রাজশাহীতে জুয়েলারি দোকানে ২০০ ভরি স্বর্ণ চুরি
নিজস্ব প্রতিবেদিক
প্রকাশিত: ২০ জুন, ২০২৬, ১৯:৩৩
রাজশাহীর সাহেববাজার স্বর্ণপট্টি এলাকায় ‘কারুশ্রী জুয়েলার্স’ নামের একটি জুয়েলারি দোকানে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। চোরেরা পাশের দোকানের দেওয়াল কেটে ওই প্রতিষ্ঠানে ঢুকে প্রায় ২০০ ভরি স্বর্ণ, ১২০০ ভরি রুপা (চাঁদি) এবং নগদ ২৫ লাখ টাকা চুরি করেছে বলে দাবি করেছে মালিকপক্ষ।
শনিবার (২০ জুন) এ ঘটনার প্রতিবাদে রাজশাহীর সব জুয়েলারি দোকান অনির্দিষ্টকালের জন্য বন্ধ রাখার ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। এর আগে বৃহস্পতিবার রাত থেকে শুক্রবার রাতের মধ্যে কোনো এক সময় সাহেববাজার এলাকার স্বর্ণা হোটেলের নিচতলায় অবস্থিত কারুশ্রী জুয়েলার্সে এ চুরির ঘটনা ঘটে।
জানা গেছে, সাহেববাজার এলাকার স্বর্ণা হোটেলের নিচতলায় অবস্থিত ‘আফিয়া জুয়েলার্স’ ও ‘কারুশ্রী জুয়েলার্স’ পাশাপাশি। চোরেরা প্রথমে আফিয়া জুয়েলার্সের তালা খুলে ভেতরে প্রবেশ করে। এরপর দুটি দোকানের মাঝখানের দেওয়াল কেটে কারুশ্রী জুয়েলার্সে ঢুকে পড়ে। সেখানে থাকা সিন্দুক ও শোকেস থেকে স্বর্ণালংকার, রুপা এবং নগদ অর্থ লুট করে তারা নির্বিঘ্নে পালিয়ে যায়।
কারুশ্রী জুয়েলার্সের মালিকপক্ষের দাবি, দোকান থেকে আনুমানিক ২০০ ভরি স্বর্ণ, ১২০০ ভরি রূপা এবং নগদ ২৫ লাখ টাকা চুরি হয়েছে। তবে যে দোকানের ভেতর দিয়ে চোরেরা প্রবেশ করেছে, সেই আফিয়া জুয়েলার্সে কোনো মালামাল ছিল না বলে জানা গেছে।
চুরির ঘটনায় তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) রাজশাহী জেলা শাখার নেতারা। সংগঠনটির সভাপতি মো. আশরাফুল ইসলাম অপু বলেন, এটি অত্যন্ত পরিকল্পিত ও সংঘবদ্ধ চক্রের কাজ। বিপুল পরিমাণ স্বর্ণ, রুপা ও নগদ অর্থ লুট হয়েছে। দ্রুত মালামাল উদ্ধার এবং জড়িতদের গ্রেপ্তার না করা হলে রাজশাহীর সব জুয়েলার্স দোকান অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকবে।
নগরীর অন্যতম ব্যস্ত বাণিজ্যিক এলাকায় এমন বড় ধরনের চুরির ঘটনায় ব্যবসায়ীদের মধ্যে নিরাপত্তা নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে। কীভাবে সংঘবদ্ধ চক্রটি এত বিপুল সংখ্যক স্বর্ণ ও নগদ অর্থ নিয়ে পালিয়ে গেল, তা নিয়ে নানা প্রশ্ন উঠেছে। দ্রুত তদন্ত সম্পন্ন করে দোষীদের আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন ব্যবসায়ী নেতারা।
ঘটনার খবর পেয়ে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন। পাশাপাশি সিআইডি ও ফরেনসিক দলের সদস্যরা ঘটনাস্থল থেকে বিভিন্ন আলামত সংগ্রহ করেন।
বোয়ালিয়া মডেল থানার ওসি রবিউল ইসলাম গণমাধ্যমকে জানান, পুলিশ গুরুত্বের সঙ্গে ঘটনাটি তদন্ত করছে। ইতোমধ্যে ফরেনসিক আলামত সংগ্রহ করা হয়েছে। সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ এবং তথ্যপ্রযুক্তির সহায়তায় জড়িতদের শনাক্তের চেষ্টা চলছে। আশা করছি দ্রুতই ঘটনার রহস্য উদ্ঘাটন করা সম্ভব হবে।
প্রতিফলন/টিএস
আরও পড়ুন
- • মালয়েশিয়ার পথে রওনা হলেন প্রধানমন্ত্রী
- • বিশ্বকাপের নকআউট পর্ব নিশ্চিত করল যে দলগুলো
- • ১ লাখ স্বাস্থ্যকর্মী, ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেবে সরকার
- • অভিনেতা আলভীর ১০ দিনের রিমান্ড চেয়েছে ডিবি পুলিশ
- • অর্থপাচার মামলায় মাসুদ উদ্দিন চৌধুরীর চার দিনের রিমান্ড মঞ্জুর
- • দেশের ৬ জেলায় বিকেল ৪টার মধ্যে ঝড়-বজ্রবৃষ্টি হওয়ার শঙ্কা
- • অবিভক্ত বাংলাকে পাকিস্তানে যুক্ত করার ষড়যন্ত্র হয়েছিল: নরেন্দ্র মোদি
- • জামিন পেলেন ‘অগ্রযাত্রা প্রতিদিন’র ভারপ্রাপ্ত সম্পাদক রেজানুর ইসলাম
- • প্রতিশোধের মানসিকতা থেকে বেরিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর
- • প্রধানমন্ত্রীর সফর উপলক্ষ্যে বন্ধ থাকবে মৌলভীবাজারের ৯২ চা বাগান
- • সড়কে শৃঙ্খলা ফেরাতে ঢাকার তিন বাস টার্মিনাল সরানোর নির্দেশ প্রধানমন্ত্রীর
- • যানজট নিরসনে সমন্বিত পরিকল্পনা প্রণয়নে সভা করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- • চট্টগ্রাম বন্দরে কন্টেইনার হ্যান্ডলিংয়ে সর্বোচ্চ রেকর্ড
- • বেনজীর আহমেদকে ফেরত নিতে ৩০ দিনের সময় দিল সংযুক্ত আরব আমিরাত
- • দুবাইয়ে গ্রেফতার বেনজীর, সামনে দীর্ঘ প্রত্যর্পণ প্রক্রিয়া
- • সংসদে ‘আই হ্যাভ অ্যা প্ল্যান’র ব্যাখ্যা দিলেন প্রধানমন্ত্রী
- • বেনজীরকে দেশে ফেরাতে সক্রিয় দুদক, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে যাচ্ছে নথি
- • ব্রাজিলের রিও ডি জেনিরোতে দুই হেলিকপ্টারের সংঘর্ষে ছয়জন নিহত
