যশোরে কালবৈশাখী ঝড়ের তাণ্ডব, আহত ৯
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৬ এপ্রিল, ২০২৬, ১৮:৩৬
যশোরের কেশবপুরে কালবৈশাখী ঝড় ও শিলাবৃষ্টিতে ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। এ সময় অন্তত ৯ জন আহত হয়েছেন।
বৃহস্পতিবার (১৬ এপ্রিল) দুপুরে হঠাৎ ঝড়ের সঙ্গে শিলাবৃষ্টি শুরু হয়।
কৃষি অফিস সূত্র জানায়, উপজেলায় অন্তত ১৫০ বিঘা জমির ধান ক্ষতিগ্রস্ত হয়েছে। বিকেল ৫টা পর্যন্ত বিদ্যুৎ সংযোগ চালু করা সম্ভব হয়নি।
সরেজমিন দেখা যায়, এলাকায় শত শত গাছ উপড়ে গেছে। পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের ভবানীপুর এলাকার বাসিন্দা মুহাম্মদ শফির বসতঘরের টিনের চালা উড়ে গেছে। বৃষ্টিতে ঘরের ভেতরের মালপত্র ভিজে নষ্ট হয়েছে।
ঝড়ে আহত হয়ে ৯ জন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন। এদের মধ্যে নেংড়ুহাটের হাবিবুর রহমানের ছেলে মিরাজ হোসেনকে (১৪) উন্নত চিকিৎসার জন্য অন্যত্র পাঠানো হয়েছে। হাসপাতালে ভর্তি রয়েছেন মধ্যকুল গ্রামের শিমুল হোসেন (৩০), বাজিতপুর গ্রামের রহিমা খাতুন (৫০)।
উপজেলার মূলগ্রাম দারুল উলুম আলিম মাদ্রাসার অধ্যক্ষ আলা উদ্দিন বলেন, ‘এমন ঘূর্ণিঝড় অনেক দিন ঘটেনি। তার মাদ্রাসার ছাদের ওপর গাছ ভেঙে পড়ে ব্যাপক ক্ষতি হয়েছে। এলাকায় ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। ভেঙে পড়েছে শত শত মূল্যবান গাছপালা।’
কেশবপুর পল্লী বিদ্যুতের জুনিয়র ইঞ্জিনিয়ার মো. শফিকুল ইসলাম বলেন, ‘সাতটি বিদ্যুতের খুঁটি ভেঙে পড়াসহ ৩৫ স্থানে তার ছিঁড়ে গেছে। সব জায়গায় একসঙ্গে বিদ্যুৎ সরবরাহ করা সম্ভব না-ও হতে পারে।’
এ বিষয়ে উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন বলেন, ‘শিলাবৃষ্টি ও ঘূর্ণিঝড়ে ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণে কাজ চলছে। অসংখ্য জায়গায় গাছগাছালি ভেঙে ক্ষতি হয়েছে।’
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কমিউনিটি উপ-সহকারী মেডিকেল কর্মকর্তা আনোয়ারুল ইসলাম বলেন, ‘ঝড়ে আহত হয়ে ৯ জন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে চিকিৎসা নিয়েছেন। এরমধ্যে দুজনকে অন্যত্র স্থানান্তর করা হয়েছে। একজন ভর্তি রয়েছেন।
আরও পড়ুন
- • বিশ্বকাপের নকআউট পর্ব নিশ্চিত করল যে দলগুলো
- • ১ লাখ স্বাস্থ্যকর্মী, ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেবে সরকার
- • অভিনেতা আলভীর ১০ দিনের রিমান্ড চেয়েছে ডিবি পুলিশ
- • অর্থপাচার মামলায় মাসুদ উদ্দিন চৌধুরীর চার দিনের রিমান্ড মঞ্জুর
- • দেশের ৬ জেলায় বিকেল ৪টার মধ্যে ঝড়-বজ্রবৃষ্টি হওয়ার শঙ্কা
- • অবিভক্ত বাংলাকে পাকিস্তানে যুক্ত করার ষড়যন্ত্র হয়েছিল: নরেন্দ্র মোদি
- • জামিন পেলেন ‘অগ্রযাত্রা প্রতিদিন’র ভারপ্রাপ্ত সম্পাদক রেজানুর ইসলাম
- • সিরিজের শেষ ম্যাচে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ
- • প্রতিশোধের মানসিকতা থেকে বেরিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর
- • প্রধানমন্ত্রীর সফর উপলক্ষ্যে বন্ধ থাকবে মৌলভীবাজারের ৯২ চা বাগান
- • সড়কে শৃঙ্খলা ফেরাতে ঢাকার তিন বাস টার্মিনাল সরানোর নির্দেশ প্রধানমন্ত্রীর
- • যানজট নিরসনে সমন্বিত পরিকল্পনা প্রণয়নে সভা করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- • চট্টগ্রাম বন্দরে কন্টেইনার হ্যান্ডলিংয়ে সর্বোচ্চ রেকর্ড
- • বেনজীর আহমেদকে ফেরত নিতে ৩০ দিনের সময় দিল সংযুক্ত আরব আমিরাত
- • দুবাইয়ে গ্রেফতার বেনজীর, সামনে দীর্ঘ প্রত্যর্পণ প্রক্রিয়া
- • সংসদে ‘আই হ্যাভ অ্যা প্ল্যান’র ব্যাখ্যা দিলেন প্রধানমন্ত্রী
- • বেনজীরকে দেশে ফেরাতে সক্রিয় দুদক, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে যাচ্ছে নথি
- • ব্রাজিলের রিও ডি জেনিরোতে দুই হেলিকপ্টারের সংঘর্ষে ছয়জন নিহত
