১০ জুন ২০২৬, বুধবার, ০০:০৮

শিরোনাম
প্রধানমন্ত্রীর টেলিফোনের তারের পর মন্ত্রনালয়ের ল্যাপটপ চুরি সরকারি চাকুরীজীবিদের বেতন বাড়বে ৫০ শতাংশ বাজেট অধিবেশনের তৃতীয় বৈঠকে প্রধানমন্ত্রী দক্ষিণ কোরিয়াকে বাণিজ্য ও বিনিয়োগ বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির বাজেট ২০২৬-২৭: যেসব পণ্যের দাম বাড়তে পারে দেশে গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, ৮৬ দিনে প্রাণহানি ৬৩১ চবিতে দেশের প্রথম স্যাটেলাইটভিত্তিক ওশান ডাটা সেন্টারের উদ্বোধন শ্রমবাজার সম্প্রসারণে রাশিয়ার সঙ্গে বাংলাদেশের নতুন পরিকল্পনা

বিটিভিতেও দেখা যাবে বিশ্বকাপ, জানালেন তথ্যমন্ত্রী

বিটিভিতেও দেখা যাবে বিশ্বকাপ, জানালেন তথ্যমন্ত্রী

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ০৯ জুন, ২০২৬, ১৬:১৩

আর মাত্র দুই দিন পরই শুরু হচ্ছে বিশ্বকাপ। তবে বাংলাদেশে বিশ্বকাপ সম্প্রচার নিয়ে তৈরি হওয়া অনিশ্চয়তা অবশেষে কাটতে শুরু করেছে। সময় টেলিভিশন ও টি স্পোর্টস আগেই খেলা সম্প্রচারের ঘোষণা দিলেও এবার রাষ্ট্রীয় টেলিভিশন বিটিভিতেও বিশ্বকাপ দেখানোর কথা জানিয়েছে তথ্য মন্ত্রণালয়।

মঙ্গলবার (৯ জুন) সকালে তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন ক্রীড়া সাংবাদিকদের নিয়ে গঠিত তথ্য মন্ত্রণালয়ের একটি হোয়াটসঅ্যাপ গ্রুপে এ তথ্য জানান।

বার্তায় তথ্যমন্ত্রী বলেন, “অত্যন্ত আনন্দের সাথে দেশবাসীকে জানাচ্ছি যে, বিটিভি অন্য কিছু অংশীদারকে সঙ্গে নিয়ে বিশ্বকাপ ২০২৬ সম্প্রচার করবে। কিছুক্ষণের মধ্যেই আমাদের মন্ত্রণালয় আনুষ্ঠানিকভাবে এ বিষয়ে বিস্তারিত জানাবে সকল গণমাধ্যমকে।”

বিশ্বকাপ সম্প্রচার নিশ্চিত করতে সংশ্লিষ্টদের ধন্যবাদও জানান তিনি। তথ্যমন্ত্রী বলেন, “এই আনন্দঘন মুহূর্তে এ প্রক্রিয়ায় প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত সকল গণমাধ্যমসহ আমাদের মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তাদের ধন্যবাদ জানাই।”

২০২২ সালের কাতার বিশ্বকাপে বিটিভি প্রায় ৯৮ কোটি টাকা ব্যয়ে সম্প্রচার স্বত্ব কিনেছিল। তবে এবার সরকারি অর্থ ব্যয় ছাড়াই সম্প্রচারের উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী।

তিনি বলেন, “আমাদের নেতা তারেক রহমানের বিজ্ঞ নির্দেশনায় আমরা এই সফলতা অর্জন করেছি। আশা করি কোনো পাবলিক মানি খরচ না করেই আমরা বিশ্বকাপের সকল খেলা সম্প্রচার করতে পারবো।”

জানা গেছে, বিশ্বকাপ সম্প্রচার নিয়ে তথ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনের প্রস্তুতি রয়েছে। তবে তথ্যমন্ত্রী বর্তমানে চীন সফরে থাকায় বিস্তারিত ঘোষণা কিছুটা বিলম্ব হচ্ছে। তিনি দেশে ফিরলে বিষয়টি নিয়ে আরও তথ্য জানানো হতে পারে।

আরও পড়ুন