১০ জুন ২০২৬, বুধবার, ০০:০৯

শিরোনাম
প্রধানমন্ত্রীর টেলিফোনের তারের পর মন্ত্রনালয়ের ল্যাপটপ চুরি সরকারি চাকুরীজীবিদের বেতন বাড়বে ৫০ শতাংশ বাজেট অধিবেশনের তৃতীয় বৈঠকে প্রধানমন্ত্রী দক্ষিণ কোরিয়াকে বাণিজ্য ও বিনিয়োগ বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির বাজেট ২০২৬-২৭: যেসব পণ্যের দাম বাড়তে পারে দেশে গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, ৮৬ দিনে প্রাণহানি ৬৩১ চবিতে দেশের প্রথম স্যাটেলাইটভিত্তিক ওশান ডাটা সেন্টারের উদ্বোধন শ্রমবাজার সম্প্রসারণে রাশিয়ার সঙ্গে বাংলাদেশের নতুন পরিকল্পনা

ঋতুপর্ণার ঘর নির্মাণে প্রধানমন্ত্রীর বিশেষ উপহার

ঋতুপর্ণার ঘর নির্মাণে প্রধানমন্ত্রীর বিশেষ উপহার

ক্রীড়া ডেস্ক

প্রকাশিত: ০৯ জুন, ২০২৬, ১৮:১৫

সাফজয়ী নারী ফুটবলার ঋতুপর্ণা চাকমার জন্য গৃহনির্মাণে আর্থিক সহায়তা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। 

মঙ্গলবার (৯ জুন) জাতীয় সংসদ ভবনে আয়োজিত এক অনুষ্ঠানে তার হাতে সহায়তার চেক তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক এবং ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন উপস্থিত ছিলেন।

এর আগে ক্যানসারে আক্রান্ত ঋতুপর্ণার মা ভূজোপতি চাকমার চিকিৎসার জন্যও আর্থিক সহায়তা দেওয়া হয়েছিল। সেই সহায়তা প্রদান করা হয় তারেক রহমানের নির্দেশনায়।

পাহাড়ি অঞ্চলের সাধারণ পরিবার থেকে উঠে আসা ঋতুপর্ণা চাকমা বাংলাদেশের নারী ফুটবলের অন্যতম উজ্জ্বল মুখ। ২০২২ ও ২০২৪ সালের সাফ নারী চ্যাম্পিয়নশিপ জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার পাশাপাশি ২০২৫ সালে প্রথমবারের মতো এএফসি নারী এশিয়ান কাপের মূলপর্বে বাংলাদেশের জায়গা করে নেওয়ার পথেও বড় অবদান রাখেন তিনি।

সংশ্লিষ্টরা মনে করছেন, জাতীয় দলের খেলোয়াড়দের পাশে দাঁড়ানোর এ ধরনের উদ্যোগ ক্রীড়াঙ্গনে ইতিবাচক বার্তা দেবে এবং নতুন প্রজন্মকে খেলাধুলায় উৎসাহিত করবে।

প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দীন বলেন, পাহাড়ি অঞ্চলের মেধাবী ও প্রতিভাবান তরুণদের মূল্যায়নে সরকার কাজ করছে। ঋতুপর্ণাকে দেওয়া এই সহায়তা তারই একটি উদাহরণ।

আরও পড়ুন