ইরানি সমর্থকদের টিকিট বাতিলের দাবি যুক্তরাষ্ট্রের
ক্রীড়া ডেস্ক
প্রকাশিত: ০৯ জুন, ২০২৬, ২৩:০৮
২০২৬ ফুটবল বিশ্বকাপ শুরুর প্রাক্কালে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ইরানি সমর্থকদের জন্য বরাদ্দ টিকিট বাতিলের অভিযোগ তুলেছে ইরান ফুটবল ফেডারেশন (এফএফআইআরআই)।
মঙ্গলবার (৯ জুন) এক বিবৃতিতে সংস্থাটি দাবি করে, দুই দেশের তিক্ত কূটনৈতিক সম্পর্কের প্রেক্ষাপটে ইরানের গ্রুপ পর্বের ম্যাচগুলোর জন্য বরাদ্দ টিকিট প্রত্যাহার করা হয়েছে। ফলে ইরানি সমর্থকদের স্টেডিয়ামে উপস্থিতি বাধাগ্রস্ত হতে পারে।
এফএফআইআরআই জানায়, বিশ্বকাপ শুরুর মাত্র কয়েক দিন আগে যুক্তরাষ্ট্র আবারও ইরানি সমর্থকদের জাতীয় দলের তিনটি গ্রুপ পর্বের ম্যাচে উপস্থিতি সীমিত করার পদক্ষেপ নিয়েছে।
ফেডারেশনের ভাষ্য অনুযায়ী, ফিফার নিয়মে প্রতিটি ম্যাচের মোট টিকিটের ৮ শতাংশ অংশগ্রহণকারী দেশের ফুটবল ফেডারেশনের জন্য সংরক্ষিত থাকে। সংশ্লিষ্ট ফেডারেশনগুলো পরে এসব টিকিট তাদের সমর্থকদের মধ্যে বণ্টন করে।
ইরান জানায়, নিউজিল্যান্ড, বেলজিয়াম এবং মিসরের বিপক্ষে গ্রুপ পর্বের ম্যাচগুলোর জন্য নির্ধারিত কোটা পাওয়ার পর তারা টিকিট বিক্রির কার্যক্রম শুরু করেছিল। অনেক সমর্থক ইতোমধ্যে ভ্রমণ ও খেলা দেখার প্রস্তুতিও সম্পন্ন করেছিলেন।
তবে পরে হঠাৎ করেই ইরানের জন্য বরাদ্দ টিকিট প্রত্যাহার করে নেওয়া হয়েছে বলে দাবি করা হয়। এফএফআইআরআইয়ের মতে, বর্তমান পরিস্থিতিতে জাতীয় দলের সমর্থকদের জন্য কোনো টিকিট সরবরাহ করা তাদের পক্ষে সম্ভব হচ্ছে না।
ফেডারেশন এই পদক্ষেপকে আন্তর্জাতিক ক্রীড়া প্রতিযোগিতার চেতনা এবং অংশগ্রহণকারী দেশগুলোর মধ্যে সমতার নীতির পরিপন্থী বলে উল্লেখ করেছে। একই সঙ্গে তারা ফিফা ও টুর্নামেন্ট আয়োজকদের প্রতি নিরপেক্ষতা ও ন্যায্যতা নিশ্চিত করার আহ্বান জানিয়েছে।
যদিও ইরানের পক্ষ থেকে এ অভিযোগ আনা হয়েছে, তবে এ বিষয়ে এখন পর্যন্ত ফিফা কিংবা যুক্তরাষ্ট্রের আয়োজক কর্তৃপক্ষের কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
এর আগে ভিসা জটিলতার কারণে ইরানের প্রতিনিধি দলের প্রায় ১৫ জন প্রশাসনিক ও ব্যবস্থাপনা কর্মকর্তাকে যুক্তরাষ্ট্রে প্রবেশের অনুমতি দেওয়া হয়নি বলেও অভিযোগ করেছিল তেহরান।
উত্তেজনাপূর্ণ পরিস্থিতির কারণে বিশ্বকাপ প্রস্তুতিতেও পরিবর্তন এনেছে ইরান। পূর্বনির্ধারিত পরিকল্পনা অনুযায়ী যুক্তরাষ্ট্রের অ্যারিজোনা অঙ্গরাজ্যের টুকসনে অনুশীলন ক্যাম্প করার কথা থাকলেও, পরে তা বাতিল করে মেক্সিকোর সীমান্ত শহর টিজুয়ানায় ক্যাম্প স্থাপনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বিশ্বকাপ সূচি অনুযায়ী, আগামী ১৫ জুন লস অ্যাঞ্জেলেসে নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে অভিযান শুরু করবে ইরান। এরপর ২১ জুন একই শহরে বেলজিয়ামের মুখোমুখি হবে দলটি। গ্রুপ পর্বের শেষ ম্যাচে ২৬ জুন সিয়াটলে মিসরের বিপক্ষে মাঠে নামবে তারা।
আরও পড়ুন
- • হরমুজে মার্কিন হেলিকপ্টার ভূপাতিতের দাবি ট্রাম্পের
- • বিশ্ববাজারে কমল স্বর্ণের দাম
- • ট্রাম্পের ইরান চুক্তির ইঙ্গিত, কমল তেলের দাম
- • সবকিছুই ইসলাম নয়: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী
- • সকাল ৯টার মধ্যে ঢাকাসহ ১৮ জেলায় ঝড়-বৃষ্টির পূর্বাভাস
- • চট্টগ্রামে বিমান বাহিনীর আকাশে গোলাবর্ষণ মহড়া
- • ইরানি সমর্থকদের টিকিট বাতিলের দাবি যুক্তরাষ্ট্রের
- • প্রধানমন্ত্রীর টেলিফোনের তারের পর মন্ত্রনালয়ের ল্যাপটপ চুরি
- • বাংলাদেশ–তুরস্ক সাংস্কৃতিক সহযোগিতায় নতুন অধ্যায়, স্বাক্ষরিত হলো সমঝোতা স্মারক
- • রেলপথে নিরাপত্তাহীনতায় বাড়ছে ছিনতাই, প্রাণ সংশয়ে যাত্রীরা
- • জবির এমসিজে বিভাগে সাংবাদিকতা বিষয়ক সেমিনার আয়োজিত
- • ধর্ষণের পর ভুক্তভোগীর সামাজিক লড়াই
- • কোরবানির বর্জ্য: জনস্বাস্থ্য ও পরিবেশের ঝুঁকি
- • আন্তর্জাতিক রাজনীতিতে প্রযুক্তির আধিপত্য
- • ৫ দিনের বৃষ্টির খবর দিল আবহাওয়া অফিস
- • বাকস্বাধীনতা কোথায়?
- • রোহিঙ্গা: ভুলে যাওয়া সংকটের ভার
- • সনদ বাড়ছে, তবুও কেন কমছে না ধর্ষণ?
