ফিফা বিশ্বকাপে স্বেচ্ছাসেবক হচ্ছেন মৌলভীবাজারের দুই প্রবাসী
স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০৯ জুন, ২০২৬, ১৬:৩০
আসন্ন ২০২৬ সালের ফিফা ফুটবল বিশ্বকাপে অফিসিয়াল স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করার সুযোগ পেয়েছেন মৌলভীবাজারের দুই প্রবাসী বাংলাদেশি। তারা হলেন সুমাইয়া আহমদ রিদি ও নন্দলাল দে।
মঙ্গলবার (৯ জুন) সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে। সুযোগ পাওয়া এই দুইজনেরই বাড়ি মৌলভীবাজারের কুলাউড়া উপজেলায়।
আগামী ১১ জুন শুরু হতে যাওয়া বিশ্ব ফুটবলের সবচেয়ে বড় এই আসরকে ঘিরে ইতোমধ্যে প্রায় ৬৫ হাজার স্বেচ্ছাসেবক নিয়োগ দিয়েছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা। তারা স্টেডিয়াম অপারেশন, টিকিট ব্যবস্থাপনা, মিডিয়া সাপোর্ট ও দর্শকসেবাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করবেন।
এর মধ্যে নন্দলাল দে যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক ও নিউজার্সি ভেন্যুতে দায়িত্ব পালন করবেন। অন্যদিকে সুমাইয়া আহমদ রিদি কাজ করবেন কানাডার টরোন্টো ভেন্যুতে।
ফিফা সূত্রে জানা গেছে, বিশ্বকাপ চলাকালে বিভিন্ন দেশের হাই-প্রোফাইল ব্যক্তি, খেলোয়াড় ও কর্মকর্তাদের সহায়তা ও গাইডলাইন দেওয়ার মতো গুরুত্বপূর্ণ দায়িত্বে থাকবেন এসব স্বেচ্ছাসেবক।
বিশেষ করে সুমাইয়া আহমদ রিদির একাধিক ভাষায় দক্ষতা থাকায় বৈশ্বিক এই আয়োজনে কাজ করার সুযোগ আরও সহজ হয়েছে বলে জানা গেছে।
বিশ্বকাপের মতো আন্তর্জাতিক আসরে দুই বাংলাদেশির এমন সাফল্যে পরিবার ও স্বজনদের মধ্যে আনন্দের পরিবেশ বিরাজ করছে।
আরও পড়ুন
- • চট্টগ্রামে বিমান বাহিনীর আকাশে গোলাবর্ষণ মহড়া
- • ইরানি সমর্থকদের টিকিট বাতিলের দাবি যুক্তরাষ্ট্রের
- • প্রধানমন্ত্রীর টেলিফোনের তারের পর মন্ত্রনালয়ের ল্যাপটপ চুরি
- • ইরান-যুক্তরাষ্ট্র চুক্তিতে ইসরায়েল মুখ্য নয়: ভ্যান্স
- • সরকারি চাকুরীজীবিদের বেতন বাড়বে ৫০ শতাংশ
- • ফ্রান্সে প্রবেশে নিষেধাজ্ঞা ইসরায়েলি অর্থমন্ত্রীর
- • দীপু মনিকে অন্তর্বর্তী জামিন হাইকোর্টের
- • ইসরায়েলি হামলায় ইরানের দুই সেনা নিহত
- • বাংলাদেশ–তুরস্ক সাংস্কৃতিক সহযোগিতায় নতুন অধ্যায়, স্বাক্ষরিত হলো সমঝোতা স্মারক
- • রেলপথে নিরাপত্তাহীনতায় বাড়ছে ছিনতাই, প্রাণ সংশয়ে যাত্রীরা
- • জবির এমসিজে বিভাগে সাংবাদিকতা বিষয়ক সেমিনার আয়োজিত
- • কোরবানির বর্জ্য: জনস্বাস্থ্য ও পরিবেশের ঝুঁকি
- • ধর্ষণের পর ভুক্তভোগীর সামাজিক লড়াই
- • ৫ দিনের বৃষ্টির খবর দিল আবহাওয়া অফিস
- • আন্তর্জাতিক রাজনীতিতে প্রযুক্তির আধিপত্য
- • বাকস্বাধীনতা কোথায়?
- • রোহিঙ্গা: ভুলে যাওয়া সংকটের ভার
- • মাদকের ছোবলে হারিয়ে যাচ্ছে তরুন সমাজ
