভাস

আবহাওয়া অধিদপ্তর বলছে, সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। তবে ঢাকা ও আশপাশের এলাকায় তাপমাত্রা কিছুটা কমতে পারে।

আজ সকাল ৭টার পূর্বাভাসে বলা হয়, ঢাকা ও পার্শ্ববর্তী এলাকায় দুপুর পর্যন্ত আকাশ আংশিক মেঘলা থাকতে পারে।

বর্ষার আগমনী ইঙ্গিত

আর কয়েক দিনের মধ্যেই আষাঢ় মাস শুরু হতে যাচ্ছে। মৌসুমি বায়ুর প্রভাবে দেশে বৃষ্টিপাতের প্রবণতা বাড়ছে, যা বর্ষার আগমনী বার্তা হিসেবে দেখা যাচ্ছে।

আরও পড়ুন